Journalbd24.com

মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ   শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার   স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • গাজায় গণহত্যার প্রতিবাদে বগুড়ায় স্কুল অভ দা হলি কুরআন এর মানববন্ধন
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২৫ ২৩:২৯
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২৫ ২৩:২৯

    আরো খবর

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার
    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু
    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি
    কাহালুতে বিশ্ব হাত দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
    সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে

    গাজায় গণহত্যার প্রতিবাদে বগুড়ায় স্কুল অভ দা হলি কুরআন এর মানববন্ধন

    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২৫ ২৩:২৯
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২৫ ২৩:২৯

    গাজায় গণহত্যার প্রতিবাদে বগুড়ায় স্কুল
অভ দা হলি কুরআন এর মানববন্ধন

    ফিলিস্তিনের গাজা ও রাফায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে ইসরাইলি বাহিনী কর্তৃক নারী ও শিশুসহ গণহত্যার প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন করা হয়েছে। স্কুল অভ দা হলি কুরআন এর উদ্যোগে বুধবার বেলা সাড়ে ১০টায় শহরের কলোনী ও কানুছগাড়ী এলাকায় দুটি ক্যাম্পাসে পৃথকভাবে এ কর্মসূচি পালন করা হয়। 
    এতে বক্তব্য রাখেন স্কুল অভ দা হলি কুরআন এর অধ্যক্ষ মোহাম্মাদ মোস্তফা আল মাদানী, উপাধ্যক্ষ মোঃ আল আরাফাত হোসাইন। এসময় আরো বক্তব্য রাখেন শিক্ষক যাকারিয়া মাহমুদ, আতিকুল হক, আব্দুল মালেক, খুজিস্তা আকতার, আবু তালহা, আব্দুল্লাহ আসলাম, আলী  আজগর, আজাদুল ইসলাম, ইফতেখার, আলভী, নাঈম আহম্মেদ, ওবায়দুল হক, জোবায়ের হোসেন, আব্দুল্লাহ আল ফারুক প্রমুখ। 
    মানববন্ধনে অধ্যক্ষ মোহাম্মাদ মোস্তফা আল মাদানী বলেন, ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরাইল যে হামলা ও গণহত্যা চালাচ্ছে তা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। নির্মম এ গণহত্যা ও মানবিক বিপর্যয়ের ভয়াবহতা দেখেও পশ্চিমা বিশ্বের দেশগুলো উদাসীন ও নির্বিকার। ফিলিস্তিন রক্ষায় বৈশ্বিক চাপ ও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বাংলাদেশসহ বিশ্বব্যাপি মুসলিম রাষ্ট্রসমূহকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে হবে। এসময় তিনি ইসরালি পণ্য বয়কটসহ গাজায় হত্যাকান্ড বন্ধের দাবি জানান। 
    প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ মোঃ আল আরাফাত হোসাই বলেন, নির্যাতিত ফিলিস্তিনিদের পাশে বিশ্ব মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে। এই ধরনের সমাবেশ শুধু প্রতিবাদ নয়, বরং একটি চেতনা জাগ্রত করার আহ্বান। গাজায় যা ঘটছে, তা কোনো সাধারণ সংঘাত নয়। এটি একটি পরিকল্পিত গণহত্যা। ফিলিস্তিনের শিশু, নারী, বৃদ্ধ কেউই নিরাপদ নয়। ইসরাইল বাহিনী যে অপরাধযজ্ঞ চালাচ্ছে তা সকল আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। 
    মানববন্ধনে শিক্ষার্থীরা দুনিয়ার মুসলিম এক হও লড়াই করো, ‘ইসরায়েলের কালো হাত, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘ফিলিস্তিনে হামলা কেন, জাতিসংঘ জবাব চাই’, ‘ফ্রি ফ্রি ফিলিস্তিন’ সহ নানা স্লোগান দেওয়া হয়। এছাড়া যুদ্ধ বন্ধের দাবিতে বিভিন্ন ধরনের প্লেকার্ড প্রদর্শন করা হয়। পৃথক মানববন্ধনে দুটি ক্যাম্পাসের শিক্ষক-শিক্ষিকাসহ শিক্ষার্থীরা অংশ নেয়। 

     

    বিষয়:
    বগুড়া

    সংশ্লিষ্ট সংবাদ: বগুড়া

    ১২ মে, ২০১৯
    ১৫ মে দেশে ফিরছেন ওবায়দুল কাদের
    ১৪ মে, ২০১৯
    কাহালুর সফল পাঁচ সংগ্রামী নারী
    ১৪ মে, ২০১৯
    মোকামতলায় মামীকে হত্যার পর ভাগ্নের আত্মহত্যা
    ১৪ মে, ২০১৯
    কাহালুতে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ এর উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ
    ১৪ মে, ২০১৯
    বগুড়ায় মামীকে হত্যার পর ভাগ্নের আত্মহত্যা এবং এক যুবককে গুলি করে হত্যা
    ১৪ মে, ২০১৯
    বগুড়া ওয়াইএমসিএ শিক্ষা প্রতিষ্ঠানদ্বয়ের ইফতার মাহফিল
    সর্বশেষ সংবাদ
    1. পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ
    2. মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো
    3. শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার
    4. পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু
    5. স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০
    6. ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা
    7. পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি
    সর্বশেষ সংবাদ
    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬