কাহালুতে গলায় ফাঁস দিয়ে এক ব্যক্তির আত্নহত্যা
বুধবার বিকেলে কাহালু সদর ইউনিয়নের কানোড়া গ্রামের নিজ বাড়ীর ঘরের তীরের সাথে গামছা দ্বারা গলায় ফাঁস দিয়ে শ্রী মদন চন্দ্র (৪০) নামে এক ব্যক্তির আত্নহত্যা করেছে। সে উল্লেখিত গ্রামের শ্রী মঙ্গল চন্দ্রের পুত্র।
মৃত শ্রী মদন চন্দ্রের ছোট ভাই শ্রী সনজিৎ চন্দ্র জানান, তার ভাই এর মাথার সমস্যা ছিল। সে সবার অজান্তে গলায় ফাঁস দিলে তাকে কাহালু হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। খবর পেয়ে কাহালু থানা পুলিশ শ্রী মদন চন্দ্রের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য থানা নিয়ে আসেন।

কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ