পার্বতীপুরে ম্যান্স ব্রাইটেন রেসিডেন্সিয়াল স্কুলের এক যুগ বর্ষপূর্তি অনুষ্ঠান
দিনাজপুরের পার্বতীপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে বছিরবানিয়া বাজার ম্যান্স ব্রাইটেন রেসিডেন্সিয়াল স্কুলের এক যুগ বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর ) বিদ্যালয় প্রাঙ্গণে কোরআন তেলোয়াত ও গীতা পাঠ এর মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। পরবর্তীতে অতিথিবৃন্দদের ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে অত্র প্রতিষ্ঠানের এক যুগ বর্ষপূর্তি উপলক্ষে এক আলোচনা সভা,বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, কৃতি সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পার্বতীপুর আদর্শ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চন্ডিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি,সহ-সভাপতি উপজেলা বিএনপি ও সাবেক চন্ডিপুর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব আফসার আলী সরকার। স্বাগত বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃআনিসুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চন্ডিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক একরামুল হক মন্ডল,সাংগঠনিক সম্পাদক আমিনুল হক, উপজেলা বিএনপির সদস্য শরিফুল ইসলাম বকুল,মহিলা কলেজের সহকারী অধ্যক্ষ মোছাঃ শওকত আরা শুকতারা,কে বি রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এস কে তালুকদার প্রমুখ।
এ সময় বছিরবানিয়া যুব সমাজ,বছিরবানিয়া সমাজকল্যাণ সংগঠন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, সামাজিক কর্মকাণ্ডে অবদান, প্রতিষ্ঠানের সেরা শিক্ষক,পূর্বের অবদান কৃর্তি শিক্ষক, অবসরপ্রাপ্ত শিক্ষক ও বিভিন্ন ক্যাটাগরীতে উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীদের মোট ১৬৯ জনকে অতিথিবৃন্দরা ক্রেস্ট প্রদান করেন ।

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ