Journalbd24.com

শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • আত্রাইয়ে অনুষ্ঠিত ভোট নিয়ে অভিযোগ; সংবাদ সন্মেলনে চাইলেন প্রতিকার
    আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
    প্রকাশিত : ১ জুন, ২০২৪ ১৩:০১
    আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
    প্রকাশিত : ১ জুন, ২০২৪ ১৩:০১

    আরো খবর

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    আত্রাইয়ে অনুষ্ঠিত ভোট নিয়ে অভিযোগ; সংবাদ সন্মেলনে চাইলেন প্রতিকার

    আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
    প্রকাশিত : ১ জুন, ২০২৪ ১৩:০১
    আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
    প্রকাশিত : ১ জুন, ২০২৪ ১৩:০১

    আত্রাইয়ে অনুষ্ঠিত ভোট নিয়ে অভিযোগ; সংবাদ সন্মেলনে চাইলেন প্রতিকার

    নওগাঁর আত্রাইয়ে অনুষ্ঠিত ৬ষ্ঠ উপজেলা পরিষদ ৩য় ধাপের অনুষ্ঠিত নির্বাচন নিয়ে একধিক অভিযোগ তুলেছেন আফছার আলী প্রামানিক নামে এক ভাইস চেয়ারম্যান প্রার্থী। তিনি ওই নির্বাচনে তালা প্রতিকে নির্বাচন করেছেন। তার অভিযোগ ভোট গণনায় অনিয়ম করা হয়েছে। এমন অভিযোগে শুক্রবার (৩১ মে) সকালে আত্রাই উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ভূক্তভোগী আফছার আলী প্রামানিক তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানের অফিসে সংবাদ সম্মেলন করেন।

    এছাড়া এর আগে প্রতিকার চেয়ে তিনি গত বৃহস্পতিবার (৩০ মে) আত্রাই উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নির্বাহী অফিসার বরাবর অভিযোগ দিয়েছেন।

    সংবাদ সম্মেলনে প্রার্থী আফছার আলী দাবি করে বলেন, গত ২৯মে আত্রাই উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ওই নির্বাচনে উপজেলার জনগণ স্বত:স্ফূর্ত ভাবে আমাকে ভোট প্রদান করেছেন। কিন্তু ৬৭টি কেন্দ্রের মধ্যে ছয়টি কেন্দ্রে ভোট গণনায় তার প্রতি চরম অন্যায় এবং অবিচার করা হয়েছে। তিনি বলেন, ভাইস চেয়ারম্যান পদে প্রদেয় তিন হাজার ৮১০ভোট বাতিল করা হয়েছে। এছাড়া চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রদেয় ভোটের সংখ্যায় এবং শতকরা হারে গড়মিল রয়েছে।

    তিনি বলেন, একজন ভোটার যখন ভোট দিতে যায় তখন তাকে তিনটি পদে তিনটি ব্যালট পেপার দেয়া হয়। এতে তিনটি পদেই প্রদেয় ভোটের সংখ্যা একই রকম হওয়ার কথা। অথচ উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার ঘোষিত প্রাথমিক বেসরকারী ফলাফল সিটে চেয়ারম্যান পদে প্রদেয় ভোটের সংখ্যা ৭৩হাজার ২৪৮, ভাইস চেয়ারম্যান পদে ৭৩হাজার ২৩১এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭৩হাজার ২৬৮প্রদেয় ভোট দেখানো হয়েছে। এতে কোনো পদের সাথে কোনো পদের প্রাপ্ত ভোটের সংখ্যার মিল নেই। যা অনিয়মের নজির। তিনি বলেন, ঘোষিত বেসরকারী ফলাফলে নির্বাচিত ভাইস চেয়ারম্যান হাফিজুল শেখ এর ভোট দেখানো হয়েছে ৩৩হাজার ৫১৮এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে আমাকে তালা প্রতিকে দেখানো হয়েছে ৩২হাজার ২৭৪ভোট। এতে ভোটের ব্যবধান দেখানো হয়েছে এক হাজার ২৪৪ভোট।

    অথচ বাতিল ভোটের সংখ্যা দেখানো হয়েছে তিন হাজার ৮১০ভোট। তিনি দাবি করে বলেন,আমাকে সুকৌশলে অনিয়ম করে হারানো হয়েছে। মোট বাতিলকৃত ভোট বাছাইপূর্বক এবং ৬টি কেন্দ্রের ভোট পুনরায় গণনা করলে আমিই জয়লাভ করব। এঘটনায় মোট বাতিলকৃত ভোট বাছাইপূর্বক এবং ছয়টি কেন্দ্রের ভোট পুনরায় গণনার দাবিতে বৃহস্পতিবার বিকেলে আত্রাই উপজেলা সহকারী রিটার্নিং ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত আবেদন করেছেন বলে জানিয়েছেন তিনি।

    সংবাদ সম্মেলনে আত্রাই উপজেলা আওয়ামীলীগের সদস্য স্বপন কুমার সাহা, আত্রাই উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম, ইউনিয়ন যুবলীগ নেতা রফিকুল ইসলাম, সাবেক ছাত্র নেতা আমানুল্লাহ ফারুক বাচ্চু, পাঁচুপুর ইউনিয়ন সেচ্ছা সেবক লীগেরযুগ্ন সাধারণ সম্পাদক শাকিল হোসেন, সমাজ সেবক রতন প্রামানিকসহ দলীয় নেতা- কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

    এব্যাপারে আত্রাই উপজেলা সহকারী রিটার্নিং ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস বলেন, ভোটে বা ভোট গণনায় কোন অনিয়ম হয়নি। প্রদেয় ভোটের যে ব্যবধান রয়েছে তা অনেক কারনে এমনটি হতে পারে। এছাড়া বাতিলকৃত ভোট বাছাইপূর্বক এবং ভোট পুনরায় গণনার দাবি জানিয়ে আফছার আলী প্রামানিক যে লিখিত আবেদন করেছিলেন তা আমাদের এখতিয়ার ভুক্ত না হওয়ায় তাকে নির্বাচন কমিশন বরাবর আফিল বা আবেদন দিতে বলেছি।

    সর্বশেষ সংবাদ
    1. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    2. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    3. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    4. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    5. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    6. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    7. বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    সর্বশেষ সংবাদ
    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬