সাপাহারে জন্মনিয়ন্ত্রন সামগ্রী সংকট; বিপাকে দরিদ্র শ্রেণীর মানুষ
নওগাঁর সাপাহারে দির্ঘদিন কর্মকর্তা সহ জনবল না থাকায় এবং জন্মনিয়ন্ত্রন সামগ্রী না থাকায় বিপাকে পড়েছেন দরীদ্র শ্রেণীর পরিবার গুলো।
জানাগেছে, দির্ঘ প্রায় ৮ মাস উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা না থাকায় পার্শবর্তী পত্নীতলা উপজেলার পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাসুদ রানা সাপাহার উপজেলায় অতিরিক্ত দ্বায়িত্ব পালনে যোগদান করেন ১০ আগস্ট ২০২৩, সেই থেকে অফিস করছেন সপ্তাহে ১দিন।
বুধবার দুপুর ১২টায় সাপাহার উপজেলার পরিবার পরিকল্পনা কর্মকর্তার অফিসে গেলে উনাকে না পেলে মুঠোফোনে কথা হলে সাপাহার পরিবার পরিকল্পনা অফিসের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা জানান, আমার কর্মস্থল পত্নীতলায় অফিসে; এখানকার অফিস করে সপ্তাহে ১দিন সাপাহারে অফিস করি; উপজেলা ও মাঠ পর্যায়ের জন্মনিয়ন্ত্রন সামগ্রী ইমপ্লানন (একধরনের জন্মনিয়ন্ত্রন পদ্ধতি) ইনজেকশন ও কনডম দির্ঘদিন থেকেই নেই। আমরা প্রতিনিয়ত হেড অফিসে চাহিদা পাঠাচ্ছি।
এছাড়াও মাঠকর্মী সংকট থাকায় একজন কর্মীকেই নিতে হচ্ছে ৩টি এলাকার দ্বায়িত্ব। জন্মনিয়ন্ত্রন সামগ্রী সরবরাহে ঘাটতি থাকলে দরিদ্র মানুষ বেসরকারি খাতের দিকে ঝুঁকতে পারে। এতে পদ্ধতি ব্যবহার কমে যেতে পারে। এর ফলে অপূর্ণ চাহিদার হার বাড়তে পারে।
নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলার ফুরকুটি আদিবাসী পাড়া, লালমাটিয়া, সাহাপাড়া,পালপাড়া, কুচিন্দা, মানিকুড়া সহ বিভিন্ন গ্রামের দম্পতিরা জানান পরিবার পরিকল্পনা অফিসের কোন মাঠকর্মী তাদের খোঁজ খবর নেন না এবং দির্ঘদিন থেকে তারা জন্মনিয়ন্ত্রন সামগ্রী থেকে বঞ্চিত।
সাপাহারে ২০২৪ মার্চের প্রতিবেদন সক্ষমদম্পতি ৪০ হাজার ৫শত ৪৪ জন, মোট ব্যবহারকারী ৩২ পয়েন্ট ৭৭৫ জন এবং মোট ব্যবহারকারী হার ৮০ পয়েন্ট ৮৪ পারসেন্ট।

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: