পোরশায় বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত
নওগাঁর পোরশায় রাষ্ঠ্রকাঠামো মোরামতে ৩১দফা বাস্তবায়নের লক্ষে বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১১টায় উপজেলার তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে ও উপজেলা বিএনপির প্রশিক্ষন বিষয়ক সম্পাদক তরিকুল ইসলাম বকুলের সার্বিক ব্যবস্থাপনায় চকনারায়ন স্কুল মাঠে অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি শাহ্ আহম্মদ মোজাম্মেল চৌধুরী।
তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোতাহার হোসেন সুফি শাহ্ এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সভায়
প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সাদেকুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহসভাপতি নুরল ইসলাম মাষ্টার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন বাবু ও বশির শাহ্ধসঢ়;। পরে সেখানে তেঁতুলিয়া ইউনিয়ন বিএনিপর পক্ষ থেকে উপজেলা বিএনপির নবগঠিত কমিটিকে সংবর্ধনা দেওয়া হয়।

পোরশা (নওগাঁ) প্রতিনিধি :