Journalbd24.com

রবিবার, ২১ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • আদমদীঘিতে চাষীদের মহাসড়ক অবরোধ করে ব্যবসায়ী সিন্ডিকেটের বিরুদ্ধে বিক্ষোভ
    আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ
    প্রকাশিত : ২ জুলাই, ২০২৫ ০৬:৪৯
    আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ
    প্রকাশিত : ২ জুলাই, ২০২৫ ০৬:৪৯

    আরো খবর

    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ
    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান
    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী
    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
    সড়কে কাঁচা মরিচ ফেলে প্রতিবাদ

    আদমদীঘিতে চাষীদের মহাসড়ক অবরোধ করে ব্যবসায়ী সিন্ডিকেটের বিরুদ্ধে বিক্ষোভ

    আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ
    প্রকাশিত : ২ জুলাই, ২০২৫ ০৬:৪৯
    আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ
    প্রকাশিত : ২ জুলাই, ২০২৫ ০৬:৪৯

    আদমদীঘিতে চাষীদের মহাসড়ক অবরোধ করে ব্যবসায়ী সিন্ডিকেটের বিরুদ্ধে বিক্ষোভ

    বগুড়ার আদমদীঘিতে কাঁচা মরিচ ব্যবসায়ীদের সিন্ডিকেটের বিরুদ্ধে বস্তা বস্তা কাঁচা মরিচ ফেলে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করলেন মরিচ চাষীরা। প্রায় আধা ঘন্টা ব্যাপী চলা এই অবরোধে সড়কের দু’পাশে শত শত যানবাহন আটকে প্রায় দুই কিলোমিটার মহাসড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার (১লা জুলাই) সকাল সোয়া সাত টায় উপজেলা সদরের মরিচ বাজারে।  
    জানা যায়, কাঁচা মরিচ উৎপাদনে প্রসিদ্ধ স্থান বগুড়ার আদমদীঘি উপজেলা। এখানকার উৎপাদিত কাঁচা মরিচ দেশের বিভিন্ন জেলায় আমদানি করা হয়ে থাকে। গত মৌসুমে কাঁচা মরিচ চাষীরা মরিচ বিক্রি করে বেশ লাভবান হওয়ার কারণে চলতি মৌসুমে ব্যাপক হারে মরিচের আবাদ করে। কিন্তু এই মৌসুমে কাঁচা মরিচের দাম ও চাহিদা কমে যায়। গত বছর ২০০ টাকা কেজিতে মরিচ বিক্রি করলেও চলতি মৌসুমে ১০ টাকা থেকে ১৫ টাকা কেজিতে মরিচ বিক্রি করতে বাধ্য হয় শুধু ব্যবসায়ী সিন্ডিকেটের কারণে। গত সোমবার থেকে কাঁচা মরিচের দাম কিছুটা বৃদ্ধি পেয়ে ২০ টাকা থেকে ২২ টাকা কেজিতে মরিচ বিক্রি শুরু হয়। এরই এক পর্যায়ে গতকাল মঙ্গলবার (১ জুলাই) আদমদীঘি সদর হাটে মরিচের ব্যাপক আমদানী হয়। অপর দিকে মরিচ ব্যবসায়ী পাইকাররা এসে চাটি বিছিয়ে মরিচ না কিনে চুপচাপ বসে থাকে। তারা নিজেদের মধ্যে শলাপরামর্শ করতে থাকে। এভাবে দীর্ঘ সময় তারা মরিচ না কিনে কম দামে কেনার সিন্ডিকেট তৈরি করে। বিষয়টি মরিচ চাষীরা লক্ষ্য করে তীব্র প্রতিবাদ জানায়। সকাল ৭ টা ১০ মিনিটে ব্যবসায়ী সিন্ডিকেটের বিরুদ্ধে বস্তা বস্তা কাঁচা মরিচ মড়াসড়কে ফেলে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করতে থাকে এবং ৭টা ৪০ মিনিট পর্যন্ত ৩০ মিনিট ব্যাপী মহাসড়ক অবরোধ করে। এক পর্যায়ে মরিচ ব্যবসায়ীরা পরিস্থিতি বুঝে তাদের চাটি গুছিয়ে পালিয়ে যায়। এদিকে অবরোধে উভয় পাশে শত শত যানবাহন আটকে প্রায় দুই কিলোমিটার মহাসড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। এসময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হাসান ঘটনাস্থলে পৌছে মরিচ চাষীদের সাথে আলোচনা করে অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। 
    মরিচ ব্যবসায়ী বাচ্চু হোসেন জানায়, আমরা প্রতি দিনের ন্যায় আজও মরিচ কেনার জন্য বাজারে আসি। কিন্তু মরিচ আমাদের মরিচ ক্রয় করতে একটু দেরি হওয়ায় চাষীরা বিক্ষোভ শুরু করলে আমরা মরিচ না কিনেই চলে আসতে বাধ্য হই। মরিচ চাষী জামাল হোসেন, মোয়াজ্জিম হোসেন, সাইদুল হোসেন জানায়, গতকাল থেকে মরিচের দাম কিছু বৃদ্ধি পাওয়ায় ব্যবসায়ীরা সিন্ডিকেট করে কৃষকদের বৃদ্ধি পাওয়া দাম না দিয়ে কম দাম দেয়ার পাঁয়তারা করছিল ফলে আমাদের ব্যাপক লোকসান গুনতে হচ্ছে তাই আমরা মরিচ চাষীরা বিক্ষুব্ধ হয়ে এই প্রতিবাদ করি। 

    বিষয়:
    আদমদীঘি

    সংশ্লিষ্ট সংবাদ: আদমদীঘি

    ১ জুলাই, ২০১৯
    বগুড়ায় সাব-রেজিষ্টার আওয়ামী-যুবলীগ নেতাসহ ১৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা
    ২৮ জুন, ২০২৫
    আদমদীঘিতে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ছাত্রদলের হেল্প ডেক্স
    ২৮ জুন, ২০২৫
    আদমদীঘিতে নাশকতা মামলায় আ’লীগ কর্মী গ্রেফতার
    ২৮ জুন, ২০২৫
    আদমদীঘিতে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত
    ৩০ জুন, ২০২৫
    আদমদীঘিতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
    ৩০ জুন, ২০২৫
    আদমদীঘিতে রংপুর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত
    সর্বশেষ সংবাদ
    1. মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ
    2. বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান
    3. নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী
    4. বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    5. বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
    6. বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    7. বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা
    সর্বশেষ সংবাদ
    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির
প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল
ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের 
কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের 
মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬