Journalbd24.com

শনিবার, ২০ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • বানারীপাড়ায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় মামলা: গ্রেফতার-১
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি॥
    প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২৫ ২২:১৭
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি॥
    প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২৫ ২২:১৭

    আরো খবর

    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী
    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    বানারীপাড়ায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় মামলা: গ্রেফতার-১

    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি॥
    প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২৫ ২২:১৭
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি॥
    প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২৫ ২২:১৭

    বানারীপাড়ায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় মামলা: গ্রেফতার-১

    বরিশালের বানারীপাড়া উপজেলার দক্ষিণ বাইশারী গ্রামে এক বছরের শিশুর গলায় ধারালো অস্ত্র ধরে মিজানুর রহমান বাবুল নামের এক ব্যক্তির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ মামলার প্রধান অসামী উপজেলার বাইশারী ইউনিয়নের গরদ্বার গ্রামের মৃত. বজলুর রহমানের ছেলে সাবেক সৌদি প্রবাসী মো. শহিদুল ইসলাম মানিককে (৫০) গ্রেফতার করেছে থানা পুলিশ। তাকে বুধবার (২৩ এপ্রিল) সকালে বরিশাল আদালতে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে বানারীপাড়া পৌর শহরের বন্দর বাজার এলাকা থেকে সন্দেহভাজন হিসেবে মানিককে আটক করা হয়। ওইদিন (মঙ্গলবার) বিকালে মিজানুর রহমান বাবুল বাদী হয়ে শহিদুল ইসলাম মানিক (৫০) ও কালু (৩০) নামের দুইজনকে সুনির্দিষ্ট ও ৫/৭ জনকে অজ্ঞাতনামা আসামী করে বানারীপাড়া থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা বানারীপাড়া থানার উপ-পরিদর্শক চন্দন কুমার রায় জানান,ডাকাতির রহস্য উদঘাটন ও এর সঙ্গে জড়িতদের গ্রেফতারের সর্বাত্মক চেষ্টা চলছে। এ বিষয়ে আসামী শহিদুল ইসলাম মানিককে রিমান্ডে এনে জিঙ্গাসাবাদ করা হবে বলেও জানান তিনি। প্রসঙ্গত, সোমবার (২১ এপ্রিল) দিবাগত রাত দুইটা-আড়াইটার দিকে একদল ডাকাত উপজেলার বাইশারী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে দক্ষিণ বাইশারী গ্রামের দফাদার বাড়িতে হানা দিয়ে মিজানুর রহমান বাবুলের (বাবুল দফাদার) বসত বিল্ডিংয়ের জানালার গ্রিল কেটে ও রুমের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে । এসময় তারা প্রথমে অস্ত্রের মুখে বাবুল দফাদারের মুখ ও হাত-পা বেধে ফেলে তাকে মারধর করে। পরে ৭/৮ জনের সশস্ত্র ডাকাত দল পাশের রুমে থাকা পুত্র বধু নুসরাত ও তার এক বছর বয়সী মেয়ে সামিয়ার গলায় ধারলো অস্ত্র ধরে ভয়ভীতি দেখিয়ে ষ্টীলের আলমিরা ও ওয়ারড্রপ,কাঠের ওয়াল শোকেস ও কয়েকটি ট্র্যাঙ্ক ভেঙ্গে নগদ প্রায় দুই লক্ষাধিক টাকা,২০/২১ ভরি স্বর্নালঙ্কার ও দুইটি মোবাইল ফোনসহ বিভিন্ন মালপত্র লুট করে নিয়ে যায়। ডাকাতদলের কেউ কেউ মুখোশধারী ছিলেন। তবে সশস্ত্র ওই ডাকাতদলের মধ্যে উপজেলার বাইশারী ইউনিয়নের গরদ্বার গ্রামের মানিক ও দত্তপাড়া গ্রামের কালুকে মামলার বাদী মিজানুর রহমান বাবুল চিনতে পেরেছেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

    বিষয়:
    বরিশাল

    সংশ্লিষ্ট সংবাদ: বরিশাল

    ১৬ মে, ২০১৯
    বরিশালের গৌরনদীতে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ
    ৩০ জুলাই, ২০১৯
    বরিশালে ডেঙ্গু জ্বরে দুইজনের মৃত্যু
    ১৬ এপ্রিল, ২০২৫
    ববিতে ছাত্রলীগ নেত্রীকে আটক করে পুলিশে দিল ছাত্রদল
    ২৪ এপ্রিল, ২০২৫
    বানারীপাড়ায় প্রবাসীর ঝুলন্ত স্ত্রীর মরদেহ উদ্ধার
    ২৬ এপ্রিল, ২০২৫
    বানারীপাড়ায় স্কুলছাত্রীক ধর্ষণ মামলার আসামী শোভন মিস্ত্রি গ্রেফতার
    ২৬ এপ্রিল, ২০২৫
    গুচ্ছ পরীক্ষার্থীদের সহায়তায় ববি ছাত্রদল
    সর্বশেষ সংবাদ
    1. নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী
    2. বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    3. বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
    4. বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    5. বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা
    6. ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত
    7. ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে রাশিয়ার জাতীয় দিবস উদযাপন
    সর্বশেষ সংবাদ
    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের 
কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের 
মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত

    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত

    ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে 
রাশিয়ার জাতীয় দিবস উদযাপন

    ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে রাশিয়ার জাতীয় দিবস উদযাপন

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬