Journalbd24.com

শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • যাঁদের হারিয়েছি আজ তাঁরা স্মৃতির পাতায়
    আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ
    প্রকাশিত : ৩ মার্চ, ২০২৪ ২৩:১৭
    আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ
    প্রকাশিত : ৩ মার্চ, ২০২৪ ২৩:১৭

    আরো খবর

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    যাঁদের হারিয়েছি আজ তাঁরা স্মৃতির পাতায়

    আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ
    প্রকাশিত : ৩ মার্চ, ২০২৪ ২৩:১৭
    আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ
    প্রকাশিত : ৩ মার্চ, ২০২৪ ২৩:১৭

    যাঁদের হারিয়েছি আজ তাঁরা স্মৃতির পাতায়

    জীবন এতোটাই ঠুন্কো যে কোন বাতাস ছাড়াই উড়ে যায় জীবনওয়ালার দরবারে। জীবন ও মরণের মালিক সব সময় মানুষকে বুঝতে দেন না কখন তার জীবন নিয়ে নেয়া হবে। মারা যাওয়ার একটু আগেও মানুষ জানতে পারে না কখন সে অবাধ স্বাধীনতা হারিয়ে চলে যাবে জীবন ঘুড়িওয়ালার কাছে। কখন পড়বে সুতায় টান। ঘুড়ি যে ভাবেই উড়ুক নাটাই তো তার হাতে। তবে যে সব ‘মানুষ ঘুড়ি’ ঘুড়িওয়ালার প্রেমে মশগুল তারা সদা প্রস্তুত। সুতায় টান পড়লেই বোঝে ঘুড়িওয়ালা ডাকছে এখন ফিরতে হবে ঘরে। আমরা অতি অল্প সময়ে খুব কাছের কিছু মানুষদের হারিয়েছি। যারা জীবন ও মরনের মালিকের ডাকে অতিদ্রুত চলে গেছেন।

    আমাদের ছেড়ে চলে গেছেন উপজেলার নশরতপুরের প্রবীণ শিক্ষক ও সাংবাদিক মরহুম ছলিম উদ্দিন। সে অত্যন্ত বিনয়ী ও ভদ্রজন সাদা মাঠা মনের মানুষ ছিলেন। চলে গেছেন লেখক সাংবাদিক খোরশেদ আলম কুয়েতী। আমাদের ছেড়ে চলে গেছেন উপজেলার পাঁল্লা গ্রামের শিক্ষক ও সাংবাদিক বেলাল হোসেন। সদা বিনয়ী ভদ্র মানুষ ছিলেন তিনি। চলে গেছেন সাংবাদিক নূর ইসলাম। তিনি অত্যন্ত দিলদরিয়া মানুষ ছিলেন। এই তো সেদিন বিচ্ছিন্ন হয়েছেন আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের বশীকোড়া গ্রামের নিবেদিত প্রাণ সাংবাদিক হাফিজুর রহমান। সব ধরনের মানুষের সাথেই সে খুব সহজেই মিশে যেতেন। হৃদ রোগে আক্রান্ত হয়ে সে মারা যান। সদালাপী বিয়নী ভদ্র সাদা মাটা নিরহংকার মানুষ ছিল সে। হারিয়েছি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের শালগ্রামের সন্তান সাংবাদিক মাহমুদ হোসেন ভোলাকে। সে অত্যন্ত মিষ্টি ব্যবহারে মানুষ ছিলেন। যতই কথা বলুক না কেন সে সহজে রাগতেন না। সেই ভোলাও চলে গেছেন আমাদের ছেড়ে না ফেরার দেশে। হারিয়েছি উপজেলা সদরের পাইকপাড়া গ্রামের তরুন উদিয়মান সাংবাদিক আব্দুল কাইয়ুমকে। সদা হাস্যময় এই বন্ধুকে হারিয়েছি আমরা। মস্তিস্কে রক্তক্ষরনে সে মারা যান। হারিয়েছি উপজেলার শালগ্রামের সিরাজুল ইসলাম তালুকদারকে। সিরাজুল এর মত সদালাপী বিয়নী ভদ্র সাদা মাটা নিরহংকার মানুষ কমই দেখেছি। মস্তিস্কে রক্তক্ষরনে তিনিও মারা যান।

    আমাদের ছেড়ে চলে গেছেন আদমদীঘি উপজেলার সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সাবেক মেম্বার মঞ্জু। সদা হাস্যময় এই মানুষটিকে হারিয়েছি আমরা। হারিয়েছি দুপচাঁচিয়ার সাংবাদিক সরোয়ার খানকে। যিনি ছিলেন বিশিষ্ট ভদ্রলোক। সবচেয়ে বেশি কষ্ট হয় সরোয়ার খানের তরুন তাজা ছেলের জন্য। ছেলিটির নাম সেতু। মানুষের উপকারের জন্য সদা প্রস্তুত থাকতেন এই যুবক। সে ছিলেন একজন নিয়মিত ব্লাড ডোনার। অল্প বয়সী এই যুবক কত মানুষকে রক্তদান করে সুস্থ করেছে তার হিসাব নেই। নিজের টাকা খরচ করে গিয়ে মূমূর্ষ মানুষকে রক্ত দিয়ে আসতেন।

    আরোও হারিয়েছি সাবেক ছাত্রদল নেতা সান্তাহারের বিএনপি নেতা রফিকুল ইসলাম রফিক। তার মত নির্লোভ ভাল মানুষ রাজনীতিতে খুব কমই দেখা যায়। হারিয়েছি উপজেলার বেজার গ্রামের কৃতি সন্তান আমাদের অতি স্নেহের ছোট ভাই ক্রিকেট জগতের নক্ষত্র উজ্জ্বলকে। উচ্ছল প্রাণচঞ্চল এই যুবক ছিল আমাদের তরুণদের কাছে আশা জাগানিয়া। আমরা তার রুহের মাগফিরাত কামনা করি। আমরা হারিয়েছি আমাদের প্রিয় স্যার আদমদীঘি ঈশ্বরপূর্ণ জয় (পাইলট) উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, জনগণের বন্ধু ও দীর্ঘ দিন কুন্দগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল হুদা খন্দকার স্যারকে। তাহার মত মিষ্টি ব্যবহারের মানুষ আর পাওয়া যাবে না। হারিয়েছি আদমদীঘি ঈশ্বরপূর্ণ জয় (পাইলট) উচ্চ বিদ্যালয়ের প্রবীণ শিক্ষক, আদমদীঘি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জননেতা আনিছুর রহমান স্যারকে। তিনি ছিলেন বিশিষ্ট ভদ্রজন।

    সবশেষ গত ১৪ ফেব্রুয়ারী রাতে আমাদের ছেড়ে চলে গেছেন আদমদীঘি উপজেলা সদরের উজ্জ্বলতা গ্রামের সাংবাদিক মঞ্জুরুল ইসলাম মঞ্জু। তিনি ভোরের কাগজ পত্রিকার আদমদীঘি উপজেলা প্রতিনিধি ছিলেন। সদা হাস্যময় বিনয়ী ভদ্র সাদা মনের নিরহংকার মানুষ ছিল তিনি।  এরা সবাই বন্ধুবাৎসল ও নিবেদিত প্রাণ মানুষ ছিলেন। এসব সাধারণ মানুষের অসাধারণ গুণের কথা লিখতে আলাদা একটা কলাম রচনা করতে হয়। আজ তা সম্ভব হবে না। শুধু সংক্ষেপে তাদের কিছু কথা লিখে যাব। মানুষের জন্য জীবনপাত করা সাংবাদিক হাফিজুর রহমান ও মাহমুদ হোসেন ভোলা, মনজুরুল ইসলাম মঞ্জু। মানুষের বিপদ আপদে সহযোগিতা করায় ছিল তাদের জীবনের একমাত্র কাজ। সদা হাস্যময় এই লোক গুলোর কথা মনে হলে কিছু ভাল লাগে না। মুর্হুতেই চোখে পানি এসে যায়। আর মনে হয় কি হারিয়েছি আমরা। তারা কখনো বিরক্ত হতেন না। তারা বয়সে বড় হলেও আমাদের সাথে মিশেছে বন্ধুর মতো। ভাবতেই অবাক লাগে। এই দুনিয়াটা কি ! আমাদের জীবনের মূল্যই বা কি! কিছু বুঝে উঠতে পারি না। সাদাকে সাদা কালোকে কালো বলতেন তারা। অন্যায়ের সাথে আপোষ করতেন না। এই ভাল মানুষদের জন্য বুকটা খাঁ খাঁ করে। এতো বন্ধু স্বজনদের মৃত্যু দেখলে মনটা খুবই খারাপ হয়ে যায়। মন ভাঙ্গা হতে হয়। মন ছন্দ হারায়। মন আপনে বলে উঠে ‘তার পর এই শূন্য জীবনে কত কাটিয়েছি পারি/যাহারে যেখানে জড়ায়ে ধরেছি সেই চলে গেছে ছাড়ি’। অবাধ্য মানুষের ইচ্ছেমত লাগাম ছাড়া জীবন যাপন প্রকৃতির বিরুদ্ধাচারণ সীমানা পেরিয়ে খাবার দাবারের আয়োজনের জন্য আমাদের মাঝে বিপদ আপদ ও করোনা নামক ভাইরাস আবির্ভূত হয়েছিল। যে কোন রোগে আক্রান্ত হলে মানুষ তার মালিকের কাছে নানা ওয়াদা করে ভাল হতে চায়। কিন্তু রোগ সেরে যায়, রোগ ভাল হয় কিন্তু মানুষ ভাল হয় না। মৃত্যুর মুখ থেকে ফিরে এসেও পুরানো অপরাধগুলো করতে থাকে। জীবন মৃত্যুর মালিকের কাছে বার বার ওয়াদা ভঙ্গ করে। মৃত্যুর আগে মানুষ বলে, যদি আর একটু সময় পেতাম কিন্তু সে সময় আর পাওয়া যায় না। পাওয়া যাবেও না।

    সর্বশেষ সংবাদ
    1. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    2. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    3. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    4. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    5. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    6. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    7. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    সর্বশেষ সংবাদ
    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬