বগুড়ায় বৈশাখী মেলা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা
বগুড়ায় বৈশাখী মেলা ১৪৩১ উদযাপন উপলক্ষে বগুড়ার সাংস্কৃতিক কর্মীবৃন্দ ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষদের নিয়ে পহেলা মার্চ শহীদ টিটু মিলনায়তনে বাংলার মুখ বগুড়া জেলা শাখার কার্যালয়ে বাংলার মুখ কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক হাসিবুল হাসান মুনের সভাপতিত্বে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
উক্ত বাংলার মুখ বগুড়া জেলা শাখার প্রধান পৃষ্ঠপোষক বগুড়া (শেরপুর-ধুনট)-৫ আসনের এমপি ও বগুড়া জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি মজিবর রহমান মজনু এবং অন্যতম পৃষ্ঠপোষক বগুড়া সদর-৬ আসনের এমপি ও বগুড়া জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু'র পৃষ্ঠপোষকতায় শহীদ খোকন পার্কে চৈত্র সংক্রান্তি ও বৈশাখী মেলা আগামী ১৩ই এপ্রিল থেকে ৩০শে এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হবে। উক্ত সভায় সর্ব সম্মতি ক্রমে যুগ্ম-সাধারণ-সাগর কুমার রায়,সংগঠনিক সম্পাদক-শাহাদাত আলম ঝুনু,ডাঃ সামির হোসেন মিশু,সভাপতি-স্বাধীনতা চিকিৎসক পরিষদ,দপ্তর সম্পাদক-আল রাজি জুয়েল জেলা আওয়ামী লীগ বগুড়া,আলহাজ শেখ প্যানেল মেয়র বগুড়া পৌরসভা,এ্যাডঃ আনোয়ার হোসেন পায়েল অতিরিক্ত পিপি জেলা জজকোর্ট বগুড়া। বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি-জেএম রউফ বাংলার মুখ উপদেষ্টা মন্ডলীর সদস্য। দলিলুর রহমান পিন্টু উপদেষ্টা বাংলার মুখ,বগুড়া জেলা শাখা বগুড়া জেলা শাখা,আবু সাঈদ সিদ্দিকী সাধারণ সম্পাদক-সম্মিলিত সাংস্কৃতিক জোট,বগুড়া,সাদেকুর রহমান সুজন,সাধারণ সম্পাদক-সংসপ্তক থিয়েটার,বগুড়াকে উপদেষ্টা মনোনীত করে হাসিবুল হাসান মুনকে আহ্বায়ক ও হাকিম এমএ মজিদ মিয়াকে সদস্য করে ৩১ সদস্য বিশিষ্ট বৈশাখী মেলা উদযাপন পরিষদ ১৪৩১ গঠন করা হয়। ৮ম বারের মত বাংলার মুখের আয়োজনে বৈশাখী মেলায় শিশুদের বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগীতা,গ্রামীণ খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন হবে।

প্রেস বিজ্ঞপ্তি