Journalbd24.com

শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • আত্রাইয়ে আইনশৃঙ্খলার অবনতি: বাড়ছে চুরি
    আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
    প্রকাশিত : ২২ ফেব্রুয়ারী, ২০২৪ ২১:০৭
    আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
    প্রকাশিত : ২২ ফেব্রুয়ারী, ২০২৪ ২১:০৭

    আরো খবর

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    আত্রাইয়ে আইনশৃঙ্খলার অবনতি: বাড়ছে চুরি

    আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
    প্রকাশিত : ২২ ফেব্রুয়ারী, ২০২৪ ২১:০৭
    আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
    প্রকাশিত : ২২ ফেব্রুয়ারী, ২০২৪ ২১:০৭

    আত্রাইয়ে আইনশৃঙ্খলার অবনতি: বাড়ছে চুরি

    নওগাঁর আত্রাই উপজেলার বিভিন্ন গ্রামে সম্প্রতি আশঙ্কাজনকভাবে গরু ও ব্যাটারি চালিত ভ্যান ও মোবাইল ফোন চুরি বৃদ্ধি পেয়েছে। ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। আশঙ্কাজনক হারে চুরিসহ নানা অপরাধ বৃদ্ধি পাওয়ায় এতে আতঙ্কিত হয়ে পড়েছে সাধারণ মানুষ। আর এসব অপরাধ কর্মকান্ড প্রতিরোধে পুলিশের ব্যাপক তৎপরতা শুরু হলেও থামানো যাচ্ছে না অপরাধমূলক কর্মকান্ড। হঠাৎ করেই চুরি বৃদ্ধি পাওয়ায় গ্রামের সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে।

    পুলিশ প্রকৃত চোর-ডাকাতদের আটক করতে না পারায় তারা বেশ বেপরোয়া হয়ে উঠছে। চুরির ঘটনা অধিকাংশই রাতের বেলা বিভিন্ন গ্রামে সংঘটিত হচ্ছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষক পরিবার ও দরিদ্র ভ্যান চালকরা।

    গত দুই সপ্তাহের ব্যবধানে উপজেলার ১০টি স্পটে চুরির ঘটনা ঘটেছে। সর্বশেষ গত মঙ্গলবার রাতে উপজেলার শাহাগোলা ইউনিয়নের জাতোপাড়া গ্রামের শফির উদ্দিনের বাড়ি থেকে দুটি গরু চুরির ঘটনা ঘটে।

    তথ্যানুসন্ধানে জানা যায়, গত ৭ দিনের মধ্যে উপজেলার শাহাগোলা ইউনিয়নের জাতোপাড়া গ্রামে পর পর চারটি চুরির ঘটনা ঘটে। ঐ গ্রাম থেকে এমরান নামে এক ব্যক্তির ব্যাটারি চালিত ভ্যান ও মিলন হোসেনের মুদির দোকানে চুরির ঘটনা ঘটে। উপজেলার মাধাইমুড়ি গ্রামে দুটি গরু চুরি সংঘটিত হয়। ভবানীপুর বাজার এলাকায় রসুলপুর গ্রামের ছাত্তার হোসেনের চার্জার চালিত একটি ভ্যান চুরির ঘটনা ঘটে। তারাটিয়া গ্রামে একটি বাড়িতে চুরির ঘটনা ঘটে। রাইপুর গ্রামে রফিকুল ইসলামের বাড়িতে গত ২০ ফেব্রুয়ারী রাতে চোরেরা গরু চুরির চেষ্টা চালায়।

    উপজেলার ভবানীপুর বাজার এলাকায় প্রায়ই, ব্যাটারি চালিত ভ্যান চুরি হওয়ার ঘটনার খবর শোনা যায়। কিন্তু কোনো ঘটনারই এ পর্যন্ত ক্লু উদ্ধার করা সম্ভব হয়নি। সব ঘটনার সাথে জড়িতরা থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। অনেক সময় দেখা যায় পুলিশ একদিকে ডিউটিতে ব্যস্ত, অন্য দিকে চুরির ঘটনা ঘটেছে।

    এ ব্যাপারে জাতোপাড়া গ্রামের ইমরান হোসেন বলেন, আমি প্রতিদিনের ন্যায় রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পরলে গভির রাতে বাড়ির বারান্দা থেকে চোর আমার ভ্যান নিয়ে চলে যায়। পরে আত্রাই থানাতে অভিযোগ করলে বিষটি তদন্তে চার দিন পরে পুলিশ আসে।

    এ ব্যাপারে শাহাগোলা ইউপি চেয়ারম্যান এসএম মামুনুর রশিদ বলেন, শাহাগোলা ইউনিয়নের বিভিন্ন গ্রামে চুরির ঘটনা তো প্রায়ই শোনা যাচ্ছে। অন্য দিকে পুলিশও তো বসে নেই। পুলিশকে সন্ধ্যার পর পর বিভিন্ন রোডে ডিউটি করতে দেখা যায়। আবার এর মধ্যে চুরির ঘটনাও ঘটছে। অপরাধীদের ব্যাপারে পুলিশকে সহযোগিতা করতে হবে। শুধু পুলিশের ওপর নির্ভর করে বসে থাকলে হবে না।

    এ ব্যাপারে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জহুরুল ইসলাম বলেন, চোরের উপদ্রব রুখতে অভিযান জোরদার করা হয়েছে। চুরি সংঘটিত হওয়ার সকল তথ্য আমার জানা নেই তবে তথ্য সংগ্রহ চলছে। আমরা তদন্ত সাপেক্ষে আইনিগত ব্যবস্থা গ্রহণ করবো।

    সর্বশেষ সংবাদ
    1. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    2. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    3. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    4. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    5. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    6. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    7. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    সর্বশেষ সংবাদ
    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬