Journalbd24.com

শনিবার, ২৭ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • হৃদয়ে সৈয়দপুরের সহযোগিতায় নতুন টিনের ঘর পেলেন অসহায় বিধবা আম্মাতোন খাতুন
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
    প্রকাশিত : ৮ জুলাই, ২০২৫ ১০:৩০
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
    প্রকাশিত : ৮ জুলাই, ২০২৫ ১০:৩০

    আরো খবর

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    হৃদয়ে সৈয়দপুরের সহযোগিতায় নতুন টিনের ঘর পেলেন অসহায় বিধবা আম্মাতোন খাতুন

    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
    প্রকাশিত : ৮ জুলাই, ২০২৫ ১০:৩০
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
    প্রকাশিত : ৮ জুলাই, ২০২৫ ১০:৩০

    হৃদয়ে সৈয়দপুরের সহযোগিতায় নতুন টিনের
 ঘর পেলেন অসহায় বিধবা আম্মাতোন খাতুন

    নীলফামারীর সৈয়দপুরে হৃদয়ে সৈয়দপুর স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের সহযোগিতায় নতুন একটি টিনের ঘর পেয়েছেন অসহায় বিধবা আম্মাতোন খাতুন। গত রোববার বিকেলে ওই ঘরটি হস্তান্তর করা হয়েছে তাকে। এতে করে তাঁর চোখে মুখে আনন্দ ঝিলিক দেখা গেছে।
     সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের আইসঢাল গ্রামের  আম্মাতোন খাতুন। বয়স ৬০ ছুঁই ছুঁই। ওই গ্রামের আব্দুল গফুর এর স্ত্রী তিনি। তাঁর স্বামী মারা যায় বছর দুয়েক  আগে। তাঁর নেই  কোন  ছেলে সন্তান। একমাত্র মেয়ে লাল বিবি (২৮)। বিয়ের কয়েক বছরের মাথায় তাঁরও স্বামী মারা যান। এ অবস্থায় তাঁর  ঠাঁই হয় অসহায় বিধবা মায়ের বাড়িতে। অসহায় বিধবা মায়ের জীর্ণশীন ভাঙ্গা ঘরে আট বছরের ছেলে সন্তান মো. লাভলুকে নিয়ে বসবাস করেন মেয়ে বিধবা লালবিবিও।
    বর্তমানে একমাত্র  মেয়ে ও নাতিকে নিয়ে অভাবী সংসার আম্মাতোন খাতুনের। বয়সের ভারে তেমন কাজকর্মও করতে পারেন না  বৃদ্ধা আম্মাতোন। বিধবা মায়ের অভাবী সংসার। কোন আয়রোজগার নেই তাঁর।  ফলে বাধ্য হয়ে মেয়ে লালবিবি খাতুন কাজ নেন স্থানীয় একটি কোম্পানিতে। যেখান থেকে যৎসামান্য আয়রোজগার হয় তা দিয়ে ছেলে ও  বিধবা বৃদ্ধা মাকে নিয়ে খেয়ে না  খেয়ে  কোন রকমে দিন অতিবাহিত করছেন তারা।  বিধবা আম্মাতোনের মাথা গুজবার এক মাত্র ঘরটিও ভেঙ্গে জীর্ণশীন হয়ে হেলে পড়েছে। কিন্তু  কিভাবে ঘর মেরামত করবে  ?  মেয়ে লালবিবির দৈনন্দিন আয়ে যেখানে নুন আনতে পান্তা ফুরানোর মতো অবস্থা তাদের। অনেক ভেবে কোন কুলকিনারা না পেয়ে তিনি (আম্মাতোন খাতুন) শরণাপন্ন হয় হৃদয়ে সৈয়দপুর স্বেচ্ছাসেবী সংগঠন কামারপুকুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মো. হৃদয় ইসলামের।
    হৃদয় ইসলাম বিষয়টি সংগঠনের কেন্দ্রীয় সভাপতিসহ অন্যান্য সদস্যদের অবগত করেন। তারা সকলেই বসে সংগঠনের পক্ষ থেকে নতুন একটি  টিনের ঘর করে দেয়ার উদ্যোগ নেন। যেই সিদ্ধান্ত সেই কাজ। সংগঠনের সদস্যদের আন্তরিক সহযোগিতায় অসহায় বিধবা বৃদ্ধা আম্মাতোনের জন্য নতুন একটি ঘর তৈরি করা হয়। গত রোববার (৬ জুলাই) অসহায় আম্মাতোন খাতুনকে নতুন টিনের ঘর উপহার  হিসেবে তুলে দেয় হৃদয়ে  সৈয়দপুর সংগঠন।
    ঘরটির উদ্বোধনকালে সংগঠনের উপদেষ্টা লক্ষণপুর স্কুল এন্ড কলেজে অধ্যক্ষ মো.  রেজাউল করিম  রেজা, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মো. রবিউল আউয়াল রবি, বুলবুল সরকার, আব্দুর রাজ্জাক রাজু, আজাদ মিয়া, সংগঠনের কেন্দ্রীয় সভাপতি  জোবায়দুল ইসলাম, সাধারণ সম্পাদক  মো. রুবেল, উপজেলা সভাপতি মাসুদ পারভেজ ও সাধারণ সম্পাদক মো. মমিনুর রহমান, কামারপুকুর ইউনিয়ন সভাপতি  মো. রুবেল ইসলাম, সাধারণ সম্পাদক  মো. হৃদয় ইসলাম, কাশিরাম ইউনিয়ন  শাখার সাধারণ সম্পাদক  মো. আতিকুল ইসলাম, মেসকাত হৃদয়, তহিদুল ইসলাম, জনি সরকার,   মো. রুবেল ইসলাম, মো. রাব্বানী ইসলাম, মো. নাদিম ইসলাম, ইয়াসির আরাফাত, সামিউল ইসলাম, মো. আকাশ,  মো. রাজু, সাজু ইসলাম, সাব্বির ইসলাম, সবুজ ইসলাম  প্রমুখ উপস্থিত ছিলেন
    হৃদয়ে সৈয়দপুর সংগঠনের কামারপুকুর ইউনিয়ন শাখার সভাপতি  মো. রুবেল ইসলাম জানান, এতোদিন ধরে বিধবা বৃদ্ধা আম্মাতোন খাতুন  তাঁর  বিধবা মেয়ে ও নাতিকে নিয়ে খুবই কষ্টে জীবনযাপন করেছেন। সামান্য বৃষ্টি হলেই তাঁর জীর্ণ শীণ  ঘরে পানি পড়তো। আমরা তাঁর সার্বিক দিক বিবেচনা করে ঘরটি  তৈরি করে দিয়েছি।
    সংগঠনের উপজেলা শাখার সাধারণ সম্পাদক মমিনুর রহমান জানান,  আমরা  গেল সাত বছর ধরে আর্তমানবতার সেবায় নিবেদিতভাবে কাজ করে যাচ্ছি। আমরা এই  সময়ের মধ্যে সমাজের গরীব  অসহায় পরিবারের মেয়ের বিয়ের  ব্যবস্থা ও অনুষ্ঠান আয়োজন, গণ সুন্নতে খাৎনা, ছাগল বিতরণ, মালামালসহ দোকান ঘর  তৈরি করে হস্তান্তর, সেলাইমেশিন বিতরণ, হুইল চেয়ার বিতরণসহ  অসহায় দরিদ্রদের স্বাবলম্বী করতে কাজ করে যাচ্ছি।                  

     

    বিষয়:
    সৈয়দপুর

    সংশ্লিষ্ট সংবাদ: সৈয়দপুর

    ১৩ মে, ২০১৯
    সৈয়দপুরে ভেজাল বিরোধী অভিযান
    ১৫ মে, ২০১৯
    সৈয়দপুরে ২০ লাখ টাকা মূল্যের সরকারি খাস ও পরিত্যক্ত জমি উদ্ধার
    ১৫ মে, ২০১৯
    সৈয়দপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫৬টি মাল্টিমিডিয়া প্রজেক্টের বিতরণ
    ১৮ মে, ২০১৯
    অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের উপকরণে সৈয়দপুরে তৈরি হচ্ছে লাচ্ছা সেমাই
    ২০ মে, ২০১৯
    সৈয়দপুরে দুই মাদকসেবীর কারাদন্ড ও অর্থদন্ড
    ২১ মে, ২০১৯
    সৈয়দপুরে প্রতিবন্ধী এক ভিক্ষুক চলাচলের পথ সুগম হলো,পেলেন হুইল চেয়ার
    সর্বশেষ সংবাদ
    1. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    2. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    3. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    4. বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    5. বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    6. বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী
    7. বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত
    সর্বশেষ সংবাদ
    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. 
এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় গাকের জব ফেয়ারে 
চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের
সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬