Journalbd24.com

বুধবার, ১ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • বগুড়ায় 'সবার আগে বাংলাদেশ' শিরোনামে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ১ জানুয়ারী, ২০২৫ ২৩:২৭
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ১ জানুয়ারী, ২০২৫ ২৩:২৭

    আরো খবর

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় 'সবার আগে বাংলাদেশ' শিরোনামে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ১ জানুয়ারী, ২০২৫ ২৩:২৭
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ১ জানুয়ারী, ২০২৫ ২৩:২৭

    বগুড়ায় 'সবার আগে বাংলাদেশ' শিরোনামে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত
    পুরোনো বছরকে বিদায় জানিয়ে নতুনকে স্বাগত জানাতে বগুড়ায় জমকানো আয়োজনে 'সবার আগে বাংলাদেশ' শিরোনামে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
     
    ১২টি দল নিয়ে শুরু হওয়া এই টুর্নামেন্টের মঙ্গলবার রাতে শহরের কলোনি মূক বধির বিদ্যালয়ের মাঠে সেমিফাইনাল ও চূড়ান্ত ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় যা ঘিরে তৈরি হয় উৎসবমুখর এক পরিবেশের।
    বগুড়া জেলা যুবদলের সাধারন সম্পাদক আবু হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের ফাইনালে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বগুড়া জেলা বিএনপি'র সভাপতি রেজাউল করিম বাদশা। এ সময় তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর স্বৈরাচার শেখ হাসিনা বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে অন্যায় ভাবে হামলা, মামলা, জুলুম ও নির্যাতন করে গেছেন। বিগত সময়ে কোনভাবেই তাদের দলের নেতা কর্মীরা প্রাণবন্তভাবে কখনো কোন উৎসব করতে পারেনি। গেলো ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচার হাসিনার পতন হলেও আক্ষেপের সাথে তিনি বলেন এখনো তার দোষররা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সার্বভৌমত্ব নষ্টে নানা ষড়যন্ত্র করে যাচ্ছেন যা আমাদের সকলকে ঐক্যবদ্ধ থেকে প্রতিহত করতে হবে। তিনি বলেন, নতুন বছরের প্রারম্ভেই বাংলাদেশের বর্তমানে সবচেয়ে জনপ্রিয় নেতা ও লাখো তরুণ ও যুবকের কাছে স্বপ্নদ্রষ্টা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বীরের বেশে দেশে ফিরে আসবে। 
     
    আর আয়োজন প্রসঙ্গে জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান বলেন, বিগত প্রায় ১৭ বছর শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসায় অধিকাংশ সময় ফেরারি জীবন কাটিয়েছেন। পরিবার-পরিজন কিংবা দলের নেতাকর্মীদের নিয়ে নতুন বছরকে স্বাগত জানানোর যে উৎসব তা কখনো পালনের চিন্তাও করতে পারেননি। তিনি বলেন, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে ক্রীড়াঙ্গনের কোন বিকল্প নেই। তাইতো উৎসবমুখর একটি ব্যাডমিন্টন টুর্নামেন্টের মধ্য দিয়ে তারা পুরোনো বছরকে বিদায় জানিয়ে ২০২৫ সালকে বরণ করে নিচ্ছেন। এছাড়াও তিনি বলেন, ভোট ও ভাতের অধিকার নিশ্চিতের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন করতে গণতন্ত্রকামী সাধারণ জনগণের ভালোবাসা নিয়ে কাজ করতে চান তারা।
     
    টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি'র সহ সভাপতি ও সদর উপজেলা বিএনপি'র সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক শেখ তাহা উদ্দিন নাইন, কোষাধ্যক্ষ শাহাদত হোসেন, বগুড়া জেলা ড্যাবের সাধারন সম্পাদক ডাঃ ইউনুস আলী, গাবতলি উপজেলা বিএনপি'র সাধারন সম্পাদক এনামুল হক নতুন, বগুড়া জেলা যুবদলের সাবেক আহ্বায়ক খাদেমুল ইসলাম, মুক ও বধির  বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান শামীম, সাংবাদিক ও সাবেক সেচ্ছাসেবকদল নেতা তানভির আলম রিমন, বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, সাধারন সম্পাদক এম আর হাসান পলাশ, সাবেক ছাত্রদল নেতা সামিউল হকসহ টুর্নামেন্ট পরিচালনা কমিটির নেতৃবৃন্দ। 
     
    টুর্নামেন্টের চূড়ান্ত খেলায় টানা ২টি ম্যাচে মামুনের দলকে হারিয়ে শিরোপা জয় করেন আবু হাসানের দল। পুরস্কার বিতরণ পরবর্তী বগুড়ার কৃতি সঙ্গীত শিল্পীদের পরিবেশনায় শ্রুতিমধুর দেশাত্মবোধক গান পরিবেশন করা হয় এবং সাথে সাথে জমকালো আয়োজনে বরণ করা হয় নতুন বছরকে। 
     
     

     
     
    সর্বশেষ সংবাদ
    1. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    2. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    3. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    4. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    5. বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    6. বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    7. বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী
    সর্বশেষ সংবাদ
    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. 
এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় গাকের জব ফেয়ারে 
চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬