Journalbd24.com

বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • আবু সাঈদ হত্যা মামলায় কারাগারে কিশোর, ১৩ দিন পর জামিন
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১ আগস্ট, ২০২৪ ১৫:৪৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১ আগস্ট, ২০২৪ ১৫:৪৬

    আরো খবর

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    আবু সাঈদ হত্যা মামলায় কারাগারে কিশোর, ১৩ দিন পর জামিন

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১ আগস্ট, ২০২৪ ১৫:৪৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১ আগস্ট, ২০২৪ ১৫:৪৬

    আবু সাঈদ হত্যা মামলায় কারাগারে কিশোর, ১৩ দিন পর জামিন

    রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে যাওয়া কিশোর আরফি শাহরিয়ার মাহিমের (১৬) জামিন দিয়েছেন আদালত। পুলিশের চূড়ান্ত রিপোর্ট প্রদানের আগ পর্যন্ত তার জামিন বহাল থাকবে বলে জানানো হয়েছে।

    বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন আদালত-১ এর বিচারক মোস্তফা কামাল এ জামিন প্রদান করেন। মাহিমের আইনজীবী জোবায়দুল ইসলাম ও বাহারুল ইসলাম রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

    কোটা সংস্কার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের মৃত্যুর ঘটনায় হওয়া মামলায় ১৩ দিন আগে কারাগারে যান আলফি শাহরিয়ার মাহিম। এই কিশোর রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

    জানা যায়, গত বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকেলে কোটা সংস্কার আন্দোলনে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করার অভিযোগে আলফি শাহরিয়ার মাহিমকে আটক করে বিজিবি। পরে তাকে আবু সাঈদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।

    মাহিমের বোন সানজানা আখতার বলেন, ‘ভাই জামিন পেয়েছে, কিন্তু সারাজীবনের জন্য ওর বুকে একটা কষ্ট তৈরি হলো। সে যে ট্রমায় গেলো এর দায়িত্ব কে নিবে। পুলিশের কাছে অনুরোধ, এসব বিষয়ে তার যেন আরও দায়িত্বশীল আচরণ করে। আর কেউ যেন এমন হয়রানির শিকার না হন।’

    মাহিমের বাবা মোহাম্মদ শাহজালাল বলেন, ‘ছেলের জামিন হয়েছে। এখন নিঃশর্ত মুক্তি চাই। পুলিশ কমিশনার কথা রেখেছেন। কমিশনারের কাছে আমার আবেদন, আমার ছেলেকে এই মামলা থেকে একেবারে অব্যাহতি দিতে হবে।’

    মা আঞ্জুমান আরা ময়না বলেন, ‘১৪ দিন ধরে ছেলের মুখ দেখি না। আজ জামিন হয়েছে। সরকারের কাছে আবেদন, আমার ছেলেকে এই মামলা থেকে মুক্তি দিতে হবে।’

    মাহিমের আইনজীবী জোবায়দুল ইসলাম বুলেট বলেন, ‘আগামী ৪ আগস্ট মাহিমের জামিন শুনানির দিন ধার্য করেছিলেন আদালত। কিন্তু শিশু হওয়ায় আগাম জামিনের আবেদন করায় আদালত জামিন দিয়েছেন।’

    উল্লেখ্য, কিশোর আরফি শাহরিয়ার মাহিমের গ্রেপ্তার ও কারাগারে থাকার বিষয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন তার কোন সানজানা আখতার। এরপরই বিষয়টি নিয়ে সারাদেশে আলোচনার সৃষ্টি হয়।

    বুধবার (৩১ জুলাই) ভুক্তভোগীর পরিবারকে ডেকে মামলার ধার্য তারিখের আগে (আজ) জামিন শুনানির জন্য বলেন রংপুর মহানগর পুলিশ কমিশনার। সেই অনুযায়ী শুনানি শেষে আজ জামিন পায় মাহিম।

    সর্বশেষ সংবাদ
    1. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    2. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    3. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    4. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    5. বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    6. বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    7. বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী
    সর্বশেষ সংবাদ
    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. 
এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় গাকের জব ফেয়ারে 
চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬