Journalbd24.com

বুধবার, ২৪ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • বগুড়ায় জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২৪ ১৪:৫৯
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২৪ ১৪:৫৯

    আরো খবর

    অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল
    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ
    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান
    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী
    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত

    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২৪ ১৪:৫৯
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২৪ ১৪:৫৯

    বগুড়ায় জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত
    দেশের মানুষ অন্তর্বর্তী সরকারকে আনলিমিটেড সময়ের জন্য ক্ষমতায় বসায়নি উল্লেখ করে জামায়াতে ইসলামীর কেন্দ্রিয় সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, আপনারা কতদিনের মধ্যে সংষ্কার এবং কত দিনের মধ্যে নির্বাচন দিবেন সেটা জাতির সামনে পরিস্কার করতে হবে। সেই সাথে গণহত্যা, লুটপাট, জুলুম-নির্যাতনের সাথে জড়িত ফ্যাসিবাদী আওয়ামীলীগের নেতাকর্মিদের বিচার নিশ্চিত করতে হবে। প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসরদের অবিলম্বে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।
     
    তিনি সোমবার সকালে বগুড়া শহর জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। রফিকুল ইসলাম খান বলেন, গণহত্যার নির্দেশদাতা হাসিনা জনরোষের ভয়ে দেশ ছেড়ে পালিয়ে গেলেও বিদেশে বসে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। তার নির্দেশে ফ্যাসিবাদের দোসররা মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। যারা এখনো উঁকি ঝুঁকি মারছে তাদের জেনে রাখা উচিৎ আওয়ামীলীগ আর কখনো দেশের রাজনীতিতে আসতে পারবেনা। দেশের মানুষ গণহত্যাকারীদের আর কখনোই রাজনীতিতে প্রবেশ করতে দিবেনা।
     
    তিনি বলেন, আওয়ামীলীগ বিগত ১৬ বছরে দেশের হাজার হাজার কোটি টাকা চুরি করেছে। আওয়ামীলীগের নেতাকর্মিদের ঘরে ঘরে এই টাকা জমা আছে। তারা চুরি করা টাকায় অনলাইন এ্যাক্টিভিষ্ট ভাড়া করে দেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
     
    মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, ফ্যাসিষ্ট সরকার জামায়াতে ইসলামীর ওপর সবচেয়ে বেশি জুলুম করেছে। কিন্তু একজন কর্মিও দেশ ছেড়ে পালিয়ে যায়নি। অথচ শেখ হাসিনা ও তার দোসররা জনরোষের ভয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছে।
     
    তিনি আরও বলেন, ৫ আগষ্ট একটি রাজনৈতিক পরিবর্তন হয়েছে। ফ্যাসিবাদের পরিবর্তন হয়েছে। এটাকে বিপ্লব বলা যায় না। এখনো দেশের সামগ্রিক পরিবর্তন হয়নি। জামায়াতে ইসলামীর নেতৃত্বে দেশের সামগ্রিক পরিবর্তন হবে উল্লেখ করে তিনি সুন্দর, সুখী-সমৃদ্ধশালী, সন্ত্রাস, চাঁদাবাজ ও দূর্নীতিমুক্ত ইনসাফপূর্ন বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামীর রুকনদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।
     
    শহরের কলোনীস্থ শাহওয়ালী উল্লাহ মিলনায়তনে জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার নবনির্বাচিত আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে রুকন সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রিয় মজলিসে শুরার সদস্য ও বগুড়া অঞ্চলের টীম সদস্য অধ্যাপক মাওলানা আব্দুর রহিম, বগুড়া জেলা শাখার নবনির্বাচিত আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার।
     
    অন্যান্যের মাঝে শহর জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুল হালিম বেগ, সেক্রেটারি অধ্যাপক আ,স,ম আব্দুল মালেক, এ্যাড. রিয়াজ উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
     
    পরে একই ভেন্যুতে পৃথক পৃথক ভাবে শহর জামায়াতের মহিলা রুকন এবং জেলা জামায়াতের পুরুষ ও মহিলা রুকনদের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে চার হাজারেরও অধিক রুকন সরাসরি ভোটের মাধ্যমে শহর ও জেলা মজলিসে শূরা সদস্য নির্বাচন করেন।
    সর্বশেষ সংবাদ
    1. অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল
    2. মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ
    3. বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান
    4. নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী
    5. বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    6. বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
    7. বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    সর্বশেষ সংবাদ
    অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির 
বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল

    অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল

    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির
প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল
ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের 
কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের 
মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬