Journalbd24.com

শনিবার, ৪ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • নির্বাচনী এলাকায় ডলি সায়ন্তনী, বরণ করলেন স্থানীয়রা
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০২৩ ১৩:০৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০২৩ ১৩:০৫

    আরো খবর

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    নির্বাচনী এলাকায় ডলি সায়ন্তনী, বরণ করলেন স্থানীয়রা

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০২৩ ১৩:০৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০২৩ ১৩:০৫

    নির্বাচনী এলাকায় ডলি সায়ন্তনী, বরণ করলেন স্থানীয়রা

    প্রার্থীতা ফিরে পেয়ে নিজ নির্বাচনী এলাকায় এসেই সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হলেন জনপ্রিয় কন্ঠশিল্পী ডলি সায়ন্তনী। 

    দ্বাদশ সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) এর মনোনয়নে সংসদ সদস্য প্রার্থী হয়ে পাবনা-২ আসনে ভোটের লড়াইয়ে নেমেছেন তিনি। 

    আনুষ্ঠানিক প্রচারণা শুরু না হলেও, বুধবার তিনি সুজানগর ও আমিনপুরের সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাতে আসেন। 

    সুজানগর উপজেলা পরিষদ ফটকে তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন স্থানীয়রা। পরে সুজানগর উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীনের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এ সময় নির্বাচনকে উৎসবমুখর ও সুষ্ঠু করতে পরস্পরকে সহযোগীতার অঙ্গীকার করেন তারা।

    সুজানগর উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন বলেন, বাংলাদেশের নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে একটি মহল তৎপর। ভিন্ন দলের প্রার্থী হলেও ডলি সায়ন্তনীকে নির্বাচনের মাঠে সুশৃঙ্খল পরিবেশ উপহার দেওয়ার মধ্য দিয়ে একটি অবাধ নির্বাচনের চিত্র বিশ্ববাসীর কাছে তুলে ধরা হবে। নির্বাচনে নিজের দলের হয়ে তো অবশ্যই ভূমিকা রাখতে হবে, একইসাথে ডলি সায়ন্তনী বা ভিন্ন দলের কোনো প্রার্থী যেকোনো ধরণের সহায়তা চাইলে আমরা তাকে সেটুকু দেওয়ার চেষ্টা করবো।

    শুভেচ্ছা বিনিময় শেষে ডলি সায়ন্তনী সুজানগর উপজেলার বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সাথে মতবিনিময় করেন। এ সময় স্থানীয়দের অনুরোধে গানও গেয়ে শোনান তিনি।

    বিকেলে আমিনপুর থানার ভাটিকয়া গ্রামে গুচ্ছগ্রামের বাসিন্দাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। জনপ্রিয় এই তারকাকে কাছে পেয়ে আবেগাপ্লুত গ্রামবাসী ভোটের মাঠে ডলিকে স্বাগত জানিয়ে সহযোগিতার আশ্বাস দেন।

    এ ব্যাপারে গুচ্ছগ্রামের বাসিন্দ চামেলী বেগম বলেন, 'উনার সাথে কিছুক্ষণ মিশলাম। উনি আমাদের নানা অসুবিধার কথা শুনলেন, তার মধ্যে কোনো অহংকার নেই। সমস্যার কথা শুনে সেগুলো সমাধানে আমাদের সহযোগিতাও করবেন বলে জানিয়েছেন। উনি একজন ভালো মানুষ, আমরা তার পাশে থাকবো।'

    একই গ্রামের সালমা খাতুন বলেন, 'তিনি আমার প্রিয় শিল্পী। তার গানের আমি ভক্ত। তার সুন্দর ব্যবহার, মানুষের জন্য কাজ করার ইচ্ছা আমাদের মুগ্ধ করেছে।'

    ডলি সায়ন্তনী বলেন, 'প্রার্থীতা বাতিল হওয়ার পর আমি এলাকার মানুষের ফোনে সাহস পেয়েছি, তার চেয়েও বেশি ভালবাসা পেলাম এখানে সবার কাছে এসে। এতো সহজে তারা আমাকে আপন করে নেবেন ভাবতে পারিনি।'

    তিনি বলেন, 'এলাকাবাসীর এই ভালবাসাই আমার শক্তি। এদের ভালবাসায় নির্বাচনে আমি বিজয় নিয়ে আশাবাদী।'

    এর আগে গত ৩ ডিসেম্বর ক্রেডিট কার্ড সংক্রান্ত খেলাপি ঋণ জটিলতায় ডলির প্রার্থীতা বাতিল করেন জেলা রিটার্নিং অফিসার। ঋণ পরিশোধ করে ইসিতে আপিল করলে গত ১০ ডিসেম্বর প্রার্থীতা ফিরে পান ডলি সায়ন্তনী।

    সর্বশেষ সংবাদ
    1. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    2. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    3. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    4. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    5. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    6. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    7. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    সর্বশেষ সংবাদ
    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬