Journalbd24.com

শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ   শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার   স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • ওয়ালটন ফ্রিজ কিনে ২০ লাখ টাকা পেলেন মোটর শ্রমিক রানা
    হিলি (দিনাজপুর) প্রতিনিধিঃ
    প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২৪ ১৪:৪১
    হিলি (দিনাজপুর) প্রতিনিধিঃ
    প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২৪ ১৪:৪১

    আরো খবর

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার
    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু
    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি
    কাহালুতে বিশ্ব হাত দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
    সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে

    ওয়ালটন ফ্রিজ কিনে ২০ লাখ টাকা পেলেন মোটর শ্রমিক রানা

    হিলি (দিনাজপুর) প্রতিনিধিঃ
    প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২৪ ১৪:৪১
    হিলি (দিনাজপুর) প্রতিনিধিঃ
    প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২৪ ১৪:৪১

    ওয়ালটন ফ্রিজ কিনে ২০ লাখ টাকা পেলেন মোটর শ্রমিক রানা
    দিনাজপুর সদরের লালবাগ বৈশাখী মোড়ে একটি ভাড়া বাসায় স্ত্রী ও ২ সন্তানকে নিয়ে বসবাস করেন রানা ইসলাম। পেশায় একজন মটর শ্রমিক। তাঁর ছোট্ট সংসারে একটি ফ্রিজ কেনা জরুরী। তাই রানা ও তার স্ত্রী মিলে একটি প্লাস্টিকের ব্যাংকে গত এক বছর যাবৎ টাকা জমাতে থাকেন। সম্প্রতি সেই প্লাস্টিকের ব্যাংকটি কেটে 
    দেখেন ২৯ হাজার টাকার মত জমেছে। তার সঙ্গে আরো কিছু টাকা মিলিয়ে চলতি মাসের ১৪ তারিখ ওয়ালটনের  একটি ফ্রিজ কিনেন রানা। এই ফ্রিজটি কিনতেই তার জীবনে ঘটে গেল এক বড় চমক। ওয়ালটনের কাছ থেকে পেয়ে যান ২০ লাখ টাকা। সেই টাকা ব্যবসায় খাটিয়ে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন রানা ইসলাম। 
     
    উল্লেখ্য, গত ১০ অক্টোবর থেকে সারাদেশে চলছে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২১। এই সিজনে ঘোষিত ‘ডাবল মিলিয়ন’ অফারে দেশের যে কোনো ওয়ালটন প্লাজা, পরিবেশক শোরুম ও অনলাইন সেলস প্ল্যাটফর্ম ‘ই-প্লাজা’ থেকে ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন অথবা বিএলডিসি ফ্যান কিনে ক্রেতারা পেতে 
    পারেন ২০ লাখ টাকা। এরই আওতায় ওয়ালটন ফ্রিজ কিনে ‘ডাবল মিলিয়ন’ অফারের প্রথম ২০ লাখ টাকা ভাগ্যবান বিজয়ী হয়েছেন রানা ইসলাম। 
     
    মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেলে সদরের জেল রোডের দিনাজপুর ইন্সটিটিউট মাঠে রানার হাতে ২০ লাখ টাকার চেক তুলে দেন ওয়ালটন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রায়হান, জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান, দিনাজপুর সদর সার্কেল এ এস পি শেখ মোহাম্মদ জিন্নাহ আল মামুন, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগের অধ্যাপক মোঃ শাহাদৎ হোসেন লিখন, কোতয়ালী থানার ইন্সপেক্টর (তদন্ত) এ এফ এম মনিরুজ্জামান মন্ডল, সাব-ইন্সপেক্টর নূর আলম।
     
    অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) গালীব বিন মোহাম্মদ, ডেপুটি সিএমও জোহেব আহমেদ, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আনিসুর রহমান মল্লিক, ওয়ালটন প্লাজার চিফ সেলস এক্সিকিউটিভ ওয়াহিদুজ্জামান তানভীর, ওয়ালটন প্লাজার ব্র্যান্ড ম্যানেজার ওয়াহিদুজ্জামান ও গণেশতলা ওয়ালটন প্লাজার ম্যানেজার মো. সাত্তার হোসাইন।
     
    অনুষ্ঠানে রানা ইসলাম বলেন, আমার ছোট্ট সংসারের জন্য একটি ফ্রিজ খুব দরকার ছিল। প্রতিবেশীদের বাসায় কিছু রাখতে গেলে প্রায়ই বলত ফ্রিজে জায়গা নেই। এতে খুব অপমানিত বোধ হত। তাই ফ্রিজ কেনার জন্য বছর খানেক আগে থেকে প্লাস্টিকের ব্যাংকে টাকা জমাতে শুরু করি। কয়েকদিন আগে সেই প্লাস্টিকের ব্যাংকটি কেটে দেখি ২৯ হাজার টাকার কিছু বেশি জমেছে। এরপর কোন ব্র্যান্ডের ফ্রিজ কিনবো তা ভাবি। প্রতিবেশীদের থেকে খোঁজ খবর নিয়ে জানতে পারি ওয়ালটন ব্র্যান্ডের ফ্রিজ বাজারের সেরা। দামে কম, টেকসই, সার্ভিস পাওয়া যায় অনেক দ্রুত, দেখতে সুন্দর। এরই প্রেক্ষিতে গত ১৪ অক্টোবর শহরের গণেশতলা ওয়ালটন প্লাজা থেকে ৪১ হাজার ২’শ টাকা ৩১৬ লিটারের একটি ফ্রিজ কেনেন রানা। কেনার পর ফ্রিজটি ডিজিটাল রেজিস্ট্রেশন করা হয়। কিছুক্ষণ পরই ওয়ালটন কোম্পানির কাছ থেকে তার মোবাইল নাম্বারে ২০ লাখ টাকা উপহার পাওয়ার একটি এসএমএস আসে। প্রথমে তার বিশ্বাস হয়নি। কেননা একটি ফ্রিজ কিনে ২০ লাখ টাকা পাওয়া যাবে তা তিনি কল্পনাও করেননি। ঢাকার হেড অফিস থেকে ফোনে বিষয়টি নিশ্চিত করার পর তার বিশ্বাস হয়।
     
    তিনি আরও বলেন, ওয়ালটনের পক্ষেই সম্ভব ক্রেতাকে দেয়া কথা রাখা। ওয়ালটনের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার গোটা জীবনকে পাল্টে দেয়ার জন্য। ওয়ালটন থেকে পাওয়া উপহারের টাকার কিছু অংশ সন্তানের ভবিষ্যতের জন্য জমা রাখবো। বাকি টাকা দিয়ে ব্যবসা করে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবো।
     
    উল্লেখ্য, অটোমেশনের মাধ্যমে গ্রাহকদের দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা প্রদানের লক্ষ্যে ‘ডিজিটাল ক্যাম্পেইন’ পরিচালনা করে আসছে ওয়ালটন। এই কার্যক্রমে ক্রেতাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উদ্বুদ্ধ করতে ক্যাম্পেইনের আওতায় নানান সুবিধা দিয়ে আসছে ওয়ালটন। এরই ধারাবাহিকতায় সিজন-২১ এ ওয়ালটন ফ্রিজ,
    টিভি, ওয়াশিং মেশিন ও বিএলডিসি সিলিং ফ্যান ক্রয়ে ক্রেতাদের ‘ডাবল মিলিয়ন’ অর্থাৎ ২০ লাখ টাকা পাওয়ার সুযোগ দেয়া হয়েছে। এছাড়াও রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত পুরস্কার। আগামী ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখ পর্যন্ত এই সুবিধা পাবেন ক্রেতারা।
    সর্বশেষ সংবাদ
    1. পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ
    2. মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো
    3. শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার
    4. পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু
    5. স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০
    6. ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা
    7. পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি
    সর্বশেষ সংবাদ
    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬