Journalbd24.com

মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • বগুড়ায় এনসিটিএফ'র দ্বিবার্ষিক নির্বাচন ২০২৫ অনুষ্ঠিত
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ৭ মে, ২০২৫ ২১:৪৮
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ৭ মে, ২০২৫ ২১:৪৮

    আরো খবর

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    সভাপতি মারিয়াম, সম্পাদক আবরার

    বগুড়ায় এনসিটিএফ'র দ্বিবার্ষিক নির্বাচন ২০২৫ অনুষ্ঠিত

    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ৭ মে, ২০২৫ ২১:৪৮
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ৭ মে, ২০২৫ ২১:৪৮

    বগুড়ায় এনসিটিএফ'র দ্বিবার্ষিক 
নির্বাচন ২০২৫ অনুষ্ঠিত
    গণতান্ত্রিক পন্থায় গোপন ব্যালটের মাধ্যমে অনুষ্ঠিত হয়ে গেলো জাতীয় পর্যায়ের শিশু সংগঠন ন্যাশনাল চিলড্রেন'স টাস্কফোর্স (এনসিটিএফ) বগুড়া জেলা শাখার দ্বিবার্ষিক নির্বাচন ২০২৫। ইয়েস বাংলাদেশের সহযোগিতায় বুধবার দুপুরে শহরের জেলা পরিষদে অনুষ্ঠিত এই নির্বাচনে সভাপতি পদে জায়মা আলম মারিয়াম ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন এস এম হাসিব আবরার। সংগঠনের জেলা ভলেন্টিয়ার সঞ্জু রায়ের ব্যবস্থাপনায় শিশুদের প্রতিনিধি হিসেবে বগুড়ার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত সংগঠনের সাধারণ সদস্য ৩৫ জন শিশুর প্রত্যক্ষ ভোটে সংগঠনের আগামী দুই বছরের জন্য নির্বাচিত কমিটিতে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন সহ-সভাপতি শাহরিয়ার মাশফিক, যুগ্ম সাধারণ সম্পাদক অপ্সরা বিনতে মোত্তালেব অনন্যা, সাংগঠনিক সম্পাদক পদে পূজা সাহা, শিশু গবেষক পদে যথাক্রমে মইনুদ্দিন চিশতী ও মেহেরুন্নেসা লামইয়া, শিশু সাংবাদিক পদে যথাক্রমে জারিন আনজুম বৃতি ও ফাহিম শাহরিয়ার এবং চাইল্ড পার্লামেন্ট পদে নির্বাচিত হয়েছেন যথাক্রমে শাহরিয়ার আলিফ ও আয়েশা তাসনিয়া রেজা। নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন বাংলাদেশ শিশু একাডেমী ও শিল্পকলা একাডেমির চিত্রাংকন প্রশিক্ষক মৌসুমী জামান। এনসিটিএফ এর সদ্য বিদায়ী কমিটির সভাপতি নাফিজ মন্ডলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মালিহা ইসলামের পরিচালনায় নির্বাচনের পূর্বে শিশুদের উদ্দেশ্যে সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যপ্রণালী সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন বিদায়ী কমিটির চাইল্ড পার্লামেন্ট মেম্বার মিরাব্বি হাসান সিয়াম, শিশু গবেষক রোকনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মৌমিতা আক্তার এবং জেলা ভলেন্টিয়ার হাবিবা নাসরিন। নির্বাচন পরবর্তী বিদায়ী কমিটির নেতৃবৃন্দরা আনুষ্ঠানিকভাবে নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। উল্লেখ্য, বাংলাদেশ শিশু একাডেমির হাত ধরে জাতীয় পর্যায়ে কাজ শুরু করা ন্যাশনাল চিলড্রেন'স টাস্কফোর্স (এনসিটিএফ) সংগঠনটি সারাদেশে জাতিসংঘ শিশু অধিকার সনদ বাস্তবায়নসহ শিশুদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছেন। প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং ইয়েস বাংলাদেশের সহযোগিতায় সংগঠনটি বগুড়াসহ সারাদেশের শিশুদের জন্য প্রতিবছর চাইল্ড পার্লামেন্টের আয়োজন, জেলা পর্যায়ে গার্লস টেক ওভার কর্মসূচি, হাসপাতালের শিশু ওয়ার্ড মনিটরিং, শিশুদের নেতৃত্ব বিকাশে সৃজনশীল প্রতিযোগিতা, প্রশিক্ষণ ও ইতিবাচক নানা কর্মসূচি গ্রহণ, যৌন ও প্রজনন স্বাস্থ্য সেবা সংক্রান্ত কার্যক্রম পরিচালনা, শিশুদের অধিকার রক্ষায় প্রশাসনের সাথে লিঁয়াজু স্থাপনের মতো গুরুত্বপূর্ণ একাধিক কাজ করে আসছে যা তৃণমূলে প্রশংসা কুড়িয়েছে সর্বমহলে।
    সর্বশেষ সংবাদ
    1. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    2. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    3. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    4. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    5. বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    6. বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    7. বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী
    সর্বশেষ সংবাদ
    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. 
এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় গাকের জব ফেয়ারে 
চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬