Journalbd24.com

বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • যুগ্ম সচিব হলেন সৈয়দপুরে মেয়ে নাজনীন পারভীন এলিন
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
    প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২৪ ২১:৫২
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
    প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২৪ ২১:৫২

    আরো খবর

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    যুগ্ম সচিব হলেন সৈয়দপুরে মেয়ে নাজনীন পারভীন এলিন

    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
    প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২৪ ২১:৫২
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
    প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২৪ ২১:৫২

    যুগ্ম সচিব হলেন সৈয়দপুরে মেয়ে নাজনীন পারভীন এলিন

    নীলফামারীর  সৈয়দপুরে  মেধাবী সন্তান নাজনীন পারভীন (এলিন) উপসচিব থেকে যুগ্ম সচিব হিসেবে পদোন্নতি  পেয়েছেন। গত ২০ আগস্ট (মঙ্গলবার) নাজনীন পারভীন এলিনসহ উপসচিব ও সমমর্যাদার ২২জন কর্মকর্তাকে যুগ্ম সচিব হিসেবে পদোন্নতি দিয়ে একটি প্রজ্ঞাপন জারী করেন সরকার।

    খোঁজ নিয়ে জানা গেছে, সৈয়দপুর শহরের কয়ানিজপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মরহুম শরীফ উদ্দিন আহমেদ এবং সরকারী চাকুরীজীবি  উম্মে জহুরা  বেগম দম্পতির মেয়ে নাজনীন পারভীন। উপজেলার কামারপুকুর ইউনিয়নের নিয়ামতপুর এলাকার বাসিন্দা ওই দম্পতির তিন মেয়ে ও এক ছেলে সন্তানের মধ্যে দ্বিতীয় তিনি (নাজনীন পারভীন এলিন)। মেধাবী নাজনীন পারভীন (এলিন) শহরের ঐহিত্যবাহী ও প্রাচীনতম সৈয়দপুর তুলশীরাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়  থেকে এসএসসি এবং সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে এইচএসসি পাশ করেন। এরপর ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স ডিগ্রী লাভ করেন।  নাজনীন পারভীন (এলিন) ২২ তম বিসিএস প্রশাসন ক্যাডারে চাকরিতে নিয়োগপ্রাপ্ত হন। এরপর গত ২০০৩ সালে ডিসেম্বরে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে প্রথম চাকরিতে  যোগদান করেন। পরবর্তীতে উপসচিব পদে পদোন্নতি লাভ করেন। এর পর সরকারের বাণিজ্য মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ে উপসচিবের দায়িত্ব পালন করেন তিনি। সর্বশেষ তিনি গত ২০২২ সাল থেকে বাংলাদেশ সরকারের বন, পরিবেশ ও জয়বায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি চাকরিকালীন যুক্তরাজ্যের লন্ডন মেট্টোপলিটন বিশ্ববিদ্যালয় হতে পাবলিক এডমিনিস্ট্রেশন এ মাস্টার্স ডিগ্রী অর্জন করেন। এছাড়াও তিনি আইন ও প্রশাসন কোর্সে প্রথম স্থান অধিকার করে সম্মানসূচক “ডিজি অ্যাওয়ার্ড” লাভ করেন। 

    প্রশাসন ক্যাডারের  মেধাবী ও চৌকস কর্মকর্তা নাজনীন পারভীন (এলিন) বৈবাহিক সূত্রে  মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মনসুর গ্রামের বাসিন্দা এবং বাংলাদেশ পুলিশে অতিরিক্ত ডিআইজি জালাল উদ্দিন আহমদ চৌধুরীর সহধর্মিনী। তাদের দুইটি ছেলে সন্তান ঢাকার স্কলাস্টিকা স্কুলে অধ্যয়ন করছে।  তিনি ভবিষ্যতের জন্য সকালের দোয়া প্রার্থী।   

     

    সর্বশেষ সংবাদ
    1. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    2. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    3. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    4. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    5. বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    6. বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    7. বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী
    সর্বশেষ সংবাদ
    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. 
এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় গাকের জব ফেয়ারে 
চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬