Journalbd24.com

বুধবার, ১ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • দেশের প্রবীন সাংবাদিকদের ভাতার আওতায় আনা হবে
    পার্বতীপর (দিনাজপুর) প্রতিনিধিঃ
    প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২৪ ১৫:৪০
    পার্বতীপর (দিনাজপুর) প্রতিনিধিঃ
    প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২৪ ১৫:৪০

    আরো খবর

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    দেশের প্রবীন সাংবাদিকদের ভাতার আওতায় আনা হবে

    পার্বতীপর (দিনাজপুর) প্রতিনিধিঃ
    প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২৪ ১৫:৪০
    পার্বতীপর (দিনাজপুর) প্রতিনিধিঃ
    প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২৪ ১৫:৪০

    দেশের প্রবীন সাংবাদিকদের ভাতার আওতায় আনা হবে

    বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুহাম্মদ আব্দুল্লাহ বলেছেন,আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে ষষ্ঠ শ্রেণি হতে এমএ ক্লাস পর্যন্ত একজন সাংবাদিকের দুইজন সন্তানকে বৃত্তি প্রদান করা হবে। অতিদ্রুত সারা দেশের প্রবীন সাংবাদিকদের ভাতার আওতায় আনা হবে। সাংবাদিকদের অনুদানের পরিবর্তে সম্মানি শব্দটা সংযোজন করা হয়েছে। বিগত দিনে সাড়ে ১২ হাজার সাংবাদিককে অনুদান দেয়া হয়েছে। যার পরিমান ছিল ৪৪ কোটি টাকা। অতিতে দলীয় বিবেচনায় সাংবাদিকদের অনুদান দেয়া হয়েছে। প্রকৃত সাংবাদিকদের অনুদান দেয়া হয়নি। আগামীতে প্রকৃত সাংবাদিকদের কল্যাণে কাজ করবে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট। বৃহস্পতিবার (১৪ নভেম্বর ) বিকেলে রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ২০২৪-২০২৫ অর্থবছরের প্রথম কিস্তির অনুদানের চেক বিতরণ উপলক্ষে "সাংবাদিকদের আর্থিক সুরক্ষা ও কল্যাণে করণীয়" শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ও রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরসিইউজে এই  মতবিনিময় সভার আয়োজন করে। রংপুরের জেলা প্রশাসক ও বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট রংপুরের সভাপতি মোহাম্মদ রবিউল ফয়সালের সভাপতিত্বে মতবিনিময় সভায়  বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরসিইউজে'র সভাপতি সালেকুজ্জামান সালেক। রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরসিইউজে'র সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নানের সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রংপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান হাবু, সাবেক সাধারণ সম্পাদক লিয়াত আলী বাদল, সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সভাপতি জি এম হিরু, রংপুর থেকে প্রকাশিত দৈনিক দাবানলের সম্পাদক মোস্তফা সারোয়ার, রংপুর সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বাদশাহ ওসমানী, সাংবাদিক সিরাজুল ইসলাম রতন, রেজাউর করিম প্রমূখ।

    মতবিনিময় শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষ হতে আর্থিক সহায়তার চেক তুলে দেন।

    উল্লেখ্য, রংপুর বিভাগের ৮ জেলার ২৪ জন সাংবাদিককে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়। ২৪ সাংবাদিকের প্রত্যেককে ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়। অনুষ্ঠানে রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আব্দুল মান্নানসহ রংপুর বিভাগের ৮টি জেলার সাংবাদিক ইউনিয়নের সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    সর্বশেষ সংবাদ
    1. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    2. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    3. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    4. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    5. বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    6. বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    7. বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী
    সর্বশেষ সংবাদ
    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. 
এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় গাকের জব ফেয়ারে 
চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬