Journalbd24.com

বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • মিশ্রফল বাগান করে এখন সফল উদ্যোক্তা নন্দীগ্রামের উজ্জ্বল
    নন্দীগ্রাম থেকে ফজলুর রহমান.
    প্রকাশিত : ২৪ জুন, ২০২৪ ১৫:০৪
    নন্দীগ্রাম থেকে ফজলুর রহমান.
    প্রকাশিত : ২৪ জুন, ২০২৪ ১৫:০৪

    আরো খবর

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    মিশ্রফল বাগান করে এখন সফল উদ্যোক্তা নন্দীগ্রামের উজ্জ্বল

    নন্দীগ্রাম থেকে ফজলুর রহমান.
    প্রকাশিত : ২৪ জুন, ২০২৪ ১৫:০৪
    নন্দীগ্রাম থেকে ফজলুর রহমান.
    প্রকাশিত : ২৪ জুন, ২০২৪ ১৫:০৪

    মিশ্রফল বাগান করে এখন সফল উদ্যোক্তা নন্দীগ্রামের উজ্জ্বল

    প্রত্যান্ত গ্রামে বসবাস করেও অদম্য ইচ্ছা শক্তিকে যে কাজে লাগানো যায় সেই চিন্তা থেকেই পড়াশোনার পাশাপাশি মিশ্র ফল বাগান করে এক দৃষ্টন্ত স্থাপন করেছেন বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার  ৩নং ভাটরা ইউনয়িনের  মির্জাপুর গ্রামের উজ্জ্বল আহমেদ নামে এক যুবক। হয়েছেন সফল উদ্যোক্তাও। পড়াশোনা শেষ করে চাকুরির পিছনে না ছুটে ইউটিউব দেখে শিা নিয়ে নিজের পরিশ্রম ও মেধায় ৫বিঘা জমিতে গড়ে তুলেছেন মিশ্র ফলের বাগান।

    এই উজ্জ্বল আহমেদের সফলতার  গল্প জানতে এই প্রতিবেদক ছুঁটে যায় তার মিশ্র ফল বাগানে। সেখানে গিয়ে দেখা যায় সারি সারি করে লাগানো হয়েছে হরেক রকমের মিশ্র ফলের গাছ। উজ্জ্বল আহমেদের মিশ্র ফল বাগানের সফলতার গল্প জানতে চাইলে তিনি এই প্রতিবেদককে জানান, আমি আমার গ্রামের স্কুল থেকে শিা জীবন শুরু করি। এরপর বগুড়া সরকারি আজিযুল হক কলেজ থেকে উচ্চ মাধ্যমিকের গন্ডি পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ঢাকা কলেজ থেকে সমাজবিজ্ঞান বিভাগে ২০২৩ সালে মাস্টার্স শেষ করি। বাড়ি থেকে তেমন একটা আর্থিক সহায়তা না পেলেও উজ্জ্বল শিাজীবনে টিউশনি করেই নিজের খরচ ও পড়াশোনার খরচ চালিয়েছেন।

    একসময় সারাদেশে যখন করোনা মহামারী আকার ধারণ করে তখন সব কিছুু বন্ধ হয়ে যায়। সে সময় উজ্জ্বলের টিউশনিও বন্ধ হয়ে যায়। চিন্তায় পড়ে যায় কি করবেন এখন। ঠিক সেই মুহূর্তে উজ্জ্বলের চোখে পড়ে যায় শাইখ সিরাজের মিশ্র ফল বাগান নিয়ে করা একটি প্রতিবেদন। ঠিক তখনি তিনি পরিকল্পনা করেন একটি মিশ্র ফল বাগান করার। করোনাকালীন সময়ে ঘরে বসেই ইউটিউবে দেখতে থাকেন মিশ্র ফল বাগানের নানা ধরনের ভিডিও। ছুটে আসেন নিজ গ্রামে, পরিকল্পনা করেন মিশ্র ফল বাগান করার।

    পরিবারের সাথে মিশ্র ফল বাগান করার পরিকল্পনা জানান উজ্জ্বল, কিন্তু একজন মেধাবী কলেজ পড়ুয়া ছাত্র শিাজীবন শেষ করে এসে চাকুরি না করে করবে ফল বাগান, উজ্জ্বলের এমন উদ্যোগকে মেনে নেয়নি তার বাবা আব্দুল খালেক সহ তার পরিবার। উজ্জ্বল পরিবারের থেকে কোন আর্থিক সহায়তা না নিয়েই টিউশনি করা ১২শ টাকা দিয়ে ৪০টা চায়না-৩ জাতের বারোমাসি লেবুর চারা ক্রয় করে বাড়ির পাশে ৫ শতক জমিতে রোপন করেন।

    এরপর তিনি সন্তানের মত গাছ গুলোর পরিচর্যা করতে থাকেন। একসময় এই ৪০টা গাছ থেকে লেবু বিক্রয় করে লাভবান হোন পাশাপাশি লেবুর গুটি কলম বিক্রিও শুরু করেন। এরপর আর তার পিছনে ফিরে তাকাতে হয়নি। এরপর উজ্জ্বল আহমেদ  ছুটে যান নন্দীগ্রাম উপজেলা কৃষি অফিসে। সেখানে পরিচিত হয় উপসহকারী কৃষি অফিসার নাজমুল হোসাইনের সাথে। নাজমুল হোসেন তাকে কৃষি বিষয়ক পরামর্শ প্রদান সহ সার-বীজ এমনকি আর্থিক সহযোগীতা প্রদান করেন। তিনি কৃষি অফিসের পরামর্শ অনুযায়ী ৫বিঘা জমিতে ৩ল টাকা খরচ করে দার্জিলিং কমলা, ভিয়েতনামী মাল্টা, চায়না কমলা, আফ্রিকান হলুদ মাল্টা, সিডলেস লেবু, নেপালী সাগর কলা, রংবিলাস আঁখ, ফিলিপাইন ব্লাক আখ বলসুন্দরী কুল সহ প্রায় ২০ প্রজাতির ফল গাছ রোপন করেন। এখন উজ্জ্বল আহমেদ সে সব ফল গাছ থেকে লাখ লাখ টাকার ফল বিক্রয় করছেন। পাশাপাশি তিনি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে চারা বিক্রি করেন।

    পাঁচ বিঘা জমিতে তার খরচ হয় ৩লক্ষ টাকা। এবং ওই পাঁচ বিঘা জমি থেকে উজ্জ্বলের বাৎসরিক আয় ৬ থেকে ৭ লক্ষ টাকা। আরোও নতুন করে  পাঁচ বিঘা জমিতে ফিলিপাইন  ব্লাক আঁখ ও নেপালি সাগর কলা ও নার্সারি করার জন্য জায়গা প্রস্ততি চলছে। উজ্জ্বল আহমেদের ফার্মের নাম স্বপ্ন অংঙ্কুর এগ্রো ফার্ম এন্ড নার্সারি। তার নার্সারিতে রয়েছে প্রায় দেড়শ প্রজাতির ফলের চারা। তিনি এখন হয়েছেন বড় মাপের একজন কৃষি উদ্যোক্তা। তার নার্সারির ফলের চারা যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। তার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের নাম স্বপ্ন অংঙ্কুর এগ্রো ফার্ম। প্রতিদিন তার চ্যানেলে কৃষি বিষয় প্রতিবেদন প্রকাশ করা হয়। উজ্জ্বল আহমেদের মাধ্যমে সারা দেশে অনেক নতুন উদ্যোক্তা তৈরী হচ্ছে।

    উজ্জ্বল  আহমেদ আরো জানান, চারা থেকে এখন আমি প্রতি মাসে ১ল টাকা আয় করছি এছাড়াও চারা ও ফল বাগান থেকে প্রতিবছর ৬থেকে ৭ল টাকা আয় করছি। আমার এমন উদ্যোগ দেখে আশেপাশের অনেক বেকার যুবকরা মিশ্র ফল বাগান করার জন্য আমার কাছে পরামর্শ নিতে আসছে। আমার এসব ফল গাছ গুলো  থেকে আগামী ২০ বছর পর্যন্ত ফল সংগ্রহ করা যাবে। সব মিলিয়ে এই মিশ্র ফল বাগান করে  এখন আমি অনেক স্বাবলম্বী। 

    জানতে চাইলে উপজেলা সহকারী কৃষি অফিসার নাজমুল বলেন, উজ্জ্বল আহমেদ আমার দেখা একজন পরিশ্রমী কৃষি উদ্যোক্তা আমি শুরু থেকে তাকে মিশ্র ফল বাগান করার জন্য সকল ধরনের পরামর্শ সহ সার্বিক সহযোগীতা করেছি, এবং সবসময় তার মিশ্র ফল বাগানে পরিদর্শন করি। 

    এ বিষয়ে জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল জানান, আমার নন্দীগ্রামে যদি কোন কৃষি উদ্যোক্তা থেকে থাকে সেটি হচ্ছে উজ্জ্বল আহমেদ, তিনি অনেক পরিশ্রম করে আজ একজন বড় কৃষি উদ্যোক্ত হয়েছেন। উজ্জ্বল আহমেদ তার মিশ্র ফল বাগান থেকে প্রতিবছরে ল ল টাকা আয় করছে।কৃষি অফিস থেকে তাকে সকল ধরনের পরামর্শ প্রদান করা হচ্ছে, আমরা সবসময় তার পাশে রয়েছি।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    2. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    3. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    4. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    5. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    6. বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    7. বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. 
এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬