Journalbd24.com

শনিবার, ২৭ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • বানারীপাড়ায় সংঘটিত ডাকাতির ঘটনায় আরও তিন দুর্ধর্ষ ডাকাত গ্রেফতার
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি
    প্রকাশিত : ৬ জুন, ২০২৫ ০৭:৪৭
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি
    প্রকাশিত : ৬ জুন, ২০২৫ ০৭:৪৭

    আরো খবর

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বানারীপাড়ায় সংঘটিত ডাকাতির ঘটনায় আরও তিন দুর্ধর্ষ ডাকাত গ্রেফতার

    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি
    প্রকাশিত : ৬ জুন, ২০২৫ ০৭:৪৭
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি
    প্রকাশিত : ৬ জুন, ২০২৫ ০৭:৪৭

    বানারীপাড়ায় সংঘটিত ডাকাতির
ঘটনায় আরও তিন দুর্ধর্ষ ডাকাত গ্রেফতার

    বরিশালের বানারীপাড়ায় উপজেলার দক্ষিণ বাইশারী গ্রামে মিজানুর রহমান বাবুলের বাড়িতে সংঘটিত দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের আরও তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন পাশর্^বর্তী স্বরূপকাঠি উপজেলার পশ্চিম সোহাগদল গ্রামের সোহাগ বেপারী (৩৫), উত্তর-পশ্চিম সোহাগদল গ্রামের নাসির মাঝী (৪০) ও বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নের কচুয়া গ্রামের মীর লিটন ওরফে আলামিন (৫০)। সোমবার (২  জুন) দিবাগত গভীর রাতে ঢাকার কেরানীগঞ্জ এলাকায় মামলার তদন্তকারী কর্মকর্তা বানারীপাড়া থানার উপ-পরিদর্শক চন্দন কুমার রায়ের নেতৃত্বে র‌্যাব-১০’র সহায়তায় পরিচালিত অভিযানে তাদের গ্রেফতার করা হয়। বুধবার (৪ জুন) সকালে তাদের বরিশালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। এর আগে একই ডাকাতির ঘটনায়  ৫ মে রাতে বরিশালের গড়িয়ারপাড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতের র‌্যাব -৮'র সহায়তায় থানার উপ-পরিদর্শক চন্দন কুমার রায়ের নেতৃত্বে পরিচালিত থানা পুলিশের বিশেষ অভিযানে বরগুনার শিয়ালিয়া এলাকার  সেলিম (৫২),বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নের কচুয়া গ্রামের বাদশা (৫০) ও সৈয়দকাঠি ইউনিয়নের আউয়ার গ্রামের ডালিম (৪৮)কে গ্রেফতার করা হয়। ৬ মে তাদের বরিশালে জেলহাজতে পাঠানো হয়। মাত্র কয়েকদিনের ব্যবধানে দুর্ধর্ষ ৬ ডাকাত গ্রেফতার হওয়ায় জনমনে স্বস্তি ফিরে এসেছে। প্রসঙ্গত, গত ২১ এপ্রিল  দিবাগত রাত দুইটা-আড়াইটার দিকে একদল ডাকাত উপজেলার বাইশারী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে দক্ষিণ বাইশারী গ্রামের দফাদার বাড়িতে হানা দিয়ে মিজানুর রহমান বাবুলের (বাবুল দফাদার) বসত বিল্ডিংয়ের জানালার গ্রিল কেটে ও রুমের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে । এসময় তারা প্রথমে অস্ত্রের মুখে বাবুল দফাদারের মুখ ও হাত-পা বেধে ফেলে তাকে মারধর করে। পরে ৭/৮ জনের সশস্ত্র ডাকাত দল পাশের রুমে থাকা পুত্র বধু নুসরাত ও তার এক বছর বয়সী মেয়ে সামিয়ার গলায় ধারলো অস্ত্র ধরে ভয়ভীতি দেখিয়ে ষ্টীলের আলমিরা ও ওয়ারড্রপ,কাঠের ওয়াল শোকেস ও কয়েকটি ট্র্যাঙ্ক ভেঙ্গে নগদ প্রায় দুই লক্ষাধিক টাকা,২০/২১ ভরি স্বর্নালঙ্কার ও দুইটি মোবাইল ফোনসহ বিভিন্ন মালপত্র লুট করে নিয়ে যায়। ২২ এপ্রিল বিকালে মিজানুর রহমান বাবুল বাদী হয়ে এলাকার শহিদুল ইসলাম মানিক (৫০) ও কালু (৩০) নামের দুইজনকে সুনির্দিষ্ট ও ৫/৭ জনকে অজ্ঞাতনামা আসামী করে বানারীপাড়া থানায় ডাকাতি মামলা দায়ের করেন। পুলিশ ওইদিনই ( ২২ এপ্রিল) শহিদুল ইসলাম মানিককে বানারীপাড়া পৌর শহরের বন্দর বাজার থেকে গ্রেফতার করে পরের দিন (২৩ এপ্রিল) সকালে বরিশালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায়।

    বিষয়:
    বরিশাল

    সংশ্লিষ্ট সংবাদ: বরিশাল

    ১৬ মে, ২০১৯
    বরিশালের গৌরনদীতে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ
    ৩০ জুলাই, ২০১৯
    বরিশালে ডেঙ্গু জ্বরে দুইজনের মৃত্যু
    ১৬ এপ্রিল, ২০২৫
    ববিতে ছাত্রলীগ নেত্রীকে আটক করে পুলিশে দিল ছাত্রদল
    ২৩ এপ্রিল, ২০২৫
    বানারীপাড়ায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় মামলা: গ্রেফতার-১
    ২৪ এপ্রিল, ২০২৫
    বানারীপাড়ায় প্রবাসীর ঝুলন্ত স্ত্রীর মরদেহ উদ্ধার
    ২৬ এপ্রিল, ২০২৫
    বানারীপাড়ায় স্কুলছাত্রীক ধর্ষণ মামলার আসামী শোভন মিস্ত্রি গ্রেফতার
    সর্বশেষ সংবাদ
    1. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    2. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    3. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    4. বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    5. বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    6. বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী
    7. বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত
    সর্বশেষ সংবাদ
    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. 
এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় গাকের জব ফেয়ারে 
চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের
সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬