Journalbd24.com

শনিবার, ২৭ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • এনএসএস স্পেস সেটেলমেন্ট ডিজাইন (মহাশূন্যে বসতিস্থাপনের ধারণা) প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন বাংলাদেশী শিক্ষার্থীদের
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশিত : ১৭ মে, ২০২৫ ১৫:৫৭
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশিত : ১৭ মে, ২০২৫ ১৫:৫৭

    আরো খবর

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    এনএসএস স্পেস সেটেলমেন্ট ডিজাইন (মহাশূন্যে বসতিস্থাপনের ধারণা) প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন বাংলাদেশী শিক্ষার্থীদের

    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশিত : ১৭ মে, ২০২৫ ১৫:৫৭
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশিত : ১৭ মে, ২০২৫ ১৫:৫৭

    এনএসএস স্পেস সেটেলমেন্ট ডিজাইন (মহাশূন্যে বসতিস্থাপনের ধারণা) প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন বাংলাদেশী শিক্ষার্থীদের

    সম্প্রতি আন্তর্জাতিকভাবে সমাদৃত এনএসএস জেরার্ড কে. ও’নিল স্পেস সেটেলমেন্ট প্রতিযোগিতায় অংশগ্রহণ করে গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল উত্তরার নয় সদস্যের একটি দল। এই প্রতিযোগিতায় লার্জ গ্রুপ (গ্রেড ৯) ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেছে এই দলটি। গ্লেনরিচের শিক্ষার্থীরা ‘চিরন্তন আশ্রয়’ শীর্ষক একটি প্রকল্প উপস্থাপন করে। গ্লেনরিচ উত্তরা টানা তিন বছর এই পুরষ্কার অর্জন করার গৌরব অর্জন করলো।

    এছাড়া, আরেকটি দল তাদের ‘এক্সসার্টা’ প্রকল্পের জন্য স্মল গ্রুপ (গ্রেড ৯) ক্যাটাগরিতে দ্বিতীয় পুরষ্কার এবং গ্লেনরিচের তৃতীয় দলটি ‘অ্যাটলাস’ শীর্ষক প্রকল্পের জন্য লার্জ গ্রুপ (গ্রেড ১১) ক্যাটাগরিতে ‘অনারেবল মেনশন’ হওয়ার গৌরব অর্জন করেছে।  

    ন্যাশনাল স্পেস সোসাইটি (মার্কিন যুক্তরাষ্ট্র) দ্বারা আয়োজিত এনএসএস জেরার্ড কে. ও’নিল স্পেস সেটেলমেন্ট প্রতিযোগিতা একটি আন্তর্জাতিক আয়োজন, যেখানে শিক্ষার্থীরা মহাকাশে মানব সৃষ্ট বসতি কেমন হবে সে সংক্রান্ত বিভিন্ন প্রকল্প ডিজাইন করে থাকে। এই প্রতিযোগিতাটি শিক্ষার্থীদের মাঝে সৃজনশীলতা, বৈজ্ঞানিক চিন্তাভাবনা এবং মহাকাশ অন্বেষণের আগ্রহকে উৎসাহিত করার জন্য আয়োজন করা হয়।

    এ বছর রোমানিয়া, আয়ারল্যান্ড, বাংলাদেশ, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র সহ প্রায় ২৫টি দেশের ২৬ হাজারেও বেশি শিক্ষার্থী ৪,৯০০টিরও বেশি এন্ট্রিতে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বাংলাদেশ থেকে গ্লেনরিচ উত্তরার একটি দল তাদের ‘চিরন্তন আশ্রয়’ প্রকল্প প্রতিযোগিতার জন্য জমা দেয়। এই প্রকল্পটি লার্জ গ্রুপ (গ্রেড ৯) ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেছে।

    বিজয়ী দলে সদস্য হিসেবে ছিলেন -- অদ্বৈত ভাস্কর, আহমাদ আবদুল্লাহ, আয়শা আফসারা ইয়াসমিন, সিয়াম আহমেদ, ইব্রাহিম আমিন, মুহায়ের মনযুর, আহনাফ তাহমিদ আরিয়ান, সাফওয়ান চৌধুরী ও কাজী আফসান রওনাক আনান।

    গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল উত্তরার প্রিন্সিপাল ড. অম্লান কে সাহা বলেন, “এই অর্জন গ্লেনরিচ স্কুলের সকলের জন্য গর্বের বিষয়। বিজয়ী দল এই প্রকল্পটি বাস্তবে রূপ দেওয়ার জন্য বেশ কয়েকদিন ধরে নিরলস কাজ করেছে। জলবায়ু পরিবর্তনের মতো বিদ্যমান সংকটগুলো মোকাবিলা করার সম্ভাবনা রয়েছে এমন একটি বিষয়ে শিক্ষার্থীরা গভীরভাবে অনুসন্ধান করেছে; শিক্ষার্থীদের এই প্রচেষ্টা প্রশংসনীয়। ভবিষ্যতেও আমরা গ্লেনরিচের শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে সহায়ক ভূমিকা রাখার ব্যাপারে আশাবাদী।”

    বিজয়ী দলের অন্যতম সদস্য আহমেদ আবদুল্লাহ বলেন, “এই প্রকল্পটি জমা দেওয়ার জন্য আমরা প্রায় ৫৫ দিন ধরে কঠোর পরিশ্রম করেছি। আমরা অত্যন্ত আনন্দিত যে, আমাদের কঠোর পরিশ্রম বিফলে যায়নি। এই সুদূরপ্রসারী পরিকল্পনার মাধ্যমে আমরা মানব সৃষ্ট বিপর্যয় থেকে পৃথিবীকে রক্ষা করতে এবং মানুষের জন্য একটি টেকসই বিকল্প তৈরি করতে চাই।”       

    ‘চিরন্তন আশ্রয়’ প্রকল্পটি মানবজাতির জন্য বামন গ্রহ সেরেসে প্রথম স্বনির্ভর মহাকাশ বসতির ধারণার ওপর ভিত্তি করে ডিজাইন করা হয়েছে। এই প্রকল্প জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক সম্পদের অবক্ষয় এবং মহাজাগতিক বিপদের প্রভাব এড়াতে সাহায্য করবে। এই বসতিতে এক লক্ষ মানুষের জন্য আবাসন সুবিধা নিশ্চিত করা সম্ভব। এই পরিকল্পনায় মোবিয়াস স্ট্রিপ অনুপ্রাণিত সৌর প্যানেল দ্বারা পরিচালিত টেকসই জীবনযাত্রার ধারণা দেওয়া হয়েছে।

    ফটো ক্যাপশন: সম্প্রতি আন্তর্জাতিকভাবে সমাদৃত এনএসএস জেরার্ড কে. ও’নিল স্পেস সেটেলমেন্ট প্রতিযোগিতায় অংশগ্রহণ করে গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল উত্তরার নয় সদস্যের একটি দল। এই প্রতিযোগিতায় লার্জ গ্রুপ (গ্রেড ৯) ক্যাটাগরিতে ‘চিরন্তন আশ্রয়’ শীর্ষক প্রকল্পের জন্য প্রথম স্থান অর্জন করেছে এই দলটি। এছাড়া, আরেকটি দল তাদের ‘এক্সসার্টা’ প্রকল্পের জন্য স্মল গ্রুপ (গ্রেড ৯) ক্যাটাগরিতে দ্বিতীয় পুরষ্কার এবং গ্লেনরিচের তৃতীয় দলটি ‘অ্যাটলাস’ শীর্ষক প্রকল্পের জন্য লার্জ গ্রুপ (গ্রেড ১১) ক্যাটাগরিতে ‘অনারেবল মেনশন’ হওয়ার গৌরব অর্জন করেছে।

    বিষয়:
    জাতীয়

    সংশ্লিষ্ট সংবাদ: জাতীয়

    ১২ মে, ২০১৯
    ঢাকায় অভিযান চালিয়ে ৪৬ লাখ জাল টাকাসহ গ্রেফতার ৩
    ১২ মে, ২০১৯
    দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
    ১২ মে, ২০১৯
    এবার মির্জা ফখরুলের আসনে নির্বাচন করবেন হিরো আলম
    ১২ মে, ২০১৯
    কঠোর সিদ্ধান্ত, আ.লীগে যোগদান নিষিদ্ধ ঘোষণা!
    ১২ মে, ২০১৯
    শেরপুরে ধড়মোকামে নদীর ওপর আরসিসি ব্রীজ নির্মাণের আশ্বাস দিলেন এমপি হাবিব
    ১২ মে, ২০১৯
    পাকিস্তানের ফাইভ-স্টার হোটেলে বন্দুক হামলা,নিহত ১
    সর্বশেষ সংবাদ
    1. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    2. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    3. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    4. বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    5. বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    6. বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী
    7. বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত
    সর্বশেষ সংবাদ
    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. 
এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় গাকের জব ফেয়ারে 
চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের
সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬