পোরশায় ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
নওগাঁর পোরশায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার উপজেলা পরিষদ চত্তরে একটি র্যালি বের করা হয়। র্যালি শেষে নিতপুর দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের আহবায়ক হারুন অর রশিদ।
প্রধান অতিথির বক্তব্য রাখেন নওগাঁ জেলা ছাত্রদলের সহসভাপতি জিএম সালেহ (জেমস;)। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক শাহাজামান, সহ সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক, সদস্য ইকবাল হাসান শাহ্ধসঢ়; চৌধুরী ও সদস্য আব্দুল জব্বার। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন জেলা ছাত্র দলের যুগ্ম সাধারন সম্পাদক শেখ ফরিদ জনি। এসময় উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমানসহ উপজেলা বিএনপির বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পোরশা (নওগাঁ) প্রতিনিধি :