শিবগঞ্জে অতিদরিদ্রদের মাঝে বিনামূল্যে সেমাই-চিনি,শাড়ী-লুঙ্গী বিতরণ
বগুড়ার শিবগঞ্জ উপজেলার গুজিয়ায় পউস ফাউন্ডেশনের উদ্যোগে অত্র এলাকার অসহায় ও অতিদরিদ্রদের মাঝে বিনামূল্যে সেমাই-চিনি,শাড়ী-লুঙ্গী ও গাছের চারা বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার সংস্থার প্রধান কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়।
সংস্থার নির্বাহী পরিচালক বুলু মিয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আবু সাঈদ মোঃ কাওছার রহমান। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার সুলতান আহমেদ, উপজেলা যুব উন্নয়ন অফিসার জনাব গোলাম রব্বনী, পউসের উপ-নির্বাহী পরিচালক আব্দুল মমিন মুন্নু, সিনিয়র অডিট অফিসার নুরুননবী ইসলাম, হিসাব বিভাগীয় প্রধান মমিনুল ইসলাম মমিন,এরিয়া ম্যানেজার আব্দুল মোমিন, শাখা ব্যবস্থাপক জুলফিকার রহমান প্রমুখ। অনুষ্ঠান শেষে শতাধিক অতিদরিদ্রদের মাঝে সেমাই-চিনি,শাড়ী-লুঙ্গী ও গাছের চারা বিতরণ করা হয়।

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ