Journalbd24.com

রবিবার, ২৮ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • জাদুকাটার ১১০ কোটি টাকার বালি পাথর সরানোর আয়োজন
    সিলেট সুনামগঞ্জ প্রতিনিধি
    প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২৫ ০৯:৪২
    সিলেট সুনামগঞ্জ প্রতিনিধি
    প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২৫ ০৯:৪২

    আরো খবর

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    ঢাকায় গোপন নিলাম

    জাদুকাটার ১১০ কোটি টাকার বালি পাথর সরানোর আয়োজন

    সিলেট সুনামগঞ্জ প্রতিনিধি
    প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২৫ ০৯:৪২
    সিলেট সুনামগঞ্জ প্রতিনিধি
    প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২৫ ০৯:৪২

    জাদুকাটার ১১০ কোটি টাকার বালি পাথর সরানোর আয়োজন

    তিন দফা স্থগিতের পর কৌশল পালটে এবার ঢাকায় নিলাম হয়েছে সুনামগঞ্জের তাহিরপুরের সীমান্ত নদী জাদুকাটার লুট হওয়া ১১০ কোটি টাকার বালি পাথর। মঙ্গলবার বিকালে বাংলাদেশ খনিজসম্পদ উন্নয়ন ব্যুরোর (বিএমডি) সভা কক্ষে অতি গোপনে এ নিলাম অনুষ্ঠিত হয়েছে।

    কিন্তু মঙ্গলবারের নিলাম সম্পন্নের তথ্য জানালেও নিলামে কতজন অংশ নেন, সর্বোচ্চ দরদাতা হিসাবে কত টাকায়? কে পেয়েছেন? সেসব তথ্য মঙ্গলবার সন্ধ্যা অবধি জানাতে পারেননি তাহিরপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি)। ইউএনও মেহেদী হাসান মানিক জানান, সহকারী কমিশনার ভূমি নিলামসংক্রান্ত অনলাইন প্ল্যাটফর্মে বিএমডির সঙ্গে যুক্ত ছিলেন।

    তাহিরপুরের উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহরুখ আলম শান্তনু বলেন, আমি নির্ধারিত সময়ের অনেক পরে বিএমডির নিলাম ডাকে যুক্ত হই, নিলাম ডাক শেষ হয়েছে তবে বিস্তারিত বিএমডির লোকজন বলতে পারবেন।

    মঙ্গলবার নিলাম আহ্বানকারী খনিজসম্পদ উন্নয়ন ব্যুরোর (বিএমডি) সহকারী পরিচালক আজিজুল ইসলামের কাছে নিলামসংক্রান্ত বিষয়ে জানতে একাধিকবার মোবাইল ফোনে কল করা হয়। এরপর হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠানো হয়। কিন্তু তাতে তিনি সাড়া দেননি।

    সরেজমিন জানা গেছে, ঢাকায় বিএমডির ওই পাতানো নিলামের আড়ালে এ সিন্ডিকেটের মূল হোতা যুক্তরাজ্যে পলাতক সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ-সদস্য রণজিত চন্দ্র সরকারের ঘনিষ্ঠ সহচর আওয়ামী লীগ নেতা মোতালেব ওরফে ‘পাথ্থর মোতালেব’। তাহিরপুরের জাদুকাটা নদী তীরবর্তী ছড়ার পাড় গ্রামের মহর আলীর ছেলে তিনি।

    উচ্চ আদালত ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞার সুযোগ নিয়ে বিএমডি কিছু কর্মকর্তা, জেলা, উপজেলা, পুলিশের কিছু অসৎ অফিসার এ দুর্নীতির মহোৎসবে জড়িয়েছে বলে অভিযোগ উঠেছে।

    সরেজমিন তাহিরপুরের জাদুকাটা নদী তীরবর্তী এলাকায় খনিজ বালি, পাথর, সিঙ্গেল, বোল্ডার, নুড়ি পাথর স্তূপ করে রাখতে দেখা গেছে।

    অনুসন্ধানে জানা যায়, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৪৩১ বাংলা সনের জাদুকাটা নদীর বালিমহাল-১, ২ ইজারার মেয়াদ শেষ হয়ে যায়। এরপর ওই বালিমহাল দুটির ওপর উচ্চ আদালতের নিষেধাজ্ঞা জারি হয়। গেল কয়েক বছর জাদুকাটা নদীতে পৃথকভাবে খনিজ পাথর মহাল ইজারা দেওয়া হয়নি। আর এ সুযোগ কাজে লাগান আওয়ামী লীগ নেতা পাথ্থর মোতালেব।
    একই সঙ্গে জাদুকাটা বালি মহাল-১, ২ ইজারার মেয়াদ শেষে সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার (প্রত্যাহারের পর পুলিশ হেডকোয়ার্টারে রিপোটকৃত) আ,ফ.ম আনোয়ার হোসেন খান, থানার বর্তমান ওসি দেলোয়ার হোসেন, গুসকান্ডে প্রশাসনিক কারনে বদলিকৃত থানার বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই আবুল কালাম চৌধুরী, এএসআই (বর্তমানে পদাবনতির পর কনষ্টেবল) আব্দুল জব্বার, উপজেলা, জেলা প্রশাসনের কিছু অসত কর্মকর্তার মদদে ড্রেজার, বোমা, সেইভ মেশিনে জাদুকাটায় অবৈধ কোয়ারি খনন করে নদীর তীর গ্রামের আশে পাশে সরকারি খাঁস ভ’মি থেকে, ভারত থেকে চোরাচালানের মাধ্যমে প্রায় ১১০ কোটি টাকার খনিজ বালি পাথর সিঙ্গেল বোল্ডার উক্তোলন করে মজুদ করা হয়।
    সরেজমিন তাহিরপুরের জাদুকাটা নদী তীরবর্তী লাউরগড় বাজারের উত্তরপাড়া,দক্ষিণপাড়া, পূর্বপাড়া, লাউড়গড়- সুনামগঞ্জ সীমান্ত সড়কের বানরাকোনা হাওর,পার্শ্ববর্তী ঢালার পাড়, ছড়ার পাড়, জাঙ্গালহাটি সহ একাধিক গ্রামের বসত বাড়ির ভেতর বাহির, লাউরগড় উচ্চ বিদ্যালয়ের আশে পাশে, সড়কের পাশে, ঝোপঝাড় ও জঙ্গলের ভেতর খনিজ বালু-পাথর, সিঙ্গেল, বোল্ডার, নুরি পাথর সারি সারি স্তুপ করে রাখতে দেখা গেছে। ডাম্পিং করে রাখা এসব খনিজ বালু-পাথরের একাধিক ছবি ও ভিডিও ফুটেজ গণমাধ্যমের  কাছে সংরক্ষিত রয়েছে।

    স্থানীয় সূত্র জানিয়েছে, এক সময় টং দোকানে পান বিক্রি করে সংসার চালাতেন মোতালেব। পরে বালি-পাথরের অবৈধ বাণিজ্যে যুক্ত হয়ে এখন প্রায় অর্ধশত কোটি টাকার মালিক।

    প্রশাসনের কিছু অসৎ কর্মকর্তার মদদে ড্রেজার, বোমা, সেইভ মেশিনে জাদুকাটায় অবৈধ কোয়ারি খনন করে নদীর তীর গ্রামের আশপাশে সরকারি খাস ভূমি থেকে, ভারত থেকে চোরাচালানের মাধ্যমে প্রায় ১১০ কোটি টাকার খনিজ বালি, পাথর সিঙ্গেল বোল্ডার উত্তোলন করে মজুত করা হয়।

    স্থানীয়দের ক্ষোভের মুখে পড়ে মোতালেব চক্র ৩ আগস্ট ১০ হাজার ৭৪৩ ঘনফুট পাথর জব্দ দেখিয়ে বিএমডির উপপরিচালক (বদলিকৃত) মো. মামুনুর রশীদকে দিয়ে নিলামের আয়োজন করান। সুনামগঞ্জ জেলা প্রশাসনের হলরুমে গেল ৭ আগস্ট তৃতীয় দফায় ওই নিলামের আয়োজনের পর সমালোচনার মুখে ওই দিনের নিলাম স্থগিত হয়।

    তবে মঙ্গলবার ঢাকায় খনিজসম্পদ উন্নয়ন ব্যুরোর সভাকক্ষে সেই নিলাম সম্পন্ন হয় অতি গোপনে। নিলাম অনলাইন প্ল্যাটফর্মে অংশগ্রহণকারীরা নিলাম ডাকে অংশ নেন। মোতালেবের কাছে জানতে চাইলে তিনি নিজেকে জাদুকাটা বোল্ডার পাথর ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি দাবি করে চাঁদা তোলা, বালি-পাথর সিন্ডিকেটের সঙ্গে জড়িত নন বলে দাবি করেন। নিজ বাড়িতে পাথর বোল্ডার ও পাথর ভাঙার মেশিন নেই বলেও দাবি করেন তিনি।
    সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, জাদুকাটা নদীর পূর্ব তীরে অবৈধভাবে উত্তোলনকৃত সব বালি পাথর জব্দ করতে তাহিরপুরের ইউএনওকে নির্দেশনা দেওয়া হয়েছে।

     

     

    বিষয়:
    সিলেট

    সংশ্লিষ্ট সংবাদ: সিলেট

    ১৫ জুন, ২০১৯
    ১০০ টাকায় পুলিশ কনষ্টেবল পদে নিয়োগ!
    ১৬ জুন, ২০১৯
    এক বিকেলেই উদ্ধার তিন লাশ!
    ১৬ জুন, ২০১৯
    পরিবহন মালিকদের ডাকা নৈরাজ্য সৃষ্টির ধর্মঘট প্রতিরোধের ডাক
    ২৬ জুন, ২০১৯
    সিলেটে মাদক ব্যবসায়ী সহ গ্রেফতার ৪
    ২৪ সেপ্টেম্বর, ২০১৯
    দুপুরে সিলেটে বিএনপির মহাসমাবেশ
    ৫ এপ্রিল, ২০২০
    সিলেটে প্রথম করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত
    সর্বশেষ সংবাদ
    1. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    2. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    3. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    4. বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    5. বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    6. বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী
    7. বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত
    সর্বশেষ সংবাদ
    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. 
এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় গাকের জব ফেয়ারে 
চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের
সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬