সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হানকে বিদায় সংবর্ধনা
নীলফামারীর সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হানকে বদলিজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত সোমবার অফিসার্স ক্লাবের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে ওই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. আজমল হোসেন এবং বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. সানজিদা বেগম লাকী।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার ও অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক মো. আল-মিজানুর রহমান। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বিদায়ী অতিথি ইউএনও ফয়সাল রায়হান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ধীমান ভূষন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শ্যামল কুমার রায়, উপজেলা মৎস্য অফিসার মোস্তারিনা আফরোজ, উপজেলা প্রকৌশলী এম এম আলী রেজা রাজু, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার শাহজাদী,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম প্রামানিক, উপজেলা শিক্ষা অফিসার জাকির হোসেন সরকার, উপজেলা নির্বাচন অফিসার আব্দুল কুদ্দুস্ সরকার, উপজেলা হিসাবরক্ষণ অফিসার ডাবলুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী আবু জাফর প্রমুখ।
উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানের আলোচনা পর্বের শেষে অফিসার্স ক্লাবের পক্ষ থেকে অতিথি ফয়সাল রায়হানের হাতে ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেয়া হয়।
প্রসঙ্গত, সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হানকে সম্প্রতি দিনাজপুর সদর উপজেলায় বদলি করা হয়েছে। আর তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন দিনাজপুরের পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইসমাঈল হোসেন।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: