Journalbd24.com

বুধবার, ১ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • নন্দীগ্রামে সংখ্যালঘু সম্প্রদায়ের মহাশ্মশানের খাস জায়গা দখল নিতে কোর্টে মামলা
    নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি:
    প্রকাশিত : ৪ জানুয়ারী, ২০২৫ ১৩:১৯
    নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি:
    প্রকাশিত : ৪ জানুয়ারী, ২০২৫ ১৩:১৯

    আরো খবর

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    নন্দীগ্রামে সংখ্যালঘু সম্প্রদায়ের মহাশ্মশানের খাস জায়গা দখল নিতে কোর্টে মামলা

    নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি:
    প্রকাশিত : ৪ জানুয়ারী, ২০২৫ ১৩:১৯
    নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি:
    প্রকাশিত : ৪ জানুয়ারী, ২০২৫ ১৩:১৯

    নন্দীগ্রামে সংখ্যালঘু সম্প্রদায়ের মহাশ্মশানের খাস জায়গা দখল নিতে কোর্টে মামলা

    বগুড়ার নন্দীগ্রাম উপজেলার সদর ইউনিয়নের সিমলা উত্তর কচুগাড়ি গ্রামে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মহাশ্মশান ও কালিমন্দিরের সরকারি খাস জায়গা দখল নিতে কোর্টে মামলা করা হয়েছে।

    মামলাটি করেন ভাটরা ইউনিয়নের তারাটিয়া গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে গোলাম রব্বানী (৪৫)। এই বিষয়ে বগুড়া জজকোর্টে একটি মামলা বিচারাধীন রয়েছে যার চূড়ায় রায় ঘোষণা হবে আগামী ৮ই জানুয়ারি। সদর ইউনিয়নের সিমলা উত্তর কচুগাড়ি 

    চেচুয়াগাড়ি মহাশ্মশানের দায়িত্বে থাকা শ্যামল চন্দ্র প্রামানিক ও নারায়ণ চন্দ্র প্রামাণিক বলেন, আমরা এখানে প্রায় ১শ' পরিবার বসবাস করে থাকি। আমাদের কেউ মারা গেলে মৃতদেহ সমাধি করার মত কোন যায়গা নেই।  অন্য মৌজার মধ্যে একটি মহাশ্মশান রয়েছে। সেটাতে আমাদের মৃতদেহ সমাধি করতে দেয় না। কেউ মারা গেলে আমাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। তাই ২০ বছর পূর্বে আমাদের গ্রামের পাশেই চেঁচুয়াগাড়ি নামক স্থানে সরকারি খাস পরিত্যাক্ত জলাশয়ের ধারে গ্রামবাসীর সহযোগিতায় মৃতদেহ সমাধিস্থ করা হয়।শ্যামল চন্দ্র প্রামানিক ও নারায়ণ চন্দ্র প্রামানিক আরো জানান, আমাদের হিন্দুধর্মের সেই মহাশ্মশান ও কালিমন্দিরের পরিত্যাক্ত জলাশয়ের জায়গার উপর ২০১৫ সালে নজর পড়ে তারাটিয়া গ্রামের  গোলাম রব্বানীর। সেসময় ক্ষমতার দাপট দেখিয়ে আমাদের কোণঠাসা করে রেখে শ্মশানের দুই দাগের প্রায় ৪৯ শতক জায়গা তার নিজের কবজায় নেওয়ার জন্য তালবাহানা করেন। তারা আরো বলেন, গোলাম রব্বানী দাবী করেন ওই জায়গাটি সে ৯৯ বছরের জন্য লিজ নিয়েছে। সেখানে শ্মশান এবং কালিমন্দির উচ্ছেদ করবে বলে স্থানীয়ভাবে সফল না হলে বগুড়া জজকোর্টে একটি মামলা দায়ের করে।একাধিকবার শুনানির পর ২০২৫ সালের ৮ই জানুয়ারি শ্মশান ও কালিমন্দিরের ৪৯ শতক জায়গার চূড়ান্ত রায় হবে বলে জানান তারা। মৃত্যুর পর কোথায় ঠাই হবে? এ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন ওই এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকজন। কারণ তাদের শতাধিক পরিবারের মৃতদেহ সমাধিস্থ করার এখন একমাত্র সম্বল সরকারি এই জায়গাটি। ন্যায়বিচারের জন্য বিচারক ও বর্তমান অন্তবর্তকালীন সরকারের প্রধান উপদেষ্টার নিকট নিকট আকুল আবেদন জানিয়েছেন সিমলা উত্তর কচুগাড়ি এলাকার সকল হিন্দু সম্প্রদায়।সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ আলামিন প্রামানিক বলেন, কচুগাড়ি হিন্দুধর্মের মানুষদের মৃতদেহ সৎকারের একমাত্র জায়গা চেচুয়াগাড়ির এই শ্মশান। তিনিও সরকারের উপদেষ্টা ও বিচারকের নিকট আকুল আবেদন করেন ৮ই জানুয়ারি  রায়টি যেন হিন্দুদের পক্ষেই হয়। এ বিষয়ে গোলাম রব্বানীর সাথে যোগাযোগ করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি।

    সর্বশেষ সংবাদ
    1. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    2. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    3. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    4. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    5. বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    6. বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    7. বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী
    সর্বশেষ সংবাদ
    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. 
এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় গাকের জব ফেয়ারে 
চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬