Journalbd24.com

শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ   শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার   স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • সৈয়দপুরে আইএসডিবি প্রতিনিধির কাপ-আপ প্রকল্পের শিখন কার্যক্রম পরিদর্শন
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
    প্রকাশিত : ৩ অক্টোবর, ২০২৪ ১৪:৩৭
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
    প্রকাশিত : ৩ অক্টোবর, ২০২৪ ১৪:৩৭

    আরো খবর

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার
    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু
    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি
    কাহালুতে বিশ্ব হাত দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
    সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে

    সৈয়দপুরে আইএসডিবি প্রতিনিধির কাপ-আপ প্রকল্পের শিখন কার্যক্রম পরিদর্শন

    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
    প্রকাশিত : ৩ অক্টোবর, ২০২৪ ১৪:৩৭
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
    প্রকাশিত : ৩ অক্টোবর, ২০২৪ ১৪:৩৭

    সৈয়দপুরে আইএসডিবি প্রতিনিধির কাপ-আপ প্রকল্পের শিখন কার্যক্রম পরিদর্শন

    নীলফামারীর সৈয়দপুরে ঢাকা আহ্ছানিয়া মিশনের কাপ-আপ প্রকল্পের শিখন কার্যক্রমের অগ্রগতি পরিদর্শন করেছেন ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইএসডিবি) এর প্রতিনিধি।

    বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সৈয়দপুর পৌর শহরের বস্তি এলাকায় সৌদি আরব ভিত্তিক দাতা সংস্থা “কিং আব্দুল্লাহ হিউম্যানিটেরিয়ান ফাউণ্ডেশন” এর অর্থায়নে পরিচালিত কাপ-আপ প্রকল্পের ৮টি শিখন কেন্দ্রের ১১টি ক্লাস পরিদর্শন করেন আইএসডিবি’র প্রজেক্ট স্পেশালিস্ট মো. মঞ্জুর মুরশিদ।

    তিনি সকাল ৯টায় প্রথমে পৌর শহরের কয়া বাঁশবাড়ি মহল্লায় প্রকল্পের শিখন কেন্দ্র কয়া বাঁশবাড়ি ডাম সিএলসি পরিদর্শন করেন। এরপরে তিনি  পর্যায়ক্রমে  শহরের বাঁশবাড়ি এলাকায় প্রকল্পের নিম্ন মাধ্যমিক শিক্ষার শিখন কেন্দ্র ধ্রুবতারা ডাম ইউসিএলসি, সাহেবপাড়া ডাম সিএলসি ও শহীদ আজমল ক্যাম্প ডাম সিএলসি,  কাজীপাড়া মহল্লায় প্রকল্পের কাজীপাড়া জফরদিপাড়া ডাম সিএলসি, কাজীপাড়া ডাম সিএলসি, বাঙালিপুর মহল্লায় বাঙালিপুর নিজপাড়া (পশ্চিম) ডাম  সিএলসি ও নিচু কলোনী ডাম সিএলসি পরিদর্শন করেন। শিখন কেন্দ্র পরিদর্শনকালে আইএসডিবির প্রতিনিধি মঞ্জুর মোরশিদ প্রকল্পের শ্রেণিকক্ষে শিক্ষকের পাঠ উপস্থাপনা পর্যবেক্ষণ করেন ও শিক্ষার্থীদের শিখন অগ্রগতি বিষয়ে কথা বলেন। তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে  বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ে শিখন অগ্রগতি যাচাই করেন। 

    এছাড়াও তিনি শিখন মূল্যায়ন বিষয়ক নথি যাচাই করেন। পরিদর্শনকালে কাপ-আপ প্রকল্পের সৈয়দপুর ফিল্ড অফিসের ফিল্ড ম্যানেজার মো. আসাদুল্লাহ, মাস্টার ট্রেইনার তৌহিদুল ইসলাম পাটওয়ারী, টেকনিকাল অফিসার বিল্লাল হোসাইন, সুপারভাইজার জাহাঙ্গীর আলম ও মৃত্যুঞ্জিত কুমার প্রমুখ উপস্থিত ছিলেন।

    শিখন কেন্দ্র পরিদর্শন শেষে বিকেল ৪টায় তিনি প্রকল্পের সৈয়দপুর ফিল্ড অফিস পরিদর্শন করেন। সেখানে তিনি প্রকল্পের কর্মীদের সঙ্গে শিখন কার্যক্রম পরিদর্শনের আলোকে একটি পর্যালোচনা বৈঠক করেন। এ সময় তিনি প্রকল্পের উন্নয়নযোগ্য দিক নিয়ে প্রকল্পের কর্মীদের পরামর্শ দেন। এছাড়া, তিনি প্রকল্পের শিখন কেন্দ্রে শিক্ষার গুণগত মান বৃদ্ধির জন্য প্রকল্পের শিক্ষক, শিখন কেন্দ্র পরিচালনা কমিটির সদস্য ও অভিভাবকদের তদারকি করার উদ্যোগ নিতে প্রকল্পের কর্মীদের পরামর্শ দেন।

    কাপ-আপ প্রকল্পের ফিল্ড ম্যানেজার মো. আসাদুল্লাহ জানান, সৈয়দপুর পৌর শহরের বস্তি এলাকায় অতিদরিদ্র পরিবারের পিছিয়ে পড়া ও ঝরেপড়া শিক্ষার্থীদের নিয়ে ঢাকা আহ্ছানিয়া মিশনের শিক্ষা সেক্টরের আওতায় ২০২১ সাল থেকে কাপ-আপ প্রকল্পের মাধ্যমে একটি উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম বাস্তবায়ন করছে। সৌদি আরব ভিত্তিক দাতাসংস্থা “কিং আব্দুল্লাহ হিউম্যানিটেরিয়ান ফাউণ্ডেশন” ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের (আইএসডিবি) মাধ্যমে এ প্রকল্পে অর্থায়ন করছে। পৌরশহরের ২৩টি মহল্লায় ঢাকা আহ্ছানিয়া মিশন ২৫টি শিখন কেন্দ্রে প্রাক-প্রাথমিক, প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক শিক্ষার এক হাজার ৯২৮ জন শিক্ষার্থীকে নিয়ে ৫ বছর মেয়াদী একটি শিখন কার্যক্রম পরিচালনা করছে। এছাড়া, সংস্থাটি শিখন কার্যক্রমের পাশাপাশি প্রকল্পের আওতায় বস্তি এলাকায় শিশু অধিকার ও কিশোর-কিশোর উন্নয়ন ফোরাম কম্পোনেন্টের মাধ্যমে সামাজিক সচেতনতায় কাজ করছে। কাপ-আপ প্রকল্পের কার্যক্রমের অগ্রগতি যাচাই করার জন্য প্রকল্পের দাতাসংস্থা ও আইএসডিবি’র প্রতিনিধিগণ নিয়মিত পরিদর্শন করে থাকেন। এরই ধারাবাহিকতায় আইএসডিবির প্রতিনিধি মঞ্জুর মোরশিদ গতকাল বুধবার দিনব্যাপী প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন।                                        

    সর্বশেষ সংবাদ
    1. পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ
    2. মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো
    3. শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার
    4. পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু
    5. স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০
    6. ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা
    7. পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি
    সর্বশেষ সংবাদ
    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬