আদমদীঘিতে ৬ষ্ঠ তম জাতীয় ভোটার দিবস পালিত
বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের আয়োজনে ৬ষ্ঠ জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার সকালে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালি শেষে আদমদীঘি উপজেলা পরিষদ হলরুমে সহকারি কমিশনার (ভুমি) ফিরোজ হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদুর রহমান পিন্টু, থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আবু রেজা খান, নাজিমুল হুদা খন্দকার, উপজেলা নির্বাচন অফিসার রাজু আহম্মেদ, সহকারি নির্বাচন অফিসার জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ