পোরশায় ওয়ারেন্টভুক্ত দুই আসামী গ্রেফতার
নওগাঁর পোরশায় বেলাল হোসেন(৩৮) ও মিজানুর রহমান(৩৫) নামের দুই ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত বেলাল হোসেন গুন্দইল গ্রামের নফের আলীর ছেলে ও মিজানুর রহমান উপর শিশা গ্রামের মোজাম্মেল হকের ছেলে। গতকাল রোববার দিবাগত রাতে অভিযান চালিয়ে নিজ এলাকা থেকে তাদের আটক করা হয়।
পোরশা থানার অফিসার ইনচার্জ আবু বক্কর ছিদ্দিক জানান, গ্রেফতারকৃতরা সিআর মামলার আসামী। গতকাল সোমবার তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও তিনি জানান। ##
সংশ্লিষ্ট সংবাদ: নওগাঁ
১৮ মে, ২০১৯
২৩ মে, ২০১৯
২৫ মে, ২০১৯

পোরশা (নওগাঁ) প্রতিনিধি :