Journalbd24.com

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ   শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার   স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • বগুড়ায় মাকে হত্যা করে ফ্রিজে রাখে ছেলে, সাজায় ডাকাতির নাটক
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২৪ ১৫:৫৭
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২৪ ১৫:৫৭

    আরো খবর

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার
    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু
    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি
    কাহালুতে বিশ্ব হাত দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
    সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে

    বগুড়ায় মাকে হত্যা করে ফ্রিজে রাখে ছেলে, সাজায় ডাকাতির নাটক

    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২৪ ১৫:৫৭
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২৪ ১৫:৫৭

    বগুড়ায় মাকে হত্যা করে ফ্রিজে রাখে ছেলে, সাজায় ডাকাতির নাটক

    বগুড়ার দুপচাঁচিয়ায় হাত খরচের টাকা নিয়ে বাকবিতণ্ডার জের ধরে পূর্বপরিকল্পনায় মা ছালমা খাতুনকে (৫০) শ্বাসরোধ করে হত্যার পর ডিপ ফ্রিজে তুলে রাখে ছোট ছেলে মো. সাদ বিন আজিজুর রহমান (১৯)। এরপর হত্যা ঘটনাটিকে ডাকাতিতে রূপান্তর করতে কুড়াল দিয়ে বাড়ির আলমারি ও আসবাবপত্র ভাঙচুর করে মূলগেটে তালা লাগিয়ে মাদ্রাসায় ফিরে যান তিনি। মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুর ১টার দিকে র‍্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর এহতেশামুল হক খান বিষয়টি নিশ্চিত করেছেন।

    এর আগে জেলার দুপচাঁচিয়া উপজেলার জয়পুরপাড়া এলাকায় আজিজিয়া মঞ্জিল নামে নিজ বাসায় গৃহবধূ উম্মে সালমা খাতুন (৫০) নিহত হোন। নিহত ছালমা দুপচাঁচিয়া দারুস সুন্নাহ কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল ও উপজেলা জামে মসজিদের খতিব আজিজুর রহমানের স্ত্রী। এ ঘটনায় র‍্যাব নিহতের ছোট ছেলে মো. সাদ বিন আজিজুর রহমানকে গ্রেপ্তার করেছে।

    র‍্যাব জানায়, সোমবার দুপচাঁচিয়ায় নিজ বাড়িতে গৃহবধূ উম্মে ছালমাকে হত্যা করে ডিপ ফ্রিজে তুলে রাখার খবরের ঘটনায় সারাদেশে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনার পর র‍্যাব ছায়া তদন্ত শুরু করে। ছায়া তদন্তে তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নিহতের ছোট ছেলেকে সাদ বিন আজিজুর রহমানকে তার জনৈক দাদার বাড়ি জেলার কাহালু উপজেলার পাঁচপীর আড়োবাড়ী থেকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়।

    জিজ্ঞাসাবাদকালে আসামি জানায়, তার মা সালমা খাতুনের সাথে হাত খরচের টাকা নিয়ে দীর্ঘদিন ধরে ঝগড়া বিবাদ হচ্ছিল। এবং বাসা থেকে প্রায় প্রতিদিনই ৫০০-১০০০ টাকা হারিয়ে যেতো। সোমবার সকালে উম্মে সালমা খাতুনের সাথে হাত খরচের টাকা নিয়ে কথার কাটাকাটি ও বাকবিতণ্ডা হয়। পরে আসামি সাদ রাগ করে সকালের নাস্তা না খেয়ে তার শিক্ষা প্রতিষ্ঠান দুপচাঁচিয়া দারুসসুন্নাহ কামিল মাদ্রাসায় ক্লাস করার জন্য চলে যায়। বেলা ১১টার দিকে মাদ্রসায় ক্লাসের বিরতি হলে মাদ্রাসার আশপাশ এবং তার বাসার কাছাকাছি এলাকায় ঘুরে বেড়ায়। ঘুরে বেড়ানোর একপর্যায়ে দুপুর সাড়ে ১২টার দিকে সাদ বাসায় প্রবেশ করে।

    এ সময় তার মা উম্মে সালমা খাতুন (৫০) বাসায় বসে একা বটি দিয়ে মিষ্টি কুমড়ার তরকারি কাটাকাটি করছিলো। এমতাবস্থায় আসামি সাদ পূর্বপরিকল্পনা অনুযায়ী তার মায়ের পিছন দিক থেকে নাক-মুখ চেপে ধরে ধস্তাধস্তি শুরু করে। ধস্তাধস্তির এক পর্যায়ে তার মা বাঁচার জন্য চেষ্টা করতে থাকলে নাক-মুখ দুই হাত দিয়ে চেপে ধরে উম্মে ছালমাকে শ্বাসরোধ করে হত্যা নিশ্চিত করে ওড়না দিয়ে বেঁধে বাসায় থাকা ডিপ ফ্রিজের ভেতর রেখে ফ্রিজের ঢাকনা লাগিয়ে দেয়।

    র‍্যাব আরও জানায়, হত্যার ঘটনাটি ডাকাতির ঘটনা হিসেবে সাজানোর জন্য আসামি সাদ বাসায় থাকা কুড়াল দিয়ে তার বাবা এবং মায়ের শোবার ঘরে থাকা আলমারিতে কয়েকটি কোপ মেরে কুড়াল সেখানে রেখে বাসার মেইন গেইটে তালা দিয়ে বের হয়ে যায়। এর কিছুক্ষণ পরে আসামি সাদ নিজেই আবার মেইন গেটের তালা খুলে বাসায় প্রবেশ করে তার বাবা আজিজুর রহমানকে ফোন করে জানায় যে, মা'কে বাসায় পাওয়া যাচ্ছে না। ফোনে কথা বলার ৩-৪ মিনিটের মধ্যেই আজিজুর রহমান (৫৬) বাসায় চলে আসে এবং বাসায় কিছুক্ষণ খোঁজাখুজি করে না পেয়ে  তার মামাদের ফোন করে। ফোন পেয়ে নিহত ছালমার ছোট ভাইসহ প্রতিবেশী আরও অনেকেই বাসায় আসে এবং খোঁজাখুঁজি করতে থাকে। খোঁজাখুঁজির এক পর্যায়ে আসামি সাদ বিন আজিজুর রহমান নিজেই ডিপ ফ্রিজের ঢাকনা খুলে ভিকটিম উম্মে সালমা খাতুন(৫০) এর মৃতদেহ উদ্ধার করে এবং ডাকাত দল এই ঘটনা ঘটিয়েছে বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে।

    র‍্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর এহতেশামুল হক খান জানান, হত্যার ঘটনার পরপরই আমরা তথ্য প্রযুক্তির ব্যবহার শুরু করি এবং নিহতের ছোট ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়। তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হলে সে হত্যার বিষয়টি স্বীকার করে এবং ঘটনাটি ডাকাতি হিসেবে চালানোর চেষ্টা করে বলেও জানায়।

    তিনি আরও জানান, দুপুরের পর আসামি সাদ বিন আজিজুর রহমানকে দুপচাঁচিয়া থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে। র‌্যাবের এ ধরনের চাঞ্চল্যকর ক্লুলেস হত্যার আসামি গ্রেপ্তার অভিযান কার্যক্রম চলমান থাকবে এবং ভবিষ্যতে আরও জোরদার করা হবে বলেও জানান তিনি।

    সর্বশেষ সংবাদ
    1. পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ
    2. মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো
    3. শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার
    4. পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু
    5. স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০
    6. ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা
    7. পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি
    সর্বশেষ সংবাদ
    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬