Journalbd24.com

মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ   শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার   স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • 'চামড়ার দাম কম পাওয়ার বিষয়টি সঠিক নয়'- বগুড়ায় বাণিজ্য উপদেষ্টা
    সঞ্জু রায়, বগুড়া:
    প্রকাশিত : ১১ জুন, ২০২৫ ১২:৫৯
    সঞ্জু রায়, বগুড়া:
    প্রকাশিত : ১১ জুন, ২০২৫ ১২:৫৯

    আরো খবর

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার
    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু
    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি
    কাহালুতে বিশ্ব হাত দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
    সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে

    'চামড়ার দাম কম পাওয়ার বিষয়টি সঠিক নয়'- বগুড়ায় বাণিজ্য উপদেষ্টা

    সঞ্জু রায়, বগুড়া:
    প্রকাশিত : ১১ জুন, ২০২৫ ১২:৫৯
    সঞ্জু রায়, বগুড়া:
    প্রকাশিত : ১১ জুন, ২০২৫ ১২:৫৯

    'চামড়ার দাম কম পাওয়ার বিষয়টি
সঠিক নয়'- বগুড়ায় বাণিজ্য উপদেষ্টা

    অন্তর্বর্তীকালীন সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, মানুষ চামড়ার দাম কম পাচ্ছে বিষয়টি সঠিক নয়। সরকার লবণযুক্ত চামড়ার দাম নির্ধারণ করেছেন পঁচা বা কাঁচা চামড়ার নয়। তিনি বলেন, চামড়ার বাজার স্থিতিশীল রাখতে শুরু থেকেই দিকনির্দেশনা দিয়েছিলেন প্রধান উপদেষ্টা। সেই লক্ষ্যে এবারই প্রথম অন্তবর্তীকালীন সরকার বাংলাদেশে সাড়ে ৭ লক্ষ মণ লবন বিনামূল্যে মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করেছে।

    মঙ্গলবার বিকেলে বগুড়ার শহরের জামিল মাদ্রাসায় কোরবানীর পশুর চামড়ার অস্থায়ী সংরক্ষনাগার পরিদর্শন শেষে তিনি কথাগুলো বলেন।
    বাণিজ্য উপদেষ্টা আরো বলেন, দেশের সামগ্রিক চামড়া বাজার ৬শ থেকে ৭শ কোটি টাকার বেশি নয় অন্যদিকে বাজারে হাসিল উত্তোলন ৪ থেকে ৫ হাজার কোটি টাকা। তাই শুধু চামড়া নয় হাসিলেও এতিমখানা-মাদ্রাসার হক থাকা উচিত যা প্রধান উপদেষ্ঠার নির্দেশনায় হাট নীতিতে সম্পৃক্ত করা হবে। এছাড়াও দূষণ নিরাময়ে চামড়া শিল্পকে সারা দেশে বিচ্ছিন্ন না করে সেন্ট্রাল এটিপির মাধ্যমে একত্রিত রাখার পরিকল্পনা নিয়ে শিল্প মন্ত্রণালয়ের সাথেও কাজ করছেন তারা।

    ট্যানারি মালিকদের কাছে বছরের পর বছর চামড়া ব্যবসায়ীদের পাওনা টাকা উদ্ধারে সরকার কোন পদক্ষেপ নেবে কিনা জানতে চাইলে উপদেষ্টা বশির এটিকে ব্যবসায়ীদের দুই পক্ষের বিষয় জানিয়ে সরকারের সরাসরি হস্তক্ষেপ করার সুযোগ নেই বলে জানিয়ে দেন। তবে মামলা করলে ব্যবস্থা নেয়া যেতে পারে মর্মে মন্তব্য করেন তিনি। এ সময় চামড়ার দাম নিয়ে সাংবাদিকদের আংশিক বক্তব্য প্রচার তথাকথিত সিন্ডিকেট আর অসাধু ব্যবসায়ীদের জন্য সহায়ক হয় বলে মন্তব্য করে তিনি।
    এ সময় চালের ঊর্ধ্বমুখী বাজার নিয়েও সরকারের মন্তব্য জানান বাণিজ্য উপদেষ্টা। তিনি বলেন, বাংলাদেশের নিরাপদ খাদ্য মজুদ যথেষ্ট আছে। অন্তর্বর্তীকালীন সরকার মূল্যস্ফীতি কমিয়ে টাকার ক্রয় ক্ষমতা বৃদ্ধিসহ রাষ্ট্রের সক্ষমতা বাড়াতে কাজ করছে।

    পরিদর্শনকালে উপদেষ্টার সাথে জেলা প্রশাসক হোসনা আফরোজা, পুলিশ সুপার জেদান আল মুসাসহ বিসিকের কর্মকর্তা ও মাদ্রাসা কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন। এর আগে বাণিজ্য উপদেষ্টা হেলিকপ্টারযোগে নাটোর থেকে বগুড়ায় আসেন। পুলিশ লাইন্স মাঠে অবতরণ করে যান সার্কিট হাউজে। সেখানে তাকে গার্ড অফ অনার প্রদান করা হয়। বগুড়ার বেশ কয়েকটি স্থানে পরিদর্শনের কথা থাকলেও সময় স্বল্পতায় উপদেষ্টা বশির জামিল মাদ্রাসার অস্থায়ী চামড়া সংরক্ষণকার পরিদর্শন শেষেই রওনা হন জয়পুরহাট এর উদ্দেশ্যে।

    বিষয়:
    বগুড়া

    সংশ্লিষ্ট সংবাদ: বগুড়া

    ১২ মে, ২০১৯
    ১৫ মে দেশে ফিরছেন ওবায়দুল কাদের
    ১৪ মে, ২০১৯
    কাহালুর সফল পাঁচ সংগ্রামী নারী
    ১৪ মে, ২০১৯
    মোকামতলায় মামীকে হত্যার পর ভাগ্নের আত্মহত্যা
    ১৪ মে, ২০১৯
    কাহালুতে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ এর উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ
    ১৪ মে, ২০১৯
    বগুড়ায় মামীকে হত্যার পর ভাগ্নের আত্মহত্যা এবং এক যুবককে গুলি করে হত্যা
    ১৪ মে, ২০১৯
    বগুড়া ওয়াইএমসিএ শিক্ষা প্রতিষ্ঠানদ্বয়ের ইফতার মাহফিল
    সর্বশেষ সংবাদ
    1. পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ
    2. মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো
    3. শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার
    4. পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু
    5. স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০
    6. ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা
    7. পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি
    সর্বশেষ সংবাদ
    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬