Journalbd24.com

শনিবার, ৪ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • পরিযায়ী পাখির আগমনে মুখরিত জবই বিল
    সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
    প্রকাশিত : ২৫ ডিসেম্বর, ২০২৩ ১৩:২৫
    সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
    প্রকাশিত : ২৫ ডিসেম্বর, ২০২৩ ১৩:২৫

    আরো খবর

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    পরিযায়ী পাখির আগমনে মুখরিত জবই বিল

    সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
    প্রকাশিত : ২৫ ডিসেম্বর, ২০২৩ ১৩:২৫
    সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
    প্রকাশিত : ২৫ ডিসেম্বর, ২০২৩ ১৩:২৫

    পরিযায়ী পাখির আগমনে মুখরিত জবই বিল

    শীতের শুরুতেই নওগাঁ জেলার সীমান্ত ঘেষাঁ সাপাহার উপজেলার ঐতিহ্যবাহী জবই বিলে পরিযায়ী পাখির আগমন শুরু হয়েছে এবং সারা বিল এখন দেশী বিদেশী পরিযায়ী পাখির আনাগোনায় মুখরিত। 

    সাপাহার উপজেলার ঐতিহ্যবাহী জবই বিলের জীববৈচিত্রের পটভুমিতে বলা হয়েছে বিলটি সাপাহার উপজেলা সদর হতে প্রায় ১৩ কি:মি: পশ্চিমে অবস্থিত, জীববৈচিত্র ও প্রাকৃতিক সম্পদে ভরপুর এ বিল। প্রকৃত পক্ষে এই বিলের নাম ডুমরইল, বোরা মির্জাপুর, মাহিল ও কালিন্দর  চার বিলের সমন্বয়ে এই জবই বিল। 

    বিলের উত্তরে ভারতের দক্ষিন দিনাজপুর জেলা দক্ষিনে ভারত ঘেঁষা পূর্ণভবা নদী। এই বিলের আয়োতন প্রায় ১৫শ’ হেক্টোর ভর বর্ষা মৌসুমে এর পরিধি বিস্তার লাভ করে প্রায় ২হাজার হেক্টোরে পরিণত হয়। সরকারী হিসেব মতে বিলে খাস জমির পরিমান ৪০৩ হেক্টোর।

    প্রাকৃতিক সম্পদে ভরপুর এই বিলের নানাময় সম্ভাবনা দেখে ২০১৮সালের দিকে স্থানীয় কিছু তরুনদের সমন্বয়ে গড়ে ওঠা জবই বিল জীববৈচিত্র সংরক্ষন ও সমাজ কল্যাণ সংস্থা নামে একটি সংগঠন আত্নপ্রকাশ করে বিলের জীববৈচিত্র সংরক্ষনে কাজ শুরু করেন।

    তারা প্রথমে উপজেলা প্রশাসন পরে স্থানীয় সাংসদ বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এম পি, এর সহায়তায় এলাকায় বিভিন্ন সভা সমাবেশ শুরু করেন। 

    তাদের এ কাজে বাংলাদেশ বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষন বিভাগ রাজশাহী ও যোগ দিয়ে কাজের গতিবিধি আরোও বৃদ্ধি করেন ও সেবছর হতেই তারা বিলের পাখি শুমারী বা জরিপ কার্যক্রম শুরু করেন।

    জবই বিল জীববৈচিত্র সংগঠনের সভাপতি সোহানুর রহমান সবুজ জানিয়েছেন বর্তমানে ঐতিহ্যবাহী এই বিলে পাতি-সরালি,লাল ঝুটি-ভুতিহাস, গিরিয়া হাস, তিলি হাঁস, টিকি হাঁস, পিয়াং হাঁস, ঠেঙ্গি হাঁস, চা পাখি, বেগুনী বক, বাজলা বক, শামুখ খোল, মাছ মুরাল, সাপ পাখি, চখা চখি, হরেক রকম হাঁসের আনাগোনা শুরু হয়েছে। কয়েক দিনের মধ্যে বিলটি অতিথি পাখির সমাহারে সারা বিল ভরে উঠবে।

    তাদের জরিপ মতে গত ২০১৯সালে এ বিলে দেশী বিদেশী মিলে মোট পাখির সংখ্যা ৫হাজার ৫৯৩টি, ২০২০ সালে ৭হাজার ৬৮৩টি, ২০২১সালে ৯হাজার ৭১২টি এবং ২০২২সালে বিলে মৎস্য শিকারীদের ব্যাপক দাপাদাপিতে পাখির সংখ্যা কমিয়ে দাঁড়ায় ৬হাজার ৬৯২টিতে। ২০২৩সালের পাখি জরিপ কাজ চলমান প্রক্রিয়ায় রয়েছে। 

    সোমবার বেলা সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসার মাসুদ হোসেন জানান- এই বিলে যাতে সারা বছর পাখি থাকতে পারে সে জন্য এবারেই বিলের ভুতকুড়ী অংশে পাখির জন্য একটি অভয়াশ্রম গড়ে তোলা হবে এবং গত ২১ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে প্রধান অথিথি হিসেবে জবই বিলে মৎস্য আহরনের শুভ উদ্বোধন করেন নওগাঁ জেলা প্রশাসক গোলাম মাওলা। তিনি আরও জানান, এবছর এই বিলে ৫৫৫ মেট্রিকটন মাছ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, যার আনুমানিক মূল্য ধরা হয়েছে ২৫ কোটি টাকা। গত বছর এই বিলে মৎস্য আহরণের পরিমান ছিলো ৫২৭ মেট্রিকটন।

     

    সর্বশেষ সংবাদ
    1. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    2. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    3. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    4. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    5. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    6. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    7. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    সর্বশেষ সংবাদ
    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬