Journalbd24.com

মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • বগুড়ায় স্বর্ণগ্রামের ঈদ উপহার পেলেন ৩ শতাধিক অসহায় মানুষ
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ২১ মার্চ, ২০২৫ ১৭:৫৬
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ২১ মার্চ, ২০২৫ ১৭:৫৬

    আরো খবর

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় স্বর্ণগ্রামের ঈদ উপহার পেলেন ৩ শতাধিক অসহায় মানুষ

    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ২১ মার্চ, ২০২৫ ১৭:৫৬
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ২১ মার্চ, ২০২৫ ১৭:৫৬

    বগুড়ায় স্বর্ণগ্রামের ঈদ উপহার 
পেলেন ৩ শতাধিক অসহায় মানুষ
    বগুড়ায় শুক্রবার সকালে সদরের সাবগ্রামে স্বর্ণগ্রাম সংগঠনের উদ্যোগে ৩ শতাধিক অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

    পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে বগুড়ায় আর্ত মানবতার সংগঠন স্বর্ণগ্রামের উদ্যোগে মাহে রমজানে প্রতিবছরের ন্যায় এবারো ৩ শতাধিক মানুষের মাঝে ঈদ সামগ্রী স্বরুপ নতুন বস্ত্র, লাচ্ছা, সেমাই ও চিনি বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে সদরের সাবগ্রাম দক্ষিণপাড়া সংগঠনের নিজ কার্যালয়ের সামনে এই আয়োজন করা হয়। স্বর্ণগ্রামের প্রতিষ্ঠাতা যুক্তরাষ্ট্র প্রবাসী অভিরাম রায়ের পৃষ্ঠপোষকতায় প্রধান অতিথি হিসেবে সকলের হাতে এই ভালবাসার উপহার তুলে দেন সাবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদ উদ্দিন সরকার। 

    স্বর্ণগ্রামের উপদেষ্টা ও ব্যাডস্ মানসিক হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ড. আকতারুজ্জামান সরকার মিন্টু'র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট বগুড়ার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ আমিনুল ইসলাম, সাবগ্রামের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য কাইয়ুম সরকার, ওমান প্রবাসী মশিউর রহমান টিপু এবং স্বর্ণগ্রাম সংগঠনের সহ-সভাপতি মোস্তাক আহম্মেদ। বক্তারা বলেন, পবিত্র মাহে রমজান সিয়াম সাধনার মাস। সামর্থ্যবান মানুষদের ঘরে যখন আর কিছুদিন পরেই আসবে ঈদের আনন্দ তখন অনেকটা অগোচরেই থেকে যায় সমাজের সুবিধাবঞ্চিত মানুষরা। তাইতো যুক্তরাষ্ট্রে থেকেও নিজ গ্রামের অসহায় মানুষের কথা ভেবে অভিরাম রায় প্রতিবছর ঈদের আগে অসহায় মানুষদের জন্য যে উপহারের ব্যবস্থা করেন তা সত্যিই প্রশংসনীয় এবং অনুকরণীয়। শুধু ঈদেই নয় একইভাবে অভিরাম রায়ের সহযোগিতায় অন্যান্য ধর্মীয় উৎসব এবং শীতকালেও মানুষের প্রয়োজনে মানবিক এই কার্যক্রম বিগত কয়েক বছর ধরেই চলমান রেখেছে স্বর্ণগ্রাম যার ইতিবাচক ধারাবাহিকতা আগামীতেও অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

    স্বর্ণগ্রামের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা বিজয় রায়, যুগ্ম সাধারণ সম্পাদক মুনজুর আহমেদ মুক্ত, অর্থ সম্পাদক লক্ষণ রায়, সদস্যবৃন্দ যথাক্রমে খালেক সরকার, আব্দুর রশিদ, আব্দুর রাজ্জাক প্রমুখ। ঈদের আগে পবিত্র মাহে রমজানে উপহারস্বরূপ নতুন বস্ত্র ও ঈদ সামগ্রী পেয়ে উপকারভোগীরা ধন্যবাদ জানান আয়োজক সংগঠন স্বর্ণগ্রাম এবং পৃষ্ঠপোষক অভিরাম রায়ের প্রতি। 

    বিষয়:
    বগুড়া

    সংশ্লিষ্ট সংবাদ: বগুড়া

    ১৮ জানুয়ারী, ২০২০
    বগুড়া-১ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান আর নেই
    ১৮ জানুয়ারী, ২০২০
    এমপি আব্দুল মান্নানের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
    ১৮ জানুয়ারী, ২০২০
    সোমবার সংসদের দক্ষিণ প্লাজায় এমপি মান্নানের জানাজা
    ১৮ জানুয়ারী, ২০২০
    এমপি মান্নানের মৃত্যুতে জেলা আওয়ামী লীগের তিনদিনের শোক
    ২০ জানুয়ারী, ২০২০
    এমপি আব্দুল মান্নানের মরদেহে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
    ১৬ মার্চ, ২০২৫
    নারীদের সাবলম্বী করার লক্ষ্যে বগুড়া ফুলদিঘীতে সেলাই মেশিন বিতরণ
    সর্বশেষ সংবাদ
    1. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    2. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    3. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    4. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    5. বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    6. বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    7. বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী
    সর্বশেষ সংবাদ
    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. 
এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় গাকের জব ফেয়ারে 
চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬