Journalbd24.com

শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ   শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার   স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • বগুড়ায় প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ৬ মে, ২০২৪ ২২:৫৫
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ৬ মে, ২০২৪ ২২:৫৫

    আরো খবর

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার
    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু
    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি
    কাহালুতে বিশ্ব হাত দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
    সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে

    বগুড়ায় প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ৬ মে, ২০২৪ ২২:৫৫
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ৬ মে, ২০২৪ ২২:৫৫

    বগুড়ায় প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

    বগুড়ায় প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইনে বর্ণিত জেলা কমিটির দায়িত্ব ও কার্যকারিতা সংক্রান্ত এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার বেলা সাড়ে ১১টায় বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ে উইম্যান উইথ ডিজঅ্যাবিলিটিজ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (ডব্লিউডিডিএফ) আয়োজিত এই কর্মশালাটি “টু একসেলারেট ইমপ্লিমেন্টেশন অফ সিআরপিডি (ইউএনসিআরপিডি) অ্যান্ড ডিজঅ্যাবিলিটি ইনক্লুসিভ এসডিজিস (এসডিজিএস) (ইউএনপিআরপিডি)’’ উদ্যোগে অনুষ্ঠিত হয়।

    সমাজসেবা অধিদপ্তর বগুড়ার উপ পরিচালক আবু সাঈদ মো: কাওসার রহমানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি বগুড়ার জেলা প্রশাসক মো: সাইফুল ইসলামের পক্ষে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মেজবাউল করিম। এসময় তিনি বলেন, প্রতিবন্ধীরা আর সমাজের বোঝা নয়। তারাও এখন সমাজের মূল স্রোতের সাথে কাজ করতে পারে। তাদেরকে সাথে নিয়ে চলা হলে মানুষের মাঝে ইতিবাচক প্রবণতা খুব শীঘ্রই ছড়িয়ে পড়বে। তাই প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি বিশেষ যত্ন নিতে হবে। এছাড়াও বগুড়া জেলা প্রশাসন সর্বদাই প্রতিবন্ধীবান্ধব সেবা পরিচালনার চেষ্টা করে যাচ্ছে জানিয়ে তিনি ভবিষ্যতে আরো কিভাবে এই সেবার মানোন্নয়ন করা যায় সে বিষয়ে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।  

    কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ শফিউল আজম, অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) আব্দুর রশীদ, জেলা লিগ্যাল এইড অফিসার সিনিয়র সহকারী জজ এমএম মাহবুব ইসলাম এবং ডব্লিউডিডিএফ’র নির্বাহী পরিচালক আশরাফুন্নাহার মিষ্টি। এছাড়াও মুক্ত আলোচনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন শিশু একাডেমীর পরিচালনা পর্ষদের সদস্য গৌতম কুমার দাস, বগুড়া অন্ধ সংস্থার সভাপতি মীর মোর্শেদ আলী, স্পন্দন নারী প্রতিবন্ধী সংস্থার রেবেকা আক্তার রিতা প্রমুখ।

    কর্মশালায় বক্তারা বলেন, আগে মানুষ প্রতিবন্ধীর তথ্য গোপন করার চেষ্টায় লিপ্ত থাকতো। কিন্তু বর্তমানে সরকারি প্রতিবন্ধী ভাতা, চাকুরীর কোটা, শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির কোটাসহ বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধার কারণে অনেকের প্রতিবন্ধীতা না থাকা সত্বেও তারা প্রতিবন্ধী সাজতে চায় যা শক্ত  হাতে দমন করতে হবে। এছাড়াও কর্মশালায় ডব্লিউডিডিএফ এর নির্বাহী পরিচালক মিষ্টি আবারো জোর দেন সরকারি দপ্তরগুলোসহ সেবাপ্রদানকারী সকল দপ্তর এবং বিনোদনকেন্দ্রগুলোতে প্রতিবন্ধী জনগোষ্ঠীর চলাচলের সুবিধার্থে র‌্যাম্প স্থাপনের বিষয়ে। এছাড়াও প্রতিটি সেবাদানকারী প্রতিষ্ঠান যেন প্রতিবন্ধীবান্ধব হয় সে বিষয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

    ডব্লিউডিডিএফ এবং ইউএন ওম্যান এর পার্টনারশীপে এই ইউএনপিআরপিডি উদ্যোগটি বাস্তবায়িত হচ্ছে। এই উদ্যোগের সাথে আছে আইএলও এবং ইউনিসেফ। প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন ২০১৩ তে বর্ণিত কমিটি সমূহের কার্যকারিতা সংক্রান্ত ইউএনপিআরপিডি উদ্যোগটির অধীনে একটি বিশ্লেষণ করা হয়েছে। এই বিশ্লেষণ থেকে প্রাপ্ত তথ্য সমূহ এই কর্মশালায় উপস্থাপিত হয় এবং সদস্যদের মতামত ও পরামর্শ গ্রহণ করা হয়।

    কর্মশালার সঞ্চালনায় ছিলেন  ডব্লিউডিডিএফ এর প্রজেক্ট কো-অর্ডিনেটর প্রিয়তা ত্রিপুরা এবং সার্বিক তত্ত¡াবধানে ছিলেন  ডব্লিউডিডিএফ বগুড়া কার্যালয়ের প্রকল্প সমন্বয়কারি আব্দুল্লাহ আল ফয়সাল ও  ডব্লিউডিডিএফ বগুড়া কার্যালয়ের উপজেলা সমন্বয়কারি এবং হিসাব রক্ষণ কর্মকর্তা গোলাম কিবরিয়া। কর্মশালায় সরকারি-বেসরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ছাড়াও প্রতিবন্ধী সংস্থার নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মীসহ অনেকেই উপস্থিত ছিলেন। 

     
     
    সর্বশেষ সংবাদ
    1. পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ
    2. মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো
    3. শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার
    4. পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু
    5. স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০
    6. ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা
    7. পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি
    সর্বশেষ সংবাদ
    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬