Journalbd24.com

সোমবার, ৪ মে, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি   আদমদীঘিতে এলজিইডি কর্তৃক সিআরএন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • বানারীপাড়ায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি নেতা নাসির উদ্দিন অর্ধযুগেও অধরা !
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি
    প্রকাশিত : ২৯ মে, ২০২৫ ০৮:৫৪
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি
    প্রকাশিত : ২৯ মে, ২০২৫ ০৮:৫৪

    আরো খবর

    আদমদীঘিতে এলজিইডি কর্তৃক সিআরএন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
    শাজাহানপুরে কৃষি প্রণোদনা, আর্থিক সহায়তা ও খাল পুনঃখনন উদ্বোধন
    সৈয়দপুর পৌরসভায় আরইউটিডিপি প্রজেক্টের দুই দিনব্যাপী কর্মশালা শুরু
    আদমদীঘিতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ বালক বালিকা ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত
    শিবগঞ্জে প্রতিবন্ধী যাচাই বাছাই প্রক্রিয়া সম্পূর্ণ

    বানারীপাড়ায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি নেতা নাসির উদ্দিন অর্ধযুগেও অধরা !

    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি
    প্রকাশিত : ২৯ মে, ২০২৫ ০৮:৫৪
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি
    প্রকাশিত : ২৯ মে, ২০২৫ ০৮:৫৪

    বানারীপাড়ায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত
বিএনপি নেতা নাসির উদ্দিন অর্ধযুগেও অধরা !

    রাজধানীর যাত্রাবাড়ি থানার একটি মাদক মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামী বানারীপাড়া উপজেলার ইলুহার ইউনিয়ন বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি নাসির উদ্দিনকে গত ৬ বছরেও গ্রেফতার করতে পারেনি পুলিশ।  মাদক মামলায় সাজা হওয়ার অর্ধযুগ পেরিয়ে গেলেও ধরাছোঁয়ার বাহিরে থেকে তিনি মাদক ব্যবসা, চাঁদাবাজি, শালিস বানিজ্য ও প্রতিপক্ষ রাজনৈতিক দলের নেতা-কর্মীদের ওপর হামলাসহ নানা সন্ত্রাসী কর্মকান্ড বীরদর্পে চালিয়ে যাচ্ছেন। গতবছরের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পরে তিনি এলাকায় স্থায়ীভাবে ফিরে নিজস্ব বাহিনী গঠন করে আরও বেপরোয়া হয়ে ওঠেন। ইলুহার ইউনিয়ন বিএনপির শীর্ষ এক নেতার ডানহস্ত হিসেবে পরিচিত একই কমিটির জ্যেষ্ঠ সহ-সভাপতি নাসির উদ্দিন ও তার বাহিনীর অত্যাচার-নির্যাতনে ইলুহার ইউনিয়নের দলমত নির্বিশেষে সকল মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছেন। গোটা এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে রাখা এ বাহিনীর ভয়ে কেউ প্রকাশ্যে প্রতিবাদ কিংবা টুশব্দটিও করতে পারছেন না।  সম্প্রতি নাসির উদ্দিনের নেতৃত্বে ইলুহার ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলামকে স্থানীয় জনতাবাজারে প্রকাশ্য দিবালোকে নির্মমভাবে পিটিয়ে গুরুতর আহত করা হয়। এসময় মেরে ফেলা ও থানা পুলিশের হাতে তুলে দেওয়ার ভয় দেখিয়ে তার কাছ থেকে মোটা অঙ্কের চাঁদাও নেওয়া হয়। একই দিন স্থানীয় আওয়ামী লীগ কর্মী সাইফুল ইসলামকেও মারধর করা হয়। আহত আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম বর্তমানে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধিন। তিনি পঙ্গু হওয়ার পথে। চলতি সপ্তাহে তার ডান পায়ের ছিড়ে যাওয়া হাটুর লিগামেন্টের অস্ত্রোপচার করা হয়। এছাড়া গতবছরের ডিসেম্বরে ইলুহার ইউনিয়নের মলুহার গ্রামের পবনেরহাট বাজারে কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের সহকারি অধ্যাপক মোঃ জাহিদুল ইসলাম সোহেলদের ক্রয়কৃত সম্পত্তির দোকানঘর  ভেঙ্গে ও লুট করে জবরদখল চেষ্টার ঘটনা ঘটে। এ বিষয়ে ইউনিয়ন বিএনপির সভাপতি শাকিল আহম্মেদসহ আসামীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা তুলে নেওয়ার জন্য নাসির উদ্দিন ওই সহকারি অধ্যাপককে নানা ভয়ভীতি দেখিয়ে প্রাণনাশের হুমকি দেন। ফলে তিনি বাদী হয়ে নাসির উদ্দিনের বিরুদ্ধে বানারীপাড়া থানায় সাধারণ ডায়েরী করেন। এদিকে মাদক মামলা সুত্রে জানা গেছে, ২০১২ সালের ৮ ডিসেম্বর নাসির উদ্দিন ঢাকার যাত্রাবাড়ীতে র‌্যাবের হাতে ৮শ’ পিস ইয়াবা ও দুটি মুঠোফোন সহ গ্রেফতার হয়ে দীর্ঘদিন কারাবাস করেন। র‌্যাব-১০’র কর্পোরাল কেনেডী বড়ুয়া বাদী হয়ে নাসির উদ্দিনের বিরুদ্ধে রাজধানীর যাত্রাবাড়ি থানায় মাদক দ্রব্য আইনে তখন মামলা দায়ের করেন। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতে ২০১৯ সালের  ২৪ জানুয়ারী ওই মামলার রায়ে তার ৫ বছরের সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের জেলের সাজা দেওয়া হয়। রায় ঘোষণার সময় জামিনে বের হয়ে পলাতক থাকায় তার বিরুদ্ধে একই সঙ্গে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়। ধূূর্ত নাসির উদ্দিনকে গত  অর্ধ যুগ পেরিয়ে গেলেও গ্রেফতার করতে পারেনি পুলিশ। মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামী নাসির উদ্দিন তিনি নন এ মর্মে ভুল বুঝিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যানের প্রত্যয়ন নিয়ে ধুরন্ধর নাসির উদ্দিন পুলিশ ও আদালতকে বিভ্রান্ত করে এতদিন গ্রেফতার এড়িয়ে নিজেকে রক্ষা করেন। রাষ্ট্রপক্ষের এপিপি বিষয়টি আদালতের নজরে আনলে গত ১২ মে একই আদালত তার বিরুদ্ধে পুনরায় গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এ খবরে গাডাকা দেন নাসির উদ্দিন। তার বিরুদ্ধে নতুন করে আবারও গ্রেফতারি পরোয়ানা জারির খবরে তিনি পুরনো কৌশলে মাদক মামলায় ,সাজাপ্রাপ্ত আসামী নাসির উদ্দিন তিনি নন এ মর্মে সংশ্লিষ্ট আদালতকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন বলে  বিশ^স্তসুত্রে জান্ াগেছে। মুঠোফোন বন্ধ থাকায় এসব অভিযোগের ব্যপারে নাসির উদ্দিনের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ প্রসঙ্গে বানারীপাড়া থানার ওসি মো. মোস্তফা বলেন, আদালতের সাজা ও গ্রেফতারী পরোয়ানার কপি প্রাপ্তি সাপেক্ষে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।  প্রসঙ্গত. নাসির উদ্দিনের বিরুদ্ধে প্রায় দেড়দশক  ধরে কক্সবাজারের টেকনাফসহ বিভিন্ন সীমান্ত দিয়ে ভারত ও মিয়ানমার থেকে  ইয়াবা ও ফেন্সিডিলের বিশাল চালান এনে বিস্তৃত সিন্ডিকেটের মাধ্যমে বানারীপাড়াসহ সারা দেশে সরবরাহ করে যুবসমাজকে ধংশের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। এদিকে এলাকাবাসী নাসির উদ্দিন ও তার সন্ত্রাসী বাহিনীর সদস্যদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। 

    বিষয়:
    বরিশাল

    সংশ্লিষ্ট সংবাদ: বরিশাল

    ১৬ মে, ২০১৯
    বরিশালের গৌরনদীতে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ
    ৩০ জুলাই, ২০১৯
    বরিশালে ডেঙ্গু জ্বরে দুইজনের মৃত্যু
    ১৬ এপ্রিল, ২০২৫
    ববিতে ছাত্রলীগ নেত্রীকে আটক করে পুলিশে দিল ছাত্রদল
    ২৩ এপ্রিল, ২০২৫
    বানারীপাড়ায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় মামলা: গ্রেফতার-১
    ২৪ এপ্রিল, ২০২৫
    বানারীপাড়ায় প্রবাসীর ঝুলন্ত স্ত্রীর মরদেহ উদ্ধার
    ২৬ এপ্রিল, ২০২৫
    বানারীপাড়ায় স্কুলছাত্রীক ধর্ষণ মামলার আসামী শোভন মিস্ত্রি গ্রেফতার
    সর্বশেষ সংবাদ
    1. আদমদীঘিতে এলজিইডি কর্তৃক সিআরএন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
    2. শাজাহানপুরে কৃষি প্রণোদনা, আর্থিক সহায়তা ও খাল পুনঃখনন উদ্বোধন
    3. সৈয়দপুর পৌরসভায় আরইউটিডিপি প্রজেক্টের দুই দিনব্যাপী কর্মশালা শুরু
    4. আদমদীঘিতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ বালক বালিকা ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত
    5. শিবগঞ্জে প্রতিবন্ধী যাচাই বাছাই প্রক্রিয়া সম্পূর্ণ
    6. নোয়াখালীতে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু
    7. অনুনমোদিত বৈশাখী মেলা ভেঙে দিলেন এমপি
    সর্বশেষ সংবাদ
    আদমদীঘিতে এলজিইডি কর্তৃক সিআরএন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

    আদমদীঘিতে এলজিইডি কর্তৃক সিআরএন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

    শাজাহানপুরে কৃষি প্রণোদনা, আর্থিক সহায়তা ও খাল পুনঃখনন উদ্বোধন

    শাজাহানপুরে কৃষি প্রণোদনা, আর্থিক সহায়তা ও খাল পুনঃখনন উদ্বোধন

     সৈয়দপুর পৌরসভায় আরইউটিডিপি প্রজেক্টের দুই দিনব্যাপী কর্মশালা শুরু

    সৈয়দপুর পৌরসভায় আরইউটিডিপি প্রজেক্টের দুই দিনব্যাপী কর্মশালা শুরু

    আদমদীঘিতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ বালক বালিকা ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

    আদমদীঘিতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ বালক বালিকা ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

    শিবগঞ্জে প্রতিবন্ধী যাচাই 
বাছাই প্রক্রিয়া সম্পূর্ণ

    শিবগঞ্জে প্রতিবন্ধী যাচাই বাছাই প্রক্রিয়া সম্পূর্ণ

    নোয়াখালীতে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

    নোয়াখালীতে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

     অনুনমোদিত বৈশাখী মেলা ভেঙে দিলেন এমপি

    অনুনমোদিত বৈশাখী মেলা ভেঙে দিলেন এমপি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬