Journalbd24.com

রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ   শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার   স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • মুদ্রা বিনিময় হারে নতুন পদ্ধতিতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০২৩ ২২:০৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০২৩ ২২:০৪

    আরো খবর

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার
    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু
    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি
    কাহালুতে বিশ্ব হাত দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
    সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে

    মুদ্রা বিনিময় হারে নতুন পদ্ধতিতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০২৩ ২২:০৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০২৩ ২২:০৪

    মুদ্রা বিনিময় হারে নতুন পদ্ধতিতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক

    নিকট মেয়াদে বৈদেশিক মুদ্রার বিনিময় হার পুরোপুরি বাজারের ওপর দর ছেড়ে দেবে না বাংলাদেশ ব্যাংক। তবে এখনকার সর্বোচ্চ দর নির্ধারণ পদ্ধতির পরিবর্তন করে নতুন একটি ব্যবস্থা চালু করা হবে। নতুন ব্যবস্থায় বাজারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি মধ্যবর্তী দর ঘোষণা করে তার সঙ্গে সর্বোচ্চ কত শতাংশ ওঠানামা করবে, তার করিডোর থাকবে। বর্তমানে সুদহারের ক্ষেত্রে স্মার্ট রেটের সঙ্গে যেমন করিডোর রয়েছে, বিনিময় হারের ক্ষেত্রেও তেমনই হবে। আইএমএফের পরামর্শ নতুন এ ব্যবস্থা চালুর বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক এরই মধ্যে কাজ শুরু করেছে।

    Unibots.in

    সম্প্রতি বাংলাদেশের ওপর আইএমএফ প্রকাশিত কান্ট্রি রিপোর্টে নতুন বিনিময় হার ব্যবস্থার বিষয়ে একটি ধারণা দেওয়া হয়েছে। সম্প্রতি গভর্নর আব্দুর রউফ তালুকদার বিআইডিএসের বার্ষিক সম্মেলন অনুষ্ঠানে বিনিময় হারের নতুন ব্যবস্থা চালুর কাজ চলছে বলে জানান। এ ছাড়া আইএমএফের কান্ট্রি রিপোর্ট প্রকাশের আগে বাংলাদেশ বিষয়ে ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে আইএমএফ মিশনপ্রধান রাহুল আনন্দ বলেছেন, বিনিময় হারের নতুন ব্যবস্থার ক্ষেত্রে সংস্থাটির পক্ষ থেকে কারিগরি সহায়তা দেওয়া হবে।

    বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, নতুন ব্যবস্থায় বাজারের সঙ্গে সংগতি রেখে বৈদেশিক মুদ্রার একটি মধ্যবর্তী দর দেওয়া হবে। এর সঙ্গে সর্বোচ্চ কত শতাংশ ওঠানামা করতে পারবে, তা নির্ধারণ করে দেওয়া হবে। সীমার মধ্যে ব্যাংকগুলো ডলার বেচাকেনা করছে কি না, কেন্দ্রীয় ব্যাংক তা তদারকি করবে। উদাহরণ হিসেবে তিনি বলেন, কেন্দ্রীয় ব্যাংক হয়তো ডলারের মধ্যবর্তী দর ঠিক করল ১১২ টাকা। এর সঙ্গে তিন শতাংশ ওঠানামা করার সুযোগ রাখল। তখন ১১২ টাকার সঙ্গে তিন শতাংশের বেশি ওঠানামা করতে পারবে না।

    আইএমএফের রিপোর্টে বলা হয়েছে, পুরোপুরি ভাসমান বিনিময় হার ব্যবস্থায় যেতে হবে খুব সতর্কভাবে, যাতে করে এই পরিবর্তন কোনো সমস্যা তৈরি না করে। সংকোচনমূলক মুদ্রানীতি এবং রাজস্ব নীতির অংশ হিসেবে এই পরিবর্তন ঘটবে; যা বৈদেশিক লেনদেনে বাংলাদেশের পরিস্থিতির উন্নতি ঘটাবে। এতে আরও বলা হয়েছে, বিনিময় হার ব্যবস্থা অধিকতর নমনীয় করার জন্য যথেষ্ট তারল্য থাকা জরুরি। আবার দক্ষতার সঙ্গে ব্যবস্থাপনা করতে না পারলে বেশ ঝুঁকি রয়েছে। বিশেষ করে ডলারের দর অনেক বেড়ে যেতে পারে। মূল্যস্ফীতির ওপর যা ব্যাপক প্রভাব ফেলতে পারে। বিদেশি ঋণ পরিশোধের খরচ বাড়তে পারে। আবার বেসরকারি খাতও ঝুঁকিতে পড়তে পারে। ফলে বিনিময় হার ব্যবস্থা নমনীয় করার আগে মুদ্রানীতি, রাজস্ব নীতি এবং আর্থিক নীতির মধ্যে সামঞ্জস্য থাকা জরুরি। পরিবর্তন সফল হলে দীর্ঘ মেয়াদে সামগ্রিক অর্থনীতিতে তার ইতিবাচক প্রভাব পড়বে।

    বর্তমানে বাংলাদেশ ব্যাংকের মধ্যস্থতায় ডলারের দর ঘোষণা করে বৈদেশিক মুদ্রা লেনদেনকারী ব্যাংকের সংগঠন বাফেদা এবং ব্যাংকের প্রধান নির্বাহীদের সংগঠন এবিবি। সর্বশেষ তিন দফায় প্রতি ডলারে ১ টাকা কমিয়ে রপ্তানি ও রেমিট্যান্সে ১০৯ টাকা ৫০ পয়সা এবং আমদানিতে ১১০ টাকা করা হয়েছে। যদিও অনেক ব্যাংক বিদেশি এক্সচেঞ্জ হাউজ থেকে ১২০ থেকে ১২২ টাকা দরে ডলার কিনছে। আমদানিতে ১২৪ টাকা পর্যন্ত নিচ্ছে ব্যাংকগুলো। এ রকম বাস্তবতায় ডলারের বিনিময় হার অধিকতর নমনীয় করার পরামর্শ দিয়ে আসছে আইএমএফ। তবে একবারে বাজারের ওপর ছেড়ে দিলে দর অনেক বেড়ে মূল্যস্ফীতিতে চাপ তৈরি করতে পারে। যে কারণে নতুন ব্যবস্থায় যাওয়ার পরামর্শ দিল আইএমএফ।

    আইএমএফ থেকে ৪৭০ কোটি ডলার ঋণের দ্বিতীয় কিস্তি পেয়েছে বাংলাদেশ। তৃতীয় কিস্তি ছাড়ের আগে বেশ কিছু শর্ত পরিপালন করতে হবে। অবশ্য ঋণের প্রথম কিস্তি ছাড়ের আগে রিজার্ভ সংরক্ষণের ক্ষেত্রে দেওয়া শর্তে সংশোধন এনেছে সংস্থাটি। আগে বলা হয়েছিল চলতি বছরের ডিসেম্বর শেষে নিট রিজার্ভ থাকতে হবে ২৬ দশমিক ৮ বিলিয়ন ডলার। সংশোধিত লক্ষ্যমাত্রায় তা কমিয়ে ১৭ দশমিক ৮ বিলিয়ন ডলারের শর্ত দেওয়া হয়েছে।

    সর্বশেষ সংবাদ
    1. পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ
    2. মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো
    3. শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার
    4. পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু
    5. স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০
    6. ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা
    7. পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি
    সর্বশেষ সংবাদ
    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬