Journalbd24.com

শনিবার, ৪ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • মাথায় কনক্রিটের ব্লক পড়ে নারীর মৃত্যু: তদন্ত করবে ডিবি
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২৪ ২১:৩৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২৪ ২১:৩৩

    আরো খবর

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    মাথায় কনক্রিটের ব্লক পড়ে নারীর মৃত্যু: তদন্ত করবে ডিবি

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২৪ ২১:৩৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২৪ ২১:৩৩

    মাথায় কনক্রিটের ব্লক পড়ে নারীর মৃত্যু: তদন্ত করবে ডিবি

    রাজধানীর মৌচাক এলাকায় মাথায় কনক্রিটের ব্লক পড়ে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা দীপান্বিতা বিশ্বাস দীপুর মৃত্যুর মামলার তদন্তভার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশে (ডিবি) হস্তান্তর করা হয়েছে। 

    মঙ্গলবার (২৩ জানুয়ারি) বিকেলে মামলার তদন্ত কর্মকর্তা ও রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোফাজ্জল হোসেন রাইজিংবিডিকে বলেছেন, ধারণা করা হচ্ছে, ফখরুদ্দীন কমিউনিটি সেন্টার ভবন বা অন্য ভবন থেকে কিংবা ফ্লাইওভারের ওপর থেকে দীপান্বিতার মাথয় ব্লকটি পড়েছে। এখনও এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজ অধিকতর বিশ্লেষণ করা হচ্ছে। ঘটনাস্থলের আশপাশে কোনো নির্মাণাধীন ভবন নেই। ব্লকটি কোথা থেকে এসে পড়ল, তা নিশ্চিত হতে মামলাটি গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর  করা হয়েছে। আশা করছি, তদন্তে দ্রুতই প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।

    তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, স্বাভাবিকভাবে হেঁটে যাচ্ছিলেন দীপান্বিতা বিশ্বাস। মৌচাক এলাকায় ফখরুদ্দীন কমিউনিটি সেন্টারের নিচে হঠাৎ করে ব্লক পড়ে তার মাথার ওপর। তখন  রাত ৭টা ২৯ মিনিট। ব্লকের আঘাতে রক্তাক্ত অবস্থায় পড়ে যান দীপান্বিতা। তখন গণমাধ্যমের খবরে বলা হয়েছিল—নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে মারা যান বাংলাদেশ ব্যাংকের নারী কর্মকর্তা। অন্তত ১৮টি সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের পর পুলিশের সন্দেহ, ব্লক পড়েছে ফ্লাইওভার থেকে। তবে, সেটি কোনোভাবে পড়ে গেছে নাকি কেউ ছুঁড়ে মেরেছে, তা নিশ্চিত হতে পারেনি  পুলিশ। সে বিষয়ে পুরোপুরি নিশ্চিত হতে গোয়েন্দা পুলিশ তদন্তে নেমেছে। 

    নিহতের স্বামী তরুণ বিশ্বাস বলেছেন, দীপান্বিতার মৃত্যুতে পরিবারে অন্ধকার নেমে এসেছে। মামলা করেছি বিচারের জন্য। আমার আর করার কী আছে? আমার বা সন্তানের যে ক্ষতি হয়েছে, তা কোনোদিন পূরণ হওয়ার নয়। দীপান্বিতার মৃত্যুর প্রকৃত কারণ বের হলে ভবিষ্যতে হয়ত কাউকে এ ধরনের পরিণতি ভোগ করতে হবে না।

    কনক্রিটের ব্লকটি ওপর থেকে দীপান্বিতার মাথায় পড়েছে, তা ফুটেজে স্পষ্ট। কিন্তু, কোথা থেকে কীভাবে এসে পড়েছে, তা স্পষ্ট নয়। এ কারণে কাউকে আটক বা শনাক্ত করা হয়নি। ঘটনাস্থলের আশপাশের অনেককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তারাও পুলিশকে তেমন কোনো তথ্য দিতে পারেননি। এজন্য মামলার তদন্তে বেগ পেতে হচ্ছে।

    উল্লেখ্য, গত ১০ জানুয়ারি রাতে মৌচাক মার্কেট এলাকার ফখরুদ্দীন কমিউনিটি সেন্টারের নিচ দিয়ে যাওয়ার সময় ওপর থেকে একটি কনক্রিটের ব্লক মাথায় পড়ে দীপান্বিতার মৃত্যু হয়। তিনি বাংলাদেশ ব্যাংকের সদরঘাট অফিসে কর্মরত ছিলেন। এ ঘটনায় নিহতের স্বামী তরুণ কুমার বিশ্বাস বাদী হয়ে রমনা থানায় হত্যা মামলা দায়ের করেন। 

    সর্বশেষ সংবাদ
    1. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    2. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    3. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    4. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    5. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    6. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    7. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    সর্বশেষ সংবাদ
    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬