Journalbd24.com

মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ   শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার   স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • কুড়িগ্রামে সন্ত্রাসী হামলার ঘটনায় যুবদল নেতাসহ ৪জনের নামে মামলা
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৫ জুলাই, ২০২৫ ০২:০৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৫ জুলাই, ২০২৫ ০২:০৫

    আরো খবর

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার
    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু
    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি
    কাহালুতে বিশ্ব হাত দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
    সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে

    কুড়িগ্রামে সন্ত্রাসী হামলার ঘটনায় যুবদল নেতাসহ ৪জনের নামে মামলা

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৫ জুলাই, ২০২৫ ০২:০৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৫ জুলাই, ২০২৫ ০২:০৫

    কুড়িগ্রামে সন্ত্রাসী হামলার ঘটনায় 
যুবদল নেতাসহ ৪জনের নামে মামলা
    কুড়িগ্রাম সদরে পূর্ব বিরোধের জেরে সন্ত্রাসী হামলায় নারীসহ চারজন আহত হওয়ার ঘটনায় যুবদল নেতা এরশাদুল হকসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (৪ জুলাই) কুড়িগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুল্লাহ এ তথ্য নিশ্চিত করেন। ভুক্তভোগী আদালতের শরণাপন্ন হলে বিচারকের আদেশে গত ২ জুন মামলাটি থানায় রেকর্ড করেন ওসি। চারজনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করা হয়েছে। এর আগে গত ১৯মে সদরের নাজিরা সরকারপাড়া এলাকার জনৈক আলম মিয়ার পতিত জমিতে মারপিটের ঘটনা ঘটে। মামলার আসামিরা হলেন- কুড়িগ্রাম সদরের সরকারপাড়ার বাসিন্দা ও উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য এরশাদুল হক (৩৫), একই এলাকার আসিফ আলী (২৫), রানা মিয়া (২৫) এবং মেহেদী হাসান (২০)। মামলার বাদী কাজলী আক্তার খুশি (৩০) ওই এলাকার হাফিজুর রহমানের স্ত্রী। মামলার বিবরণে বলা হয়, আসামিদের সঙ্গে মামলার বাদীর পরিবারের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। ঘটনার দিন ১৯ মে বেলা সাড়ে ১১টায় কাজলী আক্তার খুশির দেবর আব্দুল হান্নান কুড়িগ্রাম পৌর বাজার যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। বাড়ির পাশে জনৈক আলম মিয়ার পতিত জমিতে পৌঁছামাত্রই (যুবদল নেতা) এরশাদুলের নেতৃত্বে আসামিরা হাতে লাঠি, লোহার রড, কুড়াল, ছোড়াসহ দেশীয় অস্ত্র নিয়ে হান্নানের পথরোধ করে। কুড়াল দিয়ে তার মাথায় আঘাত করলে গুরুত্বর কাটা-রক্তাক্ত জখম হয়। তাকে বাঁচাতে বড় ভাই হাফিজুর রহমান (মামলার বাদীর স্বামী) ও মা হাছনা বেগম এগিয়ে গেলে তাদেরকেও পেটানোসহ ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। গৃহবধূ খুশি ঘটনাস্থলে গেলে তাকে মারপিট এবং শ্বাসরোধে হত্যার চেষ্টা করে আসামিরা। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠায়। সেখানে হান্নান ও তার ভাই হাফিজুরকে ভর্তি করা হয়। চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। মামলার বাদী খুশি ও তার শাশুড়ি হাছনা বেগম রংপুর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সন্ত্রাসী হামলায় আহত আব্দুল মান্নান বাদী হয়ে যুবদল নেতাসহ হামলাকারীদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিলেও ওসি আমলে নেননি উল্লেখ করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন কাজলী আক্তার খুশি।
    সর্বশেষ সংবাদ
    1. পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ
    2. মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো
    3. শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার
    4. পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু
    5. স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০
    6. ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা
    7. পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি
    সর্বশেষ সংবাদ
    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬