Journalbd24.com

বুধবার, ১ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • কর্মচারী নিয়োগে অনিয়মের প্রেক্ষিতে জেলা জজ আদালতের প্রেস ব্রিফিং
    পঞ্চগড় প্রতিনিধি :
    প্রকাশিত : ২৩ ডিসেম্বর, ২০২৪ ২০:৪৭
    পঞ্চগড় প্রতিনিধি :
    প্রকাশিত : ২৩ ডিসেম্বর, ২০২৪ ২০:৪৭

    আরো খবর

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    কর্মচারী নিয়োগে অনিয়মের প্রেক্ষিতে জেলা জজ আদালতের প্রেস ব্রিফিং

    পঞ্চগড় প্রতিনিধি :
    প্রকাশিত : ২৩ ডিসেম্বর, ২০২৪ ২০:৪৭
    পঞ্চগড় প্রতিনিধি :
    প্রকাশিত : ২৩ ডিসেম্বর, ২০২৪ ২০:৪৭

    কর্মচারী নিয়োগে অনিয়মের প্রেক্ষিতে জেলা জজ আদালতের প্রেস ব্রিফিং

    পঞ্চগড় জেলা জজ আদালতে ৩য় ও ৪র্থ শ্রেণি কর্মচারী নিয়োগে অনিয়মের বিরুদ্ধে পঞ্চগড় জেলা জজ আদালতের নিয়োগ কমিটি প্রেস ব্রিফিং করেছে। যাবতীয় নিয়ম মেনে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত ছিল দাবী আদালত কর্তৃপক্ষের। 

    আজ সোমবার সকাল ১১ টায় পঞ্চগড় জেলা জজ আদালতের হলরুমে অনুষ্ঠিত প্রেস ব্রিফিং এ জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারি জজ) ও সদস্য, নিয়োগ সংক্রান্ত বাছাই কমিটি, পঞ্চগড় চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, পঞ্চগড়, লিমেন্ট রায় স্বাক্ষরিত প্রেস রিলিজ পাঠ করেন নাজির মো. সাইফুল ইসলাম। গত ২০-১২-২০২৪ ইং তারিখ রোজ শুক্রবার মকবুলার রহমান সরকারি কলেজ, পঞ্চগড়ে অনুষ্ঠিত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পঞ্চগড় এর ৩য় ও ৪র্থ শ্রেনির কর্মচারী নিয়োগের লক্ষে দুই দিনব্যাপী নিয়োগ পরীক্ষার ১ম দিনের সকাল ১০ ঘটিকার পরীক্ষা চলাকালীন কিছু অপ্রীতিকর ঘটনার বিষয়ে জানতে পারেন। কিন্তু উক্ত ঘটনাটি একতরফাভাবে একাধিক মিডিয়ায় যেভাবে প্রকাশিত হয়েছে তা বাস্তব ঘটনার সংগে বিস্তর পার্থক্য রয়েছে। উক্ত পরীক্ষা গ্রহণের জন্য জেলা জজ আদালতের পক্ষ থেকে গত ১৫-১২-২০২৪ ইং তারিখে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও নিয়োগ কমিটির সদস্য সচিব, মো. আশরাফুজ্জামান সরেজমিন কলেজে উপস্থিত হয়ে অধ্যক্ষের সংগে বিস্তারিত আলোচনা করে কলেজের একাডেমিক কাম এক্সামিনেশন ভবন ও একাডেমিক পুরাতন ভবন (কলা) এই দুটি বিল্ডিং-এ পরীক্ষা কেন্দ্র হিসেবে ব্যবহারের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া উক্ত কলেজের অধ্যক্ষ কর্তৃক নিধারিত দুইজন শিক্ষক ও কর্মচারী এর দেয়া তথ্য মোতাবেক পরীক্ষা কেন্দ্রের প্রতিটি কক্ষে বেঞ্চ পুনঃর্বিন্যাস করা হয়। সেই মোতাবেক উক্ত তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হয়। কিন্তু ৫ম তলা বিল্ডিং এর ৫০৪ ও ৫০৫ কক্ষ দু’টি তালা-বদ্ধ থাকায় চাকুরী প্রত্যাশী পরীক্ষার্থীরা বাহিরে অপেক্ষামান থাকে।
     
    বিষয়টি জেলা জজ আদালতের নিয়োগ কমিটি জানার পর তাৎক্ষনিক উক্ত কলেজের অধ্যক্ষকে জানালে, তিনি বলেন উক্ত কক্ষদুটির চাবি যার কাছে আছে সে ছুটিতে আছে। এসময় কলেজের অধ্যক্ষ উক্ত কক্ষ দুটির তালা হাতুরি দিযে ভেঙ্গে ফেলার কথা বললে কিন্তু কলেজের কোনো স্টাফ সহযোগিতা করেনি। ইতোমধ্যে অন্যান্য কক্ষে পরীক্ষা শুরু হলে তা দেখে তালা-বদ্ধ ২টি কক্ষের চাকুরি প্রত্যাশী পরীক্ষার্থীরা হট্রগোল শুরু করে এবং কলেজের মাঠে নেমে আসে। পরবর্তীতে আমরা সেই দুটি কক্ষের চাকুরি প্রত্যাশী প্রার্থীদের অন্য কক্ষে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করলেও পরীক্ষার্থী নয় এমন কিছু ছেলে প্রশ্ন ফাঁসের অভিযোগে বিশৃঙ্খলা করতে থাকে।
     
    এ অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রনে না থাকায় আমাদের সিজেএম স্যার নিয়োগ কমিটির চেয়ারম্যান হিসেবে পরীক্ষার সকল কার্যক্রম স্থগিত করার সিদ্ধান্ত নেন এবং অল্প কিছুক্ষণের মধ্যে সেই বিজ্ঞপ্তি অফিসের ওয়েব সাইটে প্রকাশ করা হয়। এছাড়া কেন সেদিন উক্ত কক্ষ দুটি তালাবদ্ধ ছিল; সেই বিষয়ে কলেজের অধ্যক্ষের কাছে লিখিতভাবে জানতে চাওয়া হয় এবং উক্ত দিনের পরীক্ষা বাতিল করা হয়। মূলত: নিয়োগ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী যাবতীয় নিয়ম মেনেই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল বলে দাবী আদালত কর্তৃপক্ষের।
    সর্বশেষ সংবাদ
    1. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    2. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    3. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    4. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    5. বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    6. বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    7. বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী
    সর্বশেষ সংবাদ
    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. 
এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় গাকের জব ফেয়ারে 
চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬