Journalbd24.com

মঙ্গলবার, ৫ মে, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি   আদমদীঘিতে বিয়ের প্রলোভনে বাড়িতে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণ   ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • হিলিতে খুঁটিতে বেঁধে মা-মেয়েকে নির্যাতন
    হিলি (দিনাজপুর) প্রতিনিধি
    প্রকাশিত : ২২ মে, ২০২৫ ১০:১৫
    হিলি (দিনাজপুর) প্রতিনিধি
    প্রকাশিত : ২২ মে, ২০২৫ ১০:১৫

    আরো খবর

    আদমদীঘিতে বিয়ের প্রলোভনে বাড়িতে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণ
    আদমদীঘিতে বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যা চেষ্টা
    দিনাজপুর সদর আসনের এমপির সাথে মতবিনিময়
    আদমদীঘিতে এলজিইডি কর্তৃক সিআরএন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
    শাজাহানপুরে কৃষি প্রণোদনা, আর্থিক সহায়তা ও খাল পুনঃখনন উদ্বোধন

    হিলিতে খুঁটিতে বেঁধে মা-মেয়েকে নির্যাতন

    হিলি (দিনাজপুর) প্রতিনিধি
    প্রকাশিত : ২২ মে, ২০২৫ ১০:১৫
    হিলি (দিনাজপুর) প্রতিনিধি
    প্রকাশিত : ২২ মে, ২০২৫ ১০:১৫

    হিলিতে খুঁটিতে বেঁধে মা-মেয়েকে নির্যাতন

    সাইকেল চুরিকে কেন্দ্র করে দিনাজপুরের হিলিতে বিদ্যুতের খুঁটিতে বেঁধে মা ও নবম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে নির্যাতন করা হয়েছে। উপজেলার নয়ানগর গ্রামে তাদের নির্যাতন করা হয়। এবিষয়ে থানায় অভিযোগ দিতে গেলে আটকে রাখা হয় অভিযোগকারীকে।  

    অভিযুক্ত ফারুক হোসেনের ভয়ে নির্যাতনের শিকার পরিবার পালিয়ে বেড়াচ্ছে। দুইপক্ষ থানায় অভিযোগও করেছেন।

    জানা যায়, গত শনিবার (১৭ মে) ফারুক হোসেনের বাড়ি থেকে একটি সাইকেল চুরি হয়। পরের দিন প্রতিবেশী সিদ্দিক হোসেনের বাড়িতে সেটি পাওয়া যায়। গ্রামের লোকজন সাইকেলটি উদ্ধার করে বিষয়টি মিমাংসা করে দেয়। পরে ফারুকের স্ত্রী ও সিদ্দিকের স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এ সময় সিদ্দিক এসে ফারুকের স্ত্রীকে চাকু দিয়ে আঘাত করে পালিয়ে যায়। এ ব্যাপারে ফারুক থানায় লিখিত অভিযোগ করেছেন।

    সোমবার (১৯ মে) বিকেলে ফারুক, তার শ্যালক লোকজন নিয়ে সিদ্দিকের স্ত্রী ও স্কুলে পড়ুয়া মেয়েকে বাড়ি থেকে টেনেহিঁচড়ে নিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন করে। মা-মেয়েকে খুঁটিতে বেঁধে নির্যাতনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। বর্তমান নির্যাতনের শিকার পরিবার ভয়ে পালিয়ে বেড়াচ্ছে। খুঁটিতে বেঁধে নির্যাতনের অভিযোগ থানায় করতে গেলে জামাই আরিফকে চড়থাপ্পড় মারেন হিলি-ঘোড়াঘাট সার্কেল এএসপি।  

    সিদ্দিক হোসেনের মা জরিনা বেগম বলেন, ‘‘আমার ছেলে সাইকেল চুরি করছে, তার শাস্তি হবে। কিন্তু আমার ছেলের বউ আর নাতনি তো অপরাধ করেনি। তাহলে কেন তারা মা-মেয়েকে জোর করে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন করল? আমি এর বিচার চাই।’’

    প্রতিবেশী সূর্য বেগম বলেন, ‘‘যিনি সাইকেল চুরি করেছেন, তিনি অপরাধী। চুরি হওয়া সাইকেল তো তিনি ফিরে পেয়েছেন। কিন্তু তার বউ ও মেয়ে তো অপরাধ করেননি। তাদের খুঁটিতে বেঁধে নির্যাতন করা ঠিক হয়নি।’’

    ফারুক হোসেনের স্ত্রী এলেন বেগম বলেন, ‘‘আমার ছেলের একটি সাইকেল সিদ্দিক চুরি করেন। আমরা জানতে পেরে তার বাড়ি থেকে সাইকেলটি উদ্ধার করি এবং বিষয়টি মিমাংসা করা হয়। পরে এ বিষয়ে সিদ্দিকের স্ত্রী ও তার মেয়ে আমাকে অকথ্য ভাষায় গালমন্দ করেন। এক পর্যায় সিদ্দিক আমাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করেন।

    তিনি আরো বলেন, আমাকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে আমাকে এ অবস্থায় দেখে আমার ভাই বাড়িতে এসে তারা যেন পালিয়ে না যেতে পারেন, সেই কারণে তাদের মা-মেয়েকে খুঁটিতে বাঁধেন এবং গ্রামের লোকজন বলাতে তাদের ছেড়ে দেয়া হয়।

    স্থানীয় প্যানেল চেয়ারম্যান ছদরুল শামীম স্বপন বলেন, আমি লোকমুখে বিষয়টি শুনেছি। তবে ঘটনা যায় ঘটুক, দেশে আইন আছে। মা-মেয়েকে খুঁটির সঙ্গে বাঁধা ঠিক হয়নি।

    এ বিষয়ে হাকিমপুর (হিলি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজমুল হক জানান, উপজেলার নয়ানগর গ্রামে সাইকেল চুরি, মারামারি এবং মা-মেয়েকে খুঁটিতে বেঁধে রাখা নিয়ে উভয়পক্ষই থানায় অভিযোগ করেছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে। 

    বিষয়:
    দিনাজপুর

    সংশ্লিষ্ট সংবাদ: দিনাজপুর

    ১৩ মে, ২০১৯
    হাকিমপুর উপজেলা আইনশৃংখলা সমন্বয় কমিটি
    ১৪ মে, ২০১৯
    বিরামপুরে যুবলীগ নেতার আমবাগানে গাঁজার চাষ
    ১৬ মে, ২০১৯
    হিলি-হাকিমপুরে কিশোরের রহস্যজনক মৃত্যু
    ১৬ মে, ২০১৯
    হিলি স্থলবন্দরে হিলি পাস কার্যক্রমের শুভ উদ্বোধন
    ১৯ মে, ২০১৯
    হিলি সীমান্তে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন
    ২৫ মে, ২০১৯
    হিলিতে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলো ছাত্রলীগ
    সর্বশেষ সংবাদ
    1. আদমদীঘিতে বিয়ের প্রলোভনে বাড়িতে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণ
    2. আদমদীঘিতে বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যা চেষ্টা
    3. দিনাজপুর সদর আসনের এমপির সাথে মতবিনিময়
    4. আদমদীঘিতে এলজিইডি কর্তৃক সিআরএন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
    5. শাজাহানপুরে কৃষি প্রণোদনা, আর্থিক সহায়তা ও খাল পুনঃখনন উদ্বোধন
    6. সৈয়দপুর পৌরসভায় আরইউটিডিপি প্রজেক্টের দুই দিনব্যাপী কর্মশালা শুরু
    7. আদমদীঘিতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ বালক বালিকা ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত
    সর্বশেষ সংবাদ
    আদমদীঘিতে বিয়ের প্রলোভনে বাড়িতে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণ

    আদমদীঘিতে বিয়ের প্রলোভনে বাড়িতে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণ

    আদমদীঘিতে বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যা চেষ্টা

    আদমদীঘিতে বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যা চেষ্টা

    দিনাজপুর সদর আসনের এমপির সাথে মতবিনিময়

    দিনাজপুর সদর আসনের এমপির সাথে মতবিনিময়

    আদমদীঘিতে এলজিইডি কর্তৃক সিআরএন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

    আদমদীঘিতে এলজিইডি কর্তৃক সিআরএন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

    শাজাহানপুরে কৃষি প্রণোদনা, আর্থিক সহায়তা ও খাল পুনঃখনন উদ্বোধন

    শাজাহানপুরে কৃষি প্রণোদনা, আর্থিক সহায়তা ও খাল পুনঃখনন উদ্বোধন

     সৈয়দপুর পৌরসভায় আরইউটিডিপি প্রজেক্টের দুই দিনব্যাপী কর্মশালা শুরু

    সৈয়দপুর পৌরসভায় আরইউটিডিপি প্রজেক্টের দুই দিনব্যাপী কর্মশালা শুরু

    আদমদীঘিতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ বালক বালিকা ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

    আদমদীঘিতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ বালক বালিকা ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬