Journalbd24.com

শনিবার, ৪ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • পোরশায় আওয়ামী লীগ ও সতন্ত্র প্রার্থীর নির্বাচনী ক্যাম্প ভাঙচুরের পাল্টাপাল্টি অভিযোগ
    পোরশা (নওগাঁ) প্রতিনিধি :
    প্রকাশিত : ২৩ ডিসেম্বর, ২০২৩ ১৩:৫৫
    পোরশা (নওগাঁ) প্রতিনিধি :
    প্রকাশিত : ২৩ ডিসেম্বর, ২০২৩ ১৩:৫৫

    আরো খবর

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    পোরশায় আওয়ামী লীগ ও সতন্ত্র প্রার্থীর নির্বাচনী ক্যাম্প ভাঙচুরের পাল্টাপাল্টি অভিযোগ

    পোরশা (নওগাঁ) প্রতিনিধি :
    প্রকাশিত : ২৩ ডিসেম্বর, ২০২৩ ১৩:৫৫
    পোরশা (নওগাঁ) প্রতিনিধি :
    প্রকাশিত : ২৩ ডিসেম্বর, ২০২৩ ১৩:৫৫

    পোরশায় আওয়ামী লীগ ও সতন্ত্র প্রার্থীর নির্বাচনী ক্যাম্প ভাঙচুরের পাল্টাপাল্টি অভিযোগ

    নওগাঁ-১ (নিয়ামতপুর, পোরশা ও সাপাহার) আসনের আওয়ামী লীগ প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী ক্যাম্প ভাঙচুর ও নিজনিজ কর্মীদের মারধরের পাল্টাপাল্টি অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার বিকালে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেন ও সতন্ত্র প্রার্থী খালেকুজ্জামান তোতা নিজ নিজ নির্বাচনী ক্যাম্পে উপস্থিত হয়ে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন। এ ঘটনায় উভয় পক্ষ পোরশা থানায় লিখিত অভিযোগ করেছেন।

    জানা যায়, নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য ও স্বতন্ত্র প্রার্থী খালেকুজ্জামান তোতা নওগাঁ-১ আসন থেকে ট্রাক প্রতীক নিয়ে আসন্ন সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই আসনের আওয়ামী লীগের প্রার্থী হিসাবে আছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
     
    খালেকুজ্জামান তোতা অভিযোগ করে বলেন, নওগাঁ-১ সংসদীয় আসনের নির্বাচনী এলাকার পোরশা উপজেলার ঘাটনগর ইউনিয়নের তাঁতিপাড়া মোড়ে তাঁর নির্বাচনী ক্যাম্প রয়েছে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে নৌকা প্রার্থীর সমর্থকেরা দু’টি ভুটভুটি যোগে এসে তাঁর নির্বাচনী ক্যাম্পের বাইরে লাগানো ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলে এবং নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করে। এ সময় তাদেরকে বাধা দিতে গেলে তার সমর্থক উপজেলার কার্তিকপুর গ্রামের খাইরুল ইসলাম, নুরুল ইসলাম ও জাহাঙ্গীর আলমকে মারপিট করে। এ ঘটনায় শুক্রবার সকালে ভুক্তভোগী খায়রুল ইসলাম আওয়ামী লীগ প্রার্থীর সমর্থক হামলাকারী ব্যক্তিদের নাম উল্লেখ করে পোরশা থানায় লিখিত অভিযোগ করেছেন। তবে এখন পর্যন্ত পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি বলে জানান। খালেকুজ্জামান তোতার ট্রাক প্রতীকের সমর্থক খাইরুল ইসলাম দাবি করেন, বৃহস্পতিবার দিবাগত রাত ৮টার দিকে তিনিসহ আরও কয়েকজন ট্রাক প্রতীকের নির্বাচনী ক্যাম্পে বসেছিলাম। এসময় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজমুদারের সমর্থক আজগর আলী, আব্দুল করিমসহ ১৪-১৫ জন যুবক ইঞ্জিনচালিত ভুটভুটি যোগে এসে তাদের ক্যাম্পের বাইরে লাগানো ট্রাক প্রতীকের ব্যানার-ফেস্টুন ছিঁড়তে শুরু করে এবং ক্যাম্প ভাঙচুর করে। তারা বাধা দিতে গেলে তাকেসহ সেখানে থাকা ট্রাক প্রতীকের সমর্থকদের মারধর করে বলে জানান। 
     
    স্বতন্ত্র প্রার্থীর অভিযোগের বিষয়ে জানতে চাইলে পোরশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন বলেন, নৌকার সমর্থকেরা সম্পূর্ন শান্তিপূর্ণভাবে প্রচার-প্রচারণা চালাচ্ছেন। স্বতন্ত্র প্রার্থী তার নির্বাচনী ক্যাম্প ভাঙচুর ও কর্মীদের মারধরের যে অভিযোগ করেছেন তা সম্পূর্ণ মিথ্যা। বরং ওই রাতে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরাই তাঁতিপাড়া মোড়ে ভটভটি যোগে যাওয়ার সময় তাদের কর্মীদের মারধর করেন এবং নৌকার প্রতীকের একটি নির্বাচনী ক্যাম্প আগুন দিয়ে পুড়িয়ে ফেলেন।
     
    এ বিষয়ে পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিয়ার রহমান বলেন, বৃহস্পতিবার রাতে উপজেলার ঘাটনগর এলাকায় আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে মারামারির ঘটনায় দুই পক্ষই থানায় লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। সত্যতা পেলে দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। 
    সর্বশেষ সংবাদ
    1. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    2. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    3. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    4. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    5. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    6. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    7. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    সর্বশেষ সংবাদ
    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬