বগুড়া ফয়জুল উলূম দাখিল মাদরাসার ম্যানেজিং কমিটি ও নির্বাচনী তফসীল বাতিলের দাবি
বগুড়া শহরের চকলোকমান ফয়জুল উলূম দাখিল মাদরাসায় মনগড়াভাবে ম্যানেজিং কমিটি গঠনের প্রতিবাদে ও গত ১৩ ফেব্রুয়ারি ঘোষিত নির্বাচনী তফসীল বাতিলের দাবিতে এক মতবিনিময় এবং সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার রাত ৯টার দিকে মাদরাসার হলরুমে এলাকাবাসী ও শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের সমন্বয়ে এ সভার আয়োজন করা হয়।
এতে বক্তব্য রাখেন চকলোকমান, মালতিনগর ও লতিফপুর কলোনীর সচেতন এলাকাবাসীর পক্ষে মোঃ খোরশেদ আলম চাঁন । রানা আহম্মেদ রানার সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন এসপিজিআরসি বগুড়া জেলা শাখার সভাপতি মোঃ আব্দুল কাইয়ুম, সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম, ফয়জুল উলূম দাখিল মাদরাসার সভাপতি সৈয়দ ওয়াসিম আহম্মেদ, সিবিও সভাপতি মোঃ শাহাদৎ হোসেন সুজন, ১১নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহম্মেদ কামরান, ব্যবসায়ী মাসুদ, আলহাজ¦ মোঃ মুসা, আব্দুল হান্নান, মোঃ হালিম, রাজু, হাসান ও পারভেজ, এসপিজিআরসির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আজগর ও দপ্তর সম্পাদক মোঃ হাসনাইনসহ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, গঠনতন্ত্র ছাড়াই কতিপয় ব্যক্তি মনগড়াভাবে মাদরাসার ম্যানেজিং কমিটি গঠন করেন। যে কমিটি সম্পর্কে এলাকাবাসী কেউ অবগত নয়। এছাড়াও ওই কমিটি গত ১৩ ফেব্রুয়ারি নির্বাচনী তফসীল ঘোষনা করেন। আমরা এলাকাবাসী এই মনগড়া কমিটি ও নির্বাচনী তফসীল বাতিলের দাবি জানাই।
সভা শেষে সর্বসম্মতিক্রমে মনগড়াভাবে গঠন করা পূর্বের কমিটি স্থাগিত ঘোষনা করা হয়। একই সাথে আগামী ৮ মার্চে যে নির্বাচন হওয়ার কথা ছিল সেটিও স্থগিত করা হয়। এসময় এলাকাবাসী আগামী ১৫ মে একটি সাধারণ সভার আহ্বান ও আহ্বায়ক কমিটি গঠন করার সিদ্ধান্ত গ্রহন করে। গঠনতন্ত্র অনুযায়ী এই আহ্বায়ক কমিটির মাধ্যমে নির্বাচনের তফসীল ও সদস্য ফরম সংগ্রহসহ নির্বাচনী যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করার সিদ্ধান্ত নেয়া হয়।

প্রেস বিজ্ঞপ্তি