Journalbd24.com

বুধবার, ১ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • বগুড়ায় মানবিক উদ্যোগ অব্যাহত রেখেছে আকবরিয়া লিমিটেড
    প্রকাশিত : ১ জানুয়ারী, ২০২৫ ২২:৪৯
    প্রকাশিত : ১ জানুয়ারী, ২০২৫ ২২:৪৯

    আরো খবর

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় মানবিক উদ্যোগ অব্যাহত রেখেছে আকবরিয়া লিমিটেড

    প্রকাশিত : ১ জানুয়ারী, ২০২৫ ২২:৪৯
    প্রকাশিত : ১ জানুয়ারী, ২০২৫ ২২:৪৯

    বগুড়ায় মানবিক উদ্যোগ অব্যাহত রেখেছে আকবরিয়া লিমিটেড

    নববর্ষ উপলক্ষে মানবিক উদ্যোগ গ্রহণ করেছে আকবরিয়া লিমিটেড। এ দিনে প্রতিষ্ঠানটি বগুড়ার বিভিন্ন এলাকায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করেছে। আকবরিয়া লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়, এ উদ্যোগের মাধ্যমে তারা সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করেছে। এই কার্যক্রমে কয়েক শতাধিক মানুষকে খাবার সরবরাহ করা হয়। ১১০ বছরের পথচলায় দেশের জন্য গর্বের প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। খাবারের মান, সেবা ও নতুন নতুন খাবার চালু করে যেমন দেশ জুড়ে ট্রেন্ড সৃষ্টি করেছে প্রতিষ্ঠানটি। একইভাবে নিরন্ন, অসহায় মানুষকে খাবার দিয়ে, স্বাবলম্বী করেও সৃষ্টি করেছে উদাহরণ। ভালো মানের খাবার পরিবেশনের পাশাপাশি জনসেবামূলক কাজ করে দেশের একটি অনুকরণীয় প্রতিষ্ঠানে পরিণত হয়েছে বগুড়া জেলার আকবরিয়া গ্র্যান্ড হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট।

    সুলভ মূল্যে ভালো খাবার এবং এমনি নিত্যনতুন চমকে আকবরিয়ার নামডাক দেশে ছড়িয়ে পড়ে। ধর্মভীরু মানুষ আকবর আলী ব্যবসায় উন্নতি এবং প্রসারে সৃষ্টিকর্তার রহমত আছে। এ কথা বিশ্বাস করতেন। এই বিশ্বাস থেকেই তিনি আয়ের একটা অংশ দিয়ে প্রতিদিন রাতে গরিব, মুসাফির, ভিক্ষুক, মিসকিনদের খাওয়াতেন। তিনি সেটা মৃত্যুর আগ পর্যন্ত করে গেছেন। পরবর্তীকালে তার বংশধররা সেই ধারা চালু রেখেছেন। সেই সঙ্গে মানুষের সেবার পরিধির আরো বিস্তৃতি ঘটিয়েছেন। আকবর আলী মিঞার ছোট ছেলে ও আকবরিয়া লিমিটেডের চেয়ারম্যান মো. হাসান আলী আলাল জানান, ১৯১১ সালে হোটেলটি প্রতিষ্ঠিত হয়। এই হোটেলের আয় দিয়ে বাবাই প্রথম দিনহীন মানুষের খাবারের ব্যবস্থা করেন। সেই থেকে আজ পর্যন্ত বাবার সেই নিয়ম পালন করে যাওয়া হচ্ছে। মূলত খাবারটি বিতরণ শুরু হয়েছিল মুসাফিরদের জন্য। কালক্রমে মুসাফিরের জায়গায় এখন দিনহীন মানুষকে খাবার দেওয়া হচ্ছে। যে কেউ খাবার নিতে পারে। প্রতিদিন রাতে নিরন্ন মানুষকে খাবার দেয় আকবরিয়া হোটেল প্রতিষ্ঠার একবারে শুরু থেকেই প্রতিদিন রাতে। শত বছর ধরে সে প্রথা আজও চালু রয়েছে।

    ১৯৭৫ সালে মৃত্যুর আগে আকবর আলী মিঞা পুত্রদের হোটেলের আয় থেকে মুসাফির, ভিক্ষুক, গরিবদের খাওয়ানোর নির্দেশ দিয়ে যান। সে কথার এতটুকু নড়চড় হয়নি আজও। পিতার শুরু করা নিয়ম মেনে তার ছেলে বা নাতিরা আজও তা পালন করে যাচ্ছেন। শতবছর ধরেই একবেলা বিনা মূল্যে এই খাবার তুলে দিয়ে যাচ্ছে আকবরিয়া গ্র্যান্ড হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। রাত ১১টার পরে বগুড়া শহরের কবি নজরুল ইসলাম সড়কের নিউ মাকের্টের সামনে গেলেই দেখা যাবে অসংখ্য নারী, পুরুষ ও শিশু প্রধান সড়কের দুই ধারে বসে রয়েছেন। অপেক্ষা করছেন খাবারের জন্য। দেখে হয়তো মনে হবে কোনো ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষ্যে এসব মানুষ খাবার খেতে এসেছে। আসলে এরা বগুড়া শহরের অসহায়, ছিন্নমূল, ভিক্ষুক অভাবী মানুষ। প্রতিদিন গভীর রাতে এখানে বিনা মূল্যে অসহায়দের খাবার বিতরণ করেন বগুড়ার আকবরিয়া গ্র্যান্ড হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সেই খাবার খেতেই তারা গভীর রাতে বসে রয়েছেন। প্রতিদিন ২০০ থেকে ২৫০ মানুষ এই খাবার খেয়ে থাকে। এছাড়া শহরের ভেতরে যতগুলো মসজিদ আছে, সেই মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও খতিবদের তিন বেলা বিনা মূল্যে খাবারের ব্যবস্থা করেছে আকবরিয়া।’ তিনি আরো বলেন, ‘আকবরিয়ার স্টাফদের জন্য যে খাবার রান্না করা হয়, সেই খাবার তাদেরও দেওয়া হয়। আমার দাদা খোশজান আলীর নামে শহরে ৮০টির মতো মক্তব আছে। যেখানে কোরআন ও নামাজ শিক্ষা দেওয়া হয়। শহরের ফুটপাতের বৃদ্ধ ভিক্ষুক জাবেদ আলী জানায়, সারা দিন ভিক্ষা করে যা পান তা দিয়ে তার দিন চলে আর রাতে তিনি আকবরিয়া হোটেলের খাবার খেয়ে ঘুমান। রোজার সময় তিনি আকবরিয়া হোটেলের দেওয়া সেহরি খেয়ে রোজা রাখেন। তিনি জানায়, আকবরিয়া হোটেলে ভালো মানের খাবার দেয়। ভাতের সঙ্গে মাছ, মাংস, সবজি, ডাল, আলুঘণ্ট, শাক ইত্যাদি থাকে খাবারের মেন্যুতে।

    সর্বশেষ সংবাদ
    1. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    2. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    3. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    4. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    5. বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    6. বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    7. বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী
    সর্বশেষ সংবাদ
    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. 
এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় গাকের জব ফেয়ারে 
চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬