Journalbd24.com

বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ   শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার   স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • বানারীপাড়ায় চাখার ইউপি চেয়ারম্যান টুকু গ্রেফতার, মোটর সাইকেলে অগ্নিসংযোগ
    বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি॥
    প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২৪ ১৫:৪৫
    বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি॥
    প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২৪ ১৫:৪৫

    আরো খবর

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার
    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু
    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি
    কাহালুতে বিশ্ব হাত দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
    সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে

    বানারীপাড়ায় চাখার ইউপি চেয়ারম্যান টুকু গ্রেফতার, মোটর সাইকেলে অগ্নিসংযোগ

    বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি॥
    প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২৪ ১৫:৪৫
    বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি॥
    প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২৪ ১৫:৪৫

    বানারীপাড়ায় চাখার ইউপি চেয়ারম্যান টুকু গ্রেফতার, মোটর সাইকেলে অগ্নিসংযোগ

    বরিশালের বানারীপাড়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও চাখার ইউপি চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুকুকে অবরুদ্ধ অবস্থা থেকে উদ্ধারের পরে এক বিএনপি নেতার দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) সকালে তাকে বরিশালে জেলহাজতে পাঠানো হয়। এর আগে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকাল ৩টার দিকে চাখার বাসষ্ট্যান্ড এলাকায় অগ্রণী ব্যাংকে বিএনপির নেতা-কর্মীরা ইউপি চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুকুকে অবরুদ্ধ করে তার ব্যবহৃত মোটরসাইকেল পুড়িয়ে দেয়। এদিন সন্ধ্যায় পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ইউপি চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুকু বলেন, চাখার বাসষ্ট্যান্ড এলাকায় অগ্রনী ব্যাংকে তার হিসাব নম্বরের ষ্টেটমেন্ট (বিবৃতি) আনতে গিয়েছিলেন। ষ্টেটমেন্ট নিয়ে বের হওয়ার সময় নিচ থেকে একজন তাকে ফোন করে। সে তাকে জানায়, বের হলেই তার উপর হামলা হবে। তখন তিনি আর ব্যাংক থেকে বের হননি। এক পর্যায় দেখতে পান ব্যাংকের সামনে থাকা তার মোটর সাইকেলটি অগ্নিসংযোগ করা হয়েছে। পরে তিনি থানার ওসিকে ফোন করে তাকে উদ্ধারের অনুরোধ করেন। সন্ধ্যার দিকে ওসি গিয়ে তাকে উদ্ধার করেন। বৃহস্পতিবার রাতে উপজেলার চাখার ইউনিয়নের সোনাহার গ্রামের বাসিন্দা বিএনপি নেতা ফারুক সিকদার ইউপি চেয়ারম্যান  সৈয়দ মজিবুল ইসলাম টুকু ও বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানাসহ আওয়ামী লীগের ১৪ জন নেতা-কর্মীকে সুনির্দিষ্ট ও ১৫-২০ জনকে অজ্ঞাতনামা আসামী করে বানারীপাড়া থানায় চাঁদাবাজি ও মারধরের অভিযোগে মামলা দায়ের করেন।
    এ প্রসঙ্গে বানারীপাড়া থানার ওসি মো. মোস্তফা জানান,আওয়ামীলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুকুকে বিএনপির কিছু নেতাকর্মী ধাওয়া দেয়। তখন তিনি গিয়ে চাখার বাসস্ট্যান্ডে তার মালিকানাধীন ভবনের একটি ব্যাংকে আশ্রয় নেয়। তখন তার মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। খবর পেয়ে পুলিশ পাঠানো হয়। ওসি আরো জানান, ইউপি চেয়ারম্যান সেখানে পাঠানো পুলিশ সদস্যদের সাথে আসতে সাহস পায়নি। তাই সন্ধ্যার পর গিয়ে ব্যাংক থেকে তাকে উদ্ধার করে হেফাজতে নেন। চাখারের সোনাহার গ্রামের বিএনপি নেতা ফারুক সিকদারের দায়েরকৃত চাঁদাবাজি ও মারধরের মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে বরিশালে জেলহাজতে পাঠানো হয়েছে। 

    সর্বশেষ সংবাদ
    1. পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ
    2. মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো
    3. শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার
    4. পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু
    5. স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০
    6. ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা
    7. পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি
    সর্বশেষ সংবাদ
    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬