Journalbd24.com

শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ   শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার   স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • যুববান্ধব বাজেট চেয়ে ঢাকায় যুব ছায়া সংসদের ১৪তম অধিবেশন অনুষ্ঠিত
    প্রেস বিজ্ঞপ্তি
    প্রকাশিত : ২১ মে, ২০২৪ ০৯:৩৬
    প্রেস বিজ্ঞপ্তি
    প্রকাশিত : ২১ মে, ২০২৪ ০৯:৩৬

    আরো খবর

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার
    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু
    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি
    কাহালুতে বিশ্ব হাত দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
    সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে

    যুববান্ধব বাজেট চেয়ে ঢাকায় যুব ছায়া সংসদের ১৪তম অধিবেশন অনুষ্ঠিত

    প্রেস বিজ্ঞপ্তি
    প্রকাশিত : ২১ মে, ২০২৪ ০৯:৩৬
    প্রেস বিজ্ঞপ্তি
    প্রকাশিত : ২১ মে, ২০২৪ ০৯:৩৬

    যুববান্ধব বাজেট চেয়ে ঢাকায় যুব ছায়া সংসদের ১৪তম অধিবেশন অনুষ্ঠিত

    আসন্ন জাতীয় বাজেট অধিবেশনকে সামনে রেখে “খাদ্য ব্যবস্থাপনায় যুববান্ধব কর্মপরিকল্পনা ও সহায়ক বাজেট” এই প্রতিপাদ্য নিয়ে সোমবার দুপুর ২:৩০ টায়  নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ যুব ছায়া সংসদ এর ১৪তম অধিবেশন অনুষ্ঠিত হয়। আসন্ন ২০২৪-২৫ অর্থবছরের বাজেট অধিবেশনকে সামনে রেখে দেশের ৩০০ টি আসন থেকে আগত যুব প্রতিনিধিগণ বাংলাদেশ যুব ছায়া সংসদের ১৪তম অধিবেশনে তাদের মতামত, কর্মপরিকল্পনা ও সুপারিশ তুলে ধরেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিশির কুমার শীল, সাধারণ সম্পাদক, অল পার্টি পার্লামেন্টারি গ্রুপস্্ (এপিপিজি)। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আব্দুল ওয়াদুদ, এমপি. মাননীয় প্রতিমন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেরদৌস আহমেদ, সংসদ সদস্য, ঢাকা-১০, বাংলাদেশ জাতীয় সংসদ, অনিমা মুক্তি গমেজ, সংসদ সদস্য, সংরক্ষিত মহিলা আসন,সংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, মোঃ শহীদুল আলম এনডিসি, মহাপরিচালক (অতিরিক্ত সচিব), খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিট (এফপিএমইউ), খাদ্য মন্ত্রণালয়, জাকির হোসেন আকন্দ, প্রাক্তন সচিব, পরিকল্পনা মন্ত্রণালয় ও গ্লোবাল এলায়েন্স ফর ইম্প্রোভড নিউট্রিশন (গেইন) এর কান্ট্রি ডিরেক্টর ডঃ রুদাবা খন্দকার ও পোর্টফলিও লিড মনিরুজ্জামান বিপুল, এটিএম তাহমিদুজ্জামান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, ইউসিবি, পিএলসি; এছাড়াও সুশীল সমাজ ও মিডিয়া ব্যক্তিসহ আরো গন্যমান্য ব্যক্তিবর্গ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, গেইন যুবদের নেতৃত্ব বিকাশে বিশে^র অন্যান্য দেশসহ বাংলাদেশে যুবছায়া সংসদের সাথে একযোগে কাজ করে যাচ্ছে।  


    অধিবেশনের প্রধান অতিথি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্র্রী মোঃ আব্দুল ওয়াদুদ বলেন- নীতি নৈতিকতার দিক থেকে তরুণদের সচেষ্ট থাকতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর পরিকল্পনা অনুযায়ী প্রত্যেকটি গ্রাম হবে একেকটি শহর। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় পল্লীর যুবদের উন্নয়নে সব সময় কাজ করছে।  

    আজকের অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেরদৌস আহমেদ, এমপি। তিনি বলেন, তারুণের শক্তি আজকে এই অধিবেশনের মাধ্যমে ফুটে উঠেছে। তরুণদের বিশ্ববিদ্যালয় ও বাসার ছাদে পুষ্টি বাগান করা আহ্বান জানান। 
     
    বিশেষ অতিথি মাননীয় সংসদ সদস্য অনিমা মুক্তি গমেজ এমপি বলেন, তরুণদের এই প্রাণবন্ত আলোচনা আমাকে মুগ্ধ করেছে। আমরা আজকে এই তরুণদের কাছ থেকে শক্তি নিয়ে গেলাম। আমরা যা বলব তা আজ তরুণদের মধ্য দিয়ে বেরিয়ে এসেছে।  
     
    মোঃ শহিদুল আলম, এনডিসি, মহাপরিচালক, এফপিএমইউ খাদ্য মন্ত্রণালয়, বলেন, যুবদের প্রতি নীতি নিরধারনি মহলের এই গুরুত্ব তরুণদের উৎসাহিত করবে। অতীতের তরুণদের মত বর্তমানের তরুণরাও অনেক বেশি এগিয়ে ও দূরদর্শী। খাদ্য অপচয় করার সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। বছরে তখন ২০ লক্ষ টন খাদ্য আমদানি করতে হবে না। এতে প্রয়োজন তরুণদের ব্যপক অংশগ্রহণ। নিরাপদ খাদ্যের জন্য তরুণদের অবদান রাখা অনেক বেশি জরুরী। গ্রামের কৃষকদের থেকে ন্যায্য দামে কিনে বিক্রির মাধ্যমে তরুণদের খাদ্য বিপননে অংশগ্রহণ করতে হবে।  

    গেইন বাংলাদেশের পোর্টফোলিও লিড মনিরুজ্জামান বিপুল বলেন, সংসদীয় চর্চা এই তরুণদের ভবিষ্যতে নেতৃত্ব উন্নয়নে কাজ করবে। যুব ছায়া সংসদ তরুণদের মেধাভিত্তিক নেতৃত্বদানে সহায়তা করে। এটিএম তাহমিদুজ্জামান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, ইউসিবি পিএলসি বলেন, তরুণরাই দেশের সম্ভাবনা। কৃষি, প্রযুক্তিতে তরুণরা এগিয়ে। তরুণদের মাঝে জাতির পিতা নিয়ে, মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন নিয়ে ঐকমত্য থাকতে হবে।

    ছায়া অধিবেশনের সভাপতি, শিশির কুমার শীল, সাধারণ সম্পাদক, অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ (এপিপিজি), বলেন, তরুণদের এ ধরনের ছায়া অধিবেশনে নিয়মিত যুক্ত হওয়া উচিত। তরুণদের সামনে রয়েছে উন্নয়নের অংশীদার হবার অবারিত সুযোগ।
     
    এর আগে জাতীয় সংগীতের মধ্য দিয়ে বাংলাদেশ যুব ছায়া সংসদের স্পিকার আমান্না জাহান বিভার পরিচালনায় ১৪তম অধিবেশন শুরু হয়। অধিবেশনে “খাদ্য ব্যবস্থাপনায় যুববান্ধব কর্মপরিকল্পনা ও সহায়ক বাজেট” বিষয়ক প্রস্তাব উত্থাপন করেন কুষ্টিয়া ২ আসনের যুব সংসদ সদস্য উম্মে উমায়মা তারিস। এরপর অধিবেশনে সরকারি দলে বক্তব্য রাখেন মাহিন আলম আম্মান, ইরাম আজমাইন মুগ্ধ, মোঃ খোকা, রাকিবুল ইসলাম, খাদিজা আজিজ মুনা, খাদ্যমন্ত্রী রিফতি আল জাবেদ, কৃষি মন্ত্রী জামাল হোসেন, অধিবেশনে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন আকিল আহমেদ। ছায়া অধিবেশনে বিরোধী দলের পক্ষ থেকে বক্তব্য রাখেন মায়েশা মেহজাবিন মেঘলা, শাওন হাসান, মেহেরিন আক্তার রিয়া, রিয়াদ হোসেন, বিরোধী দলীয় উপনেতা শিহাব উদ্দিন সুমন, বিরোধী দলীয় নেতা মোঃ রাব্বি। বিকেল ৫ টায় অধিবেশন মুলতবি ঘোষণা করা হয়।

    ১৪তম অধিবেশনে উত্থাপিত প্রস্তাবনা সমুহঃ
    ১। খাদ্য ব্যবস্থাপনায় যুববান্ধব বাজেট প্রণয়ন করা
    ২। টেকসই খাদ্য উৎপাদনে তরুণদের জন্য বিভিন্ন কৃষি বান্ধব কর্মশালা ও গবেষণা প্রণোদনা প্রদান করতে হবে।
    ৩। নিরাপদ ফলমূল ও শাকসবজি উৎপাদনে তরুণরা যাতে অংশ নিতে পারে তার জন্য যুব বান্ধব বাজেট প্রয়োজন।
    ৪। নিরাপদ খাদ্য নিশ্চিতে তরুণদের প্রশিক্ষণ প্রয়োজন।
    ৫। পরিবেশ দূষণ রোধে খাদ্য ব্যবস্থাপনায় যুব অংশগ্রহণ নিশ্চিত করতে সুনির্দিষ্ট বাজেট প্রণয়ন প্রয়োজন।
    ৬। যুব উন্নয়ন কর্মপরিকল্পনায় যুবদের জন্য বরাদ্দকৃত বাজেটের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে।
    ৭। খাদ্য ব্যবস্থাপনায় ভিন্ন মাত্রা যোগ দিতে নীতিনির্ধারণী মহলকে তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
    ৮। তরুণদের নিয়ে বাজার ব্যবস্থাপনায় বিশেষ মনিটরিং সেল ও অ্যাপ তৈরি
    ৯। কৃষিতে যুব বান্ধব বিনিয়োগ বাড়াতে হবে।
    ১০। বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণদের কৃষিতে আকর্ষিত করতে কৃষি ঋণ প্রদান করা প্রয়োজন।
    সর্বশেষ সংবাদ
    1. পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ
    2. মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো
    3. শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার
    4. পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু
    5. স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০
    6. ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা
    7. পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি
    সর্বশেষ সংবাদ
    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬