Journalbd24.com

শনিবার, ৪ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • ভূমিদস্যুদের হাত থেকে বাঁচতে চায় অসহায় ৪ নারী
    শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ
    প্রকাশিত : ১৮ ডিসেম্বর, ২০২৩ ১৪:৪৬
    শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ
    প্রকাশিত : ১৮ ডিসেম্বর, ২০২৩ ১৪:৪৬

    আরো খবর

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ভূমিদস্যুদের হাত থেকে বাঁচতে চায় অসহায় ৪ নারী

    শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ
    প্রকাশিত : ১৮ ডিসেম্বর, ২০২৩ ১৪:৪৬
    শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ
    প্রকাশিত : ১৮ ডিসেম্বর, ২০২৩ ১৪:৪৬

    ভূমিদস্যুদের হাত থেকে বাঁচতে চায় অসহায় ৪ নারী
    বগুড়ার শাজাহানপুরে ভূমিদস্যুদের হাত থেকে পিতার লিখে দেয়া জমি রক্ষা করতে পারছেন না ফাতেমা বিবি, আনোয়ারা খাতুন, রুজিনা আকতার ও মুনজিলা খাতুন নামে অসহায় ৪ সহোদর বোন। জাল দলিল সৃষ্টি করে কয়েক দফা ক্রয়-বিক্রয়ের পর সন্ত্রাসী বাহিনী ভাড়া করে নিয়ে এসে হুমকি ধামকি দিয়ে বার বার ওই জমি জবর দখলের চেষ্টা করছেন অবৈধ ক্রেতারা।
     
    রোববার বেলা ১২টার দিকে শাজাহানপুর প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয়।
     
    সংবাদ সম্মেলনে অসহায় ওই ৪ নারীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন আলহাজ্ব মোঃ ফুলমাহমুদ মন্ডল নামে এক ব্যক্তি।
     
    লিখিত বক্তব্যে আলহাজ্ব মোঃ ফুলমাহমুদ মন্ডল বলেন, তার স্ত্রী ফাতেমা বিবি ও তার স্ত্রীর বোন আনোয়ারা খাতুন, রুজিনা আকতার ও মুনজিলা খাতুনকে ১৯৮৯ সালে তাদের পিতা মুনছুর রহমান মন্ডল রহিমাবাদ মৌজার মোট ১৪ দাগে মোট ১ একর সাড়ে ৭৭ শতাংশ জমি হেবাবেল এওয়াজ দলিল করে দেন। তখন থেকেই ওই জমি এই ৪ বোন ভোগদখল করে আসছেন। কিন্তু তাদের ভাই আবু তালেব ১৯৭২ সালের ৭ সেপ্টেম্বর বন্ধের দিন শুক্রবার তারিখে ওই ১ একর সাড়ে ৭৭ শতাংশ জমিসহ তার বাবা মুনছুর রহমান মন্ডলের বেশ কিছু জমির একটি জাল কোবলা দলিল (দলিল নং ১৪১৫৬) সৃষ্টি করেন।  পরবর্তিতে ওই দলিল মূলে স্থানীয় ঠিকাদার আফজাল হোসেন খান ও তার স্ত্রী নারগিস হোসেন খানের কাছে ৪৬ শতাংশ জমি বিক্রি করেন। জমি ক্রয়ের পর আফজাল হোসেন খান সন্ত্রাসী বাহিনী ভাড়া করে নিয়ে এসে ভয়ভীতি দেখিয়ে ৪৬ শতাংশ জমির মধ্যে কিছু জমি জবর দখল করেন। এরপর আফজাল হোসেন খান ও তার স্ত্রী নারগিস হোসেন খান শাজাহানপুর উপজেলার রহিমাবাদ দক্ষিণপাড়ার মৃত ছামসুল মন্ডলের ছেলে বকুল হোসেন ও তার দুই সহোদর ভাই এবং একই গ্রামের হাবিবুর রহমানের ছেলে জাকির হোসেন ও আমরুল ইউনিয়নের বিঞ্চুপুর গ্রামের নুরুল হকের ছেলে আব্দুল খালেক নামের ৫ ব্যক্তির নিকট বিভিন্ন সময়ে ওই ৪৬ শতাংশ জমি বিক্রি করেন। এরপর থেকে এই ক্রেতারা একেক বার একেক জন আলাদ আলাদা ভাবে সন্ত্রাসী বাহিনী ভাড়া করে নিয়ে এসে ভয়ভীতি দেখিয়ে জমি দখলের চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু প্রতিবারই ৯৯৯ এ ফোন পেয়ে পুলিশ এলে ভূমিদস্যুরা ভয়ে পালিয়ে যায়।
     
    তিনি আরো বলেন, আবু তালেব যে জাল দলিল সৃষ্টি করেছেন তার প্রমান ২০০৩ সালের ৯ ফেব্রæয়ারী বগুড়া সদর সাব-রেজিস্ট্রি অফিসে ৮৯ নং স্মারক মূলে সার্চ আবেদন দেয়া হলে ওই দলিলের কোন অস্তিত্ত¡ খুঁজে পাওয়া যায় নাই। যেহেতু জাল দলিল মূলে প্রথম ক্রেতা আফজাল হোসেন খান ও তার স্ত্রী নারগিস হোসেন খান জমি ক্রয় করেছেন সেহেতু তাদেরই জমি ক্রয়ের কোন বৈধতা নাই। তাই তাদের কাছ থেকে পরবর্তি ক্রেতাদেরও আইনগত কোন বৈধতা নাই। তাছাড়া আফজাল হোসেন খান ও তার স্ত্রী নারগিস হোসেন খানের ওই জমি ক্রয়ের খবর জানতে পেরে ওই ৪ বোন ২০০৪ সালে ১ম সিনিয়র জজ আদালত, বগুড়ায় মামলা দায়ের করেন। আদালত ২০১৫ সালের ২৯ মার্চ ওই জমির উপর নিষেধাজ্ঞা জারি করেন। পরবর্তিতে ২০২২ সালের ২১ মার্চ আদালতে ৪০ হাজার টাকা কোর্ট ফি জমা দেয়ার পর মামলাটি উচ্ছেদ মামলায় (মামলা নং-১৬/২২) পরিনত হয়। বর্তমানে মামলাটি জেলা বগুড়ার ১ম জেলা জজ আদালতে বিচারাধিন রয়েছে। এমতাবস্থায় এই ভূমিদস্যু অবৈধ ক্রেতারা মাঝে মধ্যেই সন্ত্রাসী বাহিনী ভাড়া করে নিয়ে এসে জমি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় গত ৮ ডিসেম্বর সকাল ১০টার দিকে এই ভূমিদস্যু অবৈধ ৫জন ক্রেতা বকুল হোসেন ও তার সহোদর ২ ভাই এবং জাকির হোসেন ও আব্দুল খালেক সন্ত্রাসী বাহিনী ভাড়া করে নিয়ে এসে জমি দখলের চেষ্টা করেন এবং প্রাণে মেরে ফেলা সহ বিভিন্ন ধরনের হুমকি ধামকি দেয়। এমতাবস্থায় আদালতে মামলা বিচারাধিন থাকা অবস্থায় পিতার লিখে দেয়া সম্পত্তি হাত ছাড়া হওয়ার আশংকায় এবং জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন অসহায় ওই ৪ নারী ও তাদের পরিবার। তাই সংবাদ সম্মেলনের মাধ্যমে এই সমস্ত ভূমিদস্যুদের হাত থেকে রক্ষা পেতে সংশ্লীষ্ট প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট সুদৃষ্টি কামনায় আকুল আবেদন জানান তারা।
     
     
    সর্বশেষ সংবাদ
    1. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    2. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    3. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    4. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    5. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    6. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    7. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    সর্বশেষ সংবাদ
    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬