Journalbd24.com

শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ   শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার   স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • সৈয়দপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা ও গুলিতে আহতের ঘটনায় মামলা
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
    প্রকাশিত : ৮ সেপ্টেম্বর, ২০২৪ ১৩:৪৬
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
    প্রকাশিত : ৮ সেপ্টেম্বর, ২০২৪ ১৩:৪৬

    আরো খবর

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার
    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু
    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি
    কাহালুতে বিশ্ব হাত দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
    সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে

    সৈয়দপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা ও গুলিতে আহতের ঘটনায় মামলা

    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
    প্রকাশিত : ৮ সেপ্টেম্বর, ২০২৪ ১৩:৪৬
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
    প্রকাশিত : ৮ সেপ্টেম্বর, ২০২৪ ১৩:৪৬

    সৈয়দপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা ও গুলিতে আহতের ঘটনায় মামলা

    নীলফামারীর সৈয়দপুরে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে  বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র- জনতার শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে গত ৪ আগস্ট বিভিন্ন অস্ত্রশস্ত্র হামলা ও আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি ছুরি আহত করার ঘটনায় একটি মামলা হয়েছে। উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের উত্তর সোনাখুলী বদিউদপাড়ার তদদ্দি প্রামানিকের ছেলে নুর ইসলাম (৫৩) বাদী হয়ে গত ৬ সেপ্টেম্বর সৈয়দপুর থানায় ওই মামলাটি দায়ের করেছেন। মামলা এজাহারে সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মহসিনুল হক মহসিন, দুইজন ইউপি চেয়ারম্যান, পৌর কাউন্সিলর সাংবাদিকসহ আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের ৬৩ জনের নাম উল্লেখপূর্বক আরো ২০০-৩০০জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়েছে।

    এ মামলার উল্লেখযোগ্য আসামীরা হলেন, সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মাসুদুর রহমান লেলিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মৃনাল কান্তি দাস, বোতলাগাড়ী ইউপি চেয়ারম্যান মো. মনিরুজ্জামান জুন, বাঙ্গালীপুর ইউপি চেয়ারম্যান ডা. মো. শাহাজাদা সরকার, পৌর কাউন্সিলর নজরুল ইসলাম রয়েল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আজম আলী সরকার, নীলফামারী জেলা মৎস্যজীবী লীগের সভাপতি জুয়েল সরকার, সাবেক সদস্য লুৎফর রহমান খান, কামারপুকুর ইউপির সাবেক চেয়ারম্যান জিকো আহমেদ, উপজেলা ছাত্রলীগের সাবেক শরিফুল ইসলাম টিটো প্রমুখ।

    মামলার এজাহারে বলা হয়, গত ৪ আগস্ট বেলা দুইটার সময় সৈয়দপুর শহরে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল চলছিল। এ সময় ছাত্র জনতার শান্তিপূর্ণ মিছিলটি শহরের পাঁচমাথা মোড় থেকে দিনাজপুর মোড় প্রদক্ষিণ করছিল। আর ঠিক এ সময় সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন, বোতলাগাড়ী ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান জুন ও স্বেচ্ছাসেবক লীগ নেতা আজম আলী সরকারের নেতৃত্বে একদল বেআইনি জনতা সংঘবদ্ধ হয়ে পূর্ব পরিকল্পনা অনুযায়ী ধাঁরারো ছোঁরা, লাঠি, লোহার রড, রামদা, চাইনিজ কুড়াল হাসুয়াসহ অন্যান্য দেশীয় ও আগ্নেয়াস্ত্রে সজ্জিত হয়ে ছাত্র-জনতার শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে হামলা করে। এ সময় তারা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আশেপাশের এলাকায় ঘন্টাব্যাপী সন্ত্রাসী কায়দায় তান্ডব চালায়।  এ সময় শহরের অনেক স্থাপনায় লুটপাট, অগ্নিসংযোগ ও নাশকতা করে পুরো শহরে চরম ভীতকর পরিবেশ ও আতঙ্কের সৃষ্টি করে। এ সময় আসামীদের অবৈধ আগ্নেয়াস্ত্রের এলোপাতারি গুলিতে নুর ইসলাম ও আলিমুল (২৭) সহ কয়েকজন গুলিবিদ্ধ হন। এ সময় হামলাকারীদের তান্ডবে বৈষম্য বিরোধী ছাত্র জনতার শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলটি ছত্রভঙ্গ হয়ে পড়ে। মামলার দায়ের বিষয়টি নিশ্চিত করেন সৈয়দপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আকতার হোসেন।

     

    সর্বশেষ সংবাদ
    1. পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ
    2. মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো
    3. শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার
    4. পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু
    5. স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০
    6. ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা
    7. পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি
    সর্বশেষ সংবাদ
    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬