Journalbd24.com

বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • পোরশায় আম চাষীদের প্রাণের দাবী হিমাগার
    ডিএম রাশেদ, পোরশা (নওগাঁ) :
    প্রকাশিত : ৮ জুলাই, ২০২৪ ১৪:০৪
    ডিএম রাশেদ, পোরশা (নওগাঁ) :
    প্রকাশিত : ৮ জুলাই, ২০২৪ ১৪:০৪

    আরো খবর

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    পোরশায় আম চাষীদের প্রাণের দাবী হিমাগার

    ডিএম রাশেদ, পোরশা (নওগাঁ) :
    প্রকাশিত : ৮ জুলাই, ২০২৪ ১৪:০৪
    ডিএম রাশেদ, পোরশা (নওগাঁ) :
    প্রকাশিত : ৮ জুলাই, ২০২৪ ১৪:০৪

    পোরশায় আম চাষীদের প্রাণের দাবী হিমাগার

    নওগাঁর পোরশায় আম সংরক্ষণের জন্য হিমাগারের প্রয়োজন। এটি এখন আম চাষীদের প্রাণের দাবিতে পরিণত হয়েছে। পোরশা উপজেলায় কোন ফসলের জন্য এখনো কোন প্রকার হিমাগার স্থাপন হয়নি। পূর্বেও এখানে হিমাগার ছিলনা। হিমাগারের অভাবে সংরক্ষণ করে রাখা যায়না এ অঞ্চলের সুস্বাদু ফল আম। মৌসুমে গাছের আম একসাথে পেকে যাওয়ায় দাম পাননা চাষীরা। বাজারে আমের দর কম থাকলে পাকা আম নিয়ে বিপাকে পড়তে হয় আম চাষীদের। তখন বাধ্য হয়ে উৎপাদিত আমগুলো কম দামে বিক্রি করে লোকসানের মুখে পড়তে হয় আম চাষীদের। এ এলাকায় আম সংরক্ষনের জন্য হিমাগার না থাকায় হতাশায় ভুগছেন চাষীরা।

    নওগাঁ জেলার পোরশা ও সাপাহার উপজেলাকে এখন আমের দ্বিতীয় রাজধানী বলা হয়। এখানকার আম দেশের বিভিন্ন এলাকার চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা হচ্ছে। এ দুই উপজেলায় এখন আমের বাম্পার ফলন হচ্ছে। এ এলাকার আম অনেক সুমিষ্ট তবুও মাঝে মধ্যেই আম চাষীরা আমের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। আম সংরক্ষনের জন্য হিমাগার থাকলে চাষীরা বাজারে আমের দর কম থাকলে হিমাগারে রাখতে পারবেন। তাছাড়া চাষীরা হিমাগারে আম রেখে প্রয়োজনমত বিক্রি করতে পারবেন।

    আম চাষীরা বলছেন, বাজারে আমের পর্যাপ্ত চাহিদার পূর্বেই এখানকার গাছের আম পাকতে শুরু করে। তাই গাছে আম পাকা দেখা দিলে আর ঐ আম গাছে বেশিদিন ধরে রাখা যায় না। পাকা আম গাছ থেকে অতি সহযেই ঝরে পড়ে। গাছের পাকা আম বিভিন্ন পাখি-পোকায় খেয়ে ফেলে। তাছাড়া পাকা আম নেমেও বেশিদিন ধরে রাখা যায় না। তাই বাজারে আমের চাহিদা থাক আর না থাক, দাম ভাল থাক আর না থাক, খুব দ্রুতই গাছের পাকা আম নামিয়ে বাজারে বিক্রি করতে বাধ্য হন আম চাষীরা। আর হিমাগার থাকলে ঐ আমগুলো সংরক্ষন করে রেখে পরে বাজারে আমের চাহিদামত বিক্রি করা সম্ভব হয়।

    পোরশা উপজেলার আমচাষী হাবিবুর রহমান জানান, গাছের আম একবার পাকা দেখা দিলে আর ঐ গাছের আম ধরে রাখা সম্ভব নয়। এমনিভাবে যে জাতের আম একবার পাকা দেখা দেয় ঐ জাতের সমস্ত বাগানের আম প্রায় একসাথেই পেকে যায়। আর তখনই বাজারে আমের আমদানী বেশি হয়। আর আমদানী বেশি হলে বাজারে আমের দর কমে যায়। হিমাগার থাকলে পাকা আম সংরক্ষন করে বাজারের চাহিদামত বিক্রি করা যায়। এতে চাষীরা লাভবান হবেন বলে তিনি জানান।

    উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান জানান, এ বছর শুধুমাত্র পোরশা উপজেলায় আম চাষ হচ্ছে ১০হাজার ৬০ হেক্টর জমিতে। এ উপজেলায় ব্যাপক আম চাষ হচ্ছে। প্রতি বছর এখানে আমের চাষ বেড়েই চলেছে। গাছের আম দ্রুত পেকে যাওয়ায় বেশিদিন ধরে রাখতে পারছেন না এখানকার আম চাষীরা। যে কারনে আশানুরূপ দাম পায়না আম চাষীরা। তাই এ উপজেলায় হিমাগার স্থাপন করা হলে, গাছে না হোক, হিমাগারে আম সংরক্ষন করে সময়মত ভাল দামে চাষীরা আম বিক্রি করে লাভবান হতে পারবেন বলে তিনি মনে করেন।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    2. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    3. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    4. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    5. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    6. বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    7. বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. 
এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬